দ্বিতীয় টি টোয়েন্টিতে মাত্র ১ রানেই আউট বিরাট কোহলি, সোশ্যাল সাইট জুড়ে হৈচৈ

virat kohli
virat kohli. (Photo by Francois Nel/Getty Images)

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টিতে বিশ্রাম দেওয়া হয়েছিল তাঁকে। টেস্টের পর এজবাস্টনেই দ্বিতীয় টি টোয়েন্টিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ফিরছিলেন বিরাট কোহলি। কিন্তু খারাপ পারফরম্যান্সের ধারা যেন কিছুতেই পিছু ছাড়ছে না প্রাক্তন ভারত অধিনায়কের। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি টোয়েন্টিতে ফিরলেও, ব্যাট হাতে আবারও চূড়া্ত ব্যর্থ হয়েই ফিরতে হল বিরাট কোহলিকে। আর তাতেই ফের সোশ্যাল সাইট জুড়ে হৈচৈ শুরু হয়ে গিয়েছে। বিরাট কোহলিকে দলে রাখা নিয়েও শুরু হয়ে গিয়েছে প্রশ্ন ওঠাও।

আইপিএলের পরই লম্বা ছুটি দেওয়া হয়েছিল ভারতীয় দলের তারকা ক্রিকেটারদের। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচেই ফিরেছিলেন বিরাট কোহলি। কিন্তু ভারতের সেই সবচেয়ে গুরু্ত্বপূর্ণ টেস্টেও  জ্বলে উঠতে ব্যর্থ হয়েছিলেন এই তারকা ক্রিকেটার। তদুই ইনিংস মিলিয়ে মাত্র ৩১ রানই করতে পেরেছিলেন বিরাট কোহলি। প্রথম ইনিংসে ১১ রানে থেমে গিয়েছিলেন বিরাট। দ্বিতীয় ইনিংসে প্রাক্তন ভারতীয় অধিনায়কের রান ছিল মাত্র ২০।

দ্বিতীয় টি টোয়েন্টিতে ১ রানেই সাজঘরে ফিরতে হয় বিরাট কোহলিকে

এরপরই ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নেমেছে ভারত। সেখানেও প্রথম টি টোয়েন্টিতে বিশ্রাম দেওয়া হয়েছিল বিরাট কোহলি সহ ঋষভ পন্থদের। এজবাস্টনে দ্বিতীয় টি টোয়েন্টিতেই ফের ভারতীয় দলে ফিরেছিলেন বিরাট কোহলি। কিন্তু সেখানেও চূড়ান্ত ব্যর্থ হয়েই মাঠ ছাড়তে হয়েছে ভারতের অন্যতম সেরা তারকাকে। মাত্র এক রানেই এদিন ক্রিজ থেকে বিদায় নিতে হয়েছিল বিরাট কোহলিকে। আর তাতেই প্রাক্তন ভারত অধিনায়ককে নিয়ে সোশ্যাল সাইট জুড়ে শুরু হয়ে গিয়েছে শোরগোল। তাঁকে দলে না রাখার দাবীতেও সোচ্চ্বার হয়েছেন অনেকে।


https://twitter.com/PiyushS07939415/status/1545780537138487296


https://twitter.com/kingashu1008/status/1545778607649607680

এই ম্যাচেই ইংল্যান্ডের হয়ে অভিষেক হয়েছিল গ্লিসনের। রোহিত শর্মার পর বিরাট কোহলির উইকেটও নেন তিনিই। রোহিতের সঙ্গে এদিন বিরাট কোহলির সামনেও ছিল ৩০০ চার মারার রেকর্ড। কিন্তু মাত্র  ১ রানেই থামতে হয়েছে বিরাটকে। ম্যাচের সাত নম্বর ওভারে বড় শট খেলতে গিয়েই ক্যাচ আউট হয়ে সাজঘরের রাস্তা ধরতে হয় বিরাট কোহলিকে। আর প্রাক্তন ভারতীয় তারকার এমন অবস্থা দেখে সকলেই হতবাক।
https://twitter.com/Viratsathish__/status/1545775799864766465

এদিনই বিরাট কোহলিকে নিয়ে প্রশ্ন তুলেছিলেন কপিল দেব। তাঁর ফর্ম নিয়ে এবং দলে থাকা নিয়েও  প্রশ্ন তুলেছিলেন তিনি। শুধু তাই নয় কয়েকদিন আগদেই বিরাট কোহলিকে বিশ্রাম নেওয়ারও পরামর্শ দিয়েছিলেন প্রাক্তন ব্রিটিশ তারকা মাইকেল ভন। চেষ্টা চালালেও ফর্মে ফিরতে ব্যর্থই হচ্ছেন এই তারকা ক্রিকেটার।

close whatsapp