সূর্যকুমার যাদবের ব্যাটিং পারফরম্যান্স দেখে অভিভূত ব্রিটিশ বোলার রিস টপলে

Suryakumar Yadav
Suryakumar Yadav. ( Photo Source: BCCI/Twitter )

নটিংহামে ইংল্যান্ডের বিরুদ্ধে হোয়াইট ওয়াশ করার লক্ষ্যটা থাকলেও, তা হয়ত শেষপর্যন্ত করতে পারেনি ভারত। কিন্তু ব্যাট হাতে দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করে সকলের মন জিতে নিয়েছেন সূর্যকুমার যাদব। তাঁর লড়াই শুধু গোটা স্টেডিয়ামই নয়, প্রতিপক্ষ শিবিরের তারকা বোলার রিস টপলেকেও মুগ্ধ করেছেন। ইংল্যান্ডের শেষ ম্যাচ জয়ের মঞ্চে সেরার উপহার পেয়েছেন রিস টপলে। সেই তারকা বোলারের মুখেই সূর্যকুমার যাদবের প্রশংসা। ভারতীয় এই ক্রিকেটারের নানান শট তাঁকে যেন অভিভূত করেছে।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টি টোয়েন্টি জিতে সিরিজ পকেটে পুরে ফেলেছিল ভারতীয় দল। কিন্তু নটিংহামে শেষ টি টোয়েন্টিতেই ছন্দ কেটেছিল তাদের। এদিন প্রথমে ব্যাটিং করে ভারতের সামনে রানের পাহাড় গড়ে তুলেছিল ব্রিটিশ বাহিনী। ডেভিড মালানের দুর্ধর্ষ ইনিংসে ২০ ওবারে ইংল্যান্ড করেছিল ২১৫ রান। যে রান তাড়া করে জেতার লক্ষ্যটা সত্যিই অনেক কঠিন ছিল ভারতের সামনে।

এমন ম্যাচ জিততে হলে শুরু থেকেই আক্রমণাত্মক ক্রিকেট খেলার প্রয়োজন ছিল ভারতের। কিন্তু টপ অর্ডার চূড়ান্ত ব্যর্থ হয়েছিল এদিন। রোহিত শর্মা, বিরাট কোহলি থেকে ঋষভ পন্থ। সকলেই ব্যর্থ হয়েছিলেন। ভারতেরন রান ছিল একসময় ৩ উইকেটে ৩১রান। সেই জায়গা থেকেই ম্যাচের হাল ধরেন সর্যকুমার যাদব। ব্রিটিশ বোলারদের বিরুদ্ধে পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দেন তিনি। আর সেই লড়াইটা চলেছিল ১৮ ওভার পর্যন্ত। কিন্তু শেষপর্যন্ত হার মানতেই হয়েছিল সূর্যকুমার যাদবকে।

দেশের জার্সিতে টি টোয়েন্টিতে প্রথম সেঞ্চুরী করেছেন সূর্যকুমার যাদব

সেই ম্যাচেই সূর্যকুমারের ব্যাট হাতে নানান শট দেখে মুগ্ধ হয়েছিলেন রিস টপলে। তাঁরপ মতে সূর্যকুমার নাকি এমন কিছু শেট খেলেছেন, যা প্রথমবার দেখেছেন তিনি। রিস টপলি জানিয়েছেন, আমি খুব একটা ক্রিকেট ম্যাচ বেশী দেখি না এবং সূর্যকুমার যাদবের খেলাও এর আগে আমি বেশী দেখিনি। কিন্তু তিনি এমনকিছু দুর্ধর্ষ শট খেলেছেন যা আমি আগে কখনও দেখিনি। তাঁর পারফরম্যান্স সত্যিই অসাধারণ ছিল। তারাই এদিন জেতার যোগ্য ছিল।

ইংল্যা্ডের তারকাখচিত বোলারদের বিরুদ্ধে এদিন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন সূর্যকুমার যাদব। গোটা মাঠ জুড়ে ছিল ছিল তার তান্ডব। ৫৫ বলে ১১৭ রানের ঝোরো সেঞ্চুরী করেন এই তরুণ ক্রিকেটার। সেইসঙ্গেই এক নতুন রেকর্ডও গড়েন তিনি। পঞ্চম ভারতীয় ক্রিকেটার হিসাবে আন্তর্জাতিক টি টোয়েন্টির মঞ্চে সেঞ্চুরী করেন তিনি।

ইংল্যান্ডের বিরুদ্ধে সূর্যকুমারের ঝোরো ইনিংসে় জুড়ে ছিল শুধুই চার ও ছয়ের বন্যা। ১১৭ রানের ইনিংসটিতে সূর্যকুমার যাদব মেরেছিলেন ১৪টি বাউন্ডারি এবং ৬টি ওভার বাউন্ডারি। এই পারফরম্যান্সই যে সূর্যকুমার এখন ধরে রাখতে চান তা বলাই বাহুল্য।

close whatsapp