রুট-বেয়ারস্টোর দুর্ধর্ষ পার্টনারশিপে এজবাস্টনে জয়ের আশা কমছে ভারতের

Jonny Bairstow and Joe Root
Jonny Bairstow and Joe Root . (Photo by Gareth Copley – ECB/ECB via Getty Images)

এজবাস্টন টেস্টে সময় যত এগোচ্ছে ততই যেন বাড়ছে উত্তেজনা। চতর্থ দিনের শেষে গোটা খেলার চিত্রটাই যেন বদলে গিয়েছে।  এদিন চা বিরতি পর্যন্ত ম্যা্চর ওপর ভারতের দখল থাকলেও, জো রুট ও বেয়ারস্টোর হাত ধরে ধীরে দীরে যেন ভঊারতের হাত থেকে সেই রাশটাই এবার হাল্কা হতে শুরু করেছে। রুট এবং বেয়ারস্টোর দুর্ধর্ষ পারফরম্যান্সে ক্রমশই চিন্তা বাড়চে টিম ইন্ডিয়া। পঞ্চম দিন দুর্ধর্ষ কোনও পারফরম্যান্স না দেখালে যে ম্যাচ ভারতের হাত থেকে বেড়িয়ে যেতে চলেছে তা বলাই বাহুল্য। দিনের শেষে ইংল্যান্ডের রান ৩ উইকেটে ২৫৯। জয়ের থেকে আর ১১৯ রানে পিছিয়ে রয়েছে তারায

প্রথম তিনটে দিন যদি ভারতের থাকে, তবে এজবাস্টনের চতুর্থ দিন বিশেষ করে চা বিরতির পর থেকে সময়টা পুরোটাই ইংল্যান্ডের। আর সেখানেই ব্রিটিশ ব্যাটাররা যে পারফরম্যান্স প্রদর্শন করেছে, তাতে এমনটা চলতে থাকলে, প়ঞ্চম দিন তাদের জয় পেতে খুব একটা বেশী দেরী হবে না। ব্যাট হাতে প্রথম ইনিংসে না পারলেও, দ্বিতীয় ইনিংসেই ফের জ্বলে উঠলেন জো রুট। দিনের শেষে তিনি এপরাজিত ৭৬ রানে।তাঁর সঙ্গে এই ইনিংসেও অর্ধশতরান পেলেন জনি বেয়ারস্টো। দিনের শেষে ১৪৭ রানের পার্টনারশিপ তৈরি করে ক্রিজ অপরাজিত দুই তারকাই।

দ্বিতীয় ইনিংসে চতুর্থ দিনের শেষে ১৪৭ রানের পার্টনারশিপ গড়েছেন জো রুট ও বেয়ারস্টো

চতুর্থ দিনের শেষে ইংল্যান্ড জয়ের থেকে আর রানে পিছিয়ে রয়েছে। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে ভারতের লক্ষ্য ছিল একটা বড় রানের লিড তোলা। সেই পথে এগোতে গিয়েই বড়সড় হোঁচট খেতে হয়েছে ভারতকে। তৃতীয় দিনই ভারতীয় দলের টপ অর্ডার চূড়ান্ত ব্যর্থ হয়েছিল। সেই সময় চেতেশ্বর পূজারা এবং ঋষভ পন্থ ছিলেন ক্রিজে। সেদিনই অর্ধশতরান করে অপরাজিত ছিলেন পূজারা।

সেই জায়গা থেকে শুরু করে এদিন বেশীক্ষণ ক্রিজে দাঁড়াতে পারেননি চেতেশ্বর পূজারা। এর কিছুক্ষণের মধ্যেই সাজঘরে ফিরে যেন ঋষভ পন্থ। যে ঋষভ পন্থ প্রথম ইনিংসে শতরান করে ম্যাচের মোর ঘুরিয়ে দিয়েছিলেন। সেই ঋষভ পন্থকে ৫৭ রানে থামতে হয়। ইংল্যান্ডের বিরুদ্ধে বড় লিড করার লক্ষ্যে সেটা যে যথেষ্ট ছিল না তা হয়ত এখন ভারতীয় দল যথেষ্ট ভালভাবে বুঝতে পারছেন।

এই দুই তারকা ফেরার পর আর কেউই সেভাবে দাঁড়াতে পারেননি।  ২৪৫ রানেই শেষ হয়ে গিয়েছিল ভারতের দ্বিতীয় ইনিংস। লিড ছিল ৩৭৭ রানের। লক্ষ্যটা এদিনও ছিল ৪০০ রান। কিন্তু তা করতে ব্যর্থই হয় ভারতীয় দল। হাতে দেড়দিন সময়। লক্ষ্য ৩৭৮। ইংল্যান্ড তাড়াহুড়ো নয় ধীরে চলো নীতি নিয়েই এদিন মাঠে নেমেছিল। আর  তাতেই যেন সাফল্য। ইংল্যান্ডের ওপেনিংয়েই এদিন ১০০ রানের পার্টনারশিপ দেখা যায়। যদিও চা বিরতির পরই জসপ্রীত বুমরার ধাক্কায় পরপর তিন উইকেট খোয়ায় ইংল্যান্ড।

এরপরই তাদের আরও চেপে ধরতে থাকে ভারত। কিন্তু জো রুট এবং জনি বেয়ারস্টোর মাটি আঁকড়ে পডে থাকার মানসিকতার কাছে হার মানতেই হয় ভারতীয় বোলারদের। তিন উইকেট তুলতে পারলেই, আর উইকেট তুলতে পারেনি ভারতীয় বোলাররা। বরং জো রুট এবং জনি বেয়াস্টোর ব্যাটেই এখন জয়ের স্বপ্ন দেখছে ব্রিটিশরা। দিনের শেষে রুট দাঁড়িয়ে ৭৬ রান্ে এবং বেয়ারস্টো অপরাজিত ৭২ রানে।

close whatsapp