“কেউ এই দুজনের কাছে বল করতে পারবে না” – বেয়ারস্টো ও রুটের অসামান্য ফর্ম প্রসঙ্গে নাসের হুসেন

দুই ব্যাটারকে নাসের স্মার্ট ও বিচক্ষণ বলে মনে করেন

Joe root and Jonny bairstow
Joe Root and Jonny Bairstow. (Photo by David Davies/PA Images via Getty Images)

ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডকে সাত উইকেটে জয় এনে দেওয়ার সময় জো রুট ও জনি বেয়ারস্টো তাঁদের ২৬৯ রানের জুটিতে খুব কমই ‘ব্যাজবল’ ক্রিকেট খেলেছেন বলে মনে করেন ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটার নাসের হুসেন। হুসেন বলেছেন, এই জুটি শুধুমাত্র প্রচলিত শট খেলেছে এবং বর্তমান ফর্মে তাঁদের বিরুদ্ধে বল করা প্রায় অসম্ভব।

রুট ও বেয়ারস্টো একটি দুর্দান্ত জুটি বেঁধেছিলেন এবং ইংল্যান্ড টেস্ট ক্রিকেটে তাদের সর্বোচ্চ রান তাড়া করে এজব্যাস্টনে সাত উইকেট বাকি রেখেই জয় অর্জন করেছিল। স্বাগতিকরা যখন ১০৭ রানে ৩ উইকেট হারিয়ে ফেলেছিল তখন এই জুটি একত্রিত হয় এবং জোড়া শতরান করে, শেষ অবধি অপরাজিত থেকে একটি স্মরণীয় জয় এনে দেন ইংল্যান্ডকে।

স্কাই স্পোর্টসের জন্য তাঁর কলামে, হুসেন বলেছেন যে তিনি দীর্ঘ সময়ের জন্য এত দুর্দান্ত ফর্মে থাকা ইংল্যান্ডের দুই ব্যাটারকে খুব কমই দেখেছেন এবং তাঁরা প্রচলিত শট খেলায় তিনি খুশি হয়েছেন। ইংল্যান্ডের সাবেক এই ব্যাটার বলেছেন, “জনি বেয়ারস্টো ও রুট যে ফর্মে আছেন – আমি মনে করতে পারি না যে ইংল্যান্ডের একজোড়া ক্রিকেটার এত দীর্ঘ সময়ের জন্য এমন ফর্মে আছেন। আমি পুরোপুরি সত্যই বলব, এটি আসলে ব্যাজবল নয়।”

নাসের মনে করেন ভবিষ্যতে ইংল্যান্ডের জন্য কঠিন সময় আসবে

তিনি যুক্ত করেছেন, “ওরা যেভাবে খেলছে সেটাই স্বাভাবিক রুট এবং বেয়ারস্টো করতে পারে। যতবারই তারা ঝুঁকি নিয়েছে, ততবারই পেরেছে। তারা এত স্মার্ট, এত বিচক্ষণ। এই মুহূর্তে কেউ এই দুজনের কাছে বল করতে পারবে না। তারা এতোটাই ভালো।”

ভারতের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজে প্লেয়ার অফ দ্য সিরিজের পুরস্কার অর্জন করেছেন রুট। চারটি সেঞ্চুরিসহ ১০৫.২৮ গড়ে ৭৩৭ রান করেছেন। অন্যদিকে, এজব্যাস্টনে ভারতের বিপক্ষে জোড়া সেঞ্চুরি করেন বেয়ারস্টো।

ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক সতর্ক করেছিলেন যে তাদের জন্য আরও চ্যালেঞ্জিং সময় অপেক্ষা করছে। তবে তিনি ভারতের বিপক্ষে জয়কে ‘অসাধারণ’ বলে উল্লেখ করেছেন। তিনি আরও বলেছেন: “এমন কঠিন সময় আসবে, যেখানে চতুর্থ ইনিংসে রান তাড়া করা এই গ্রীষ্মের চেয়ে কঠিন হবে। ইংল্যান্ড ভুল করবে এবং তাদের সেখান থেকে শিখতে হবে। ভারতের বিরুদ্ধে এই জয়টি অসাধারণ ছিল। এটি করতে হবে। একবার এটা অসাধারণ হলে, পরপর চারবার এটা করা অবিশ্বাস্য।”

টেস্ট সিরিজের পর বৃহস্পতিবার প্রথম টি-টোয়েন্টি দিয়ে সীমিত ওভারের সিরিজ শুরু হচ্ছে ভারত ও ইংল্যান্ডের মধ্যে।

close whatsapp