করোনা মুক্ত হয়ে টি টোয়েন্টির প্রস্তুতিতে নেটে নেমে পড়েলেন রোহিত শর্মা

Rohit Sharma
Rohit Sharma. ( Photo Source: twitter/bcci )

রবিবারই করোনামুক্ত হয়েছেন তিনি। সামনেই রয়েছে টি টোয়েন্টি সিরিজ। সুস্খথ হয়ে উঠেই প্রস্তুতি সুরু রোহিত শর্মার। টি টোয়েন্টির প্রস্তুতিতে প্রথম ভারতীয় দলের নেটে ব্যাট হাতে নামবেন অধিনায়ক রোহিত শর্মা। আর এই ছবি দেখার পর খানিকটা হলেও স্বস্তি ভারতীয় শিবিরে। টেস্টে নামতে না পারলেও রোহিত শর্মাকে যে টি টোয়েন্টি সিরিজে অধিনায়ক হিসাবে দেখা যেতে চলেছে তা কার্যত তা স্পষ্ট। যদিও এনও তাঁর চূডান্ত ফিটনেস পরীক্ষা বাকি রয়েছে।

টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পরই ভারতীয় দলের টি টোয়েন্টি দলের অধিনায়ক হয়েছিলেন রোহিত শর্মা। এরপরই একে একে ভারতীয় দলের সব ধরণের ফর্ম্যাটে অধিনায়ক হিসাবে তাঁকেই বেছে নিয়েছিল বোর্ড কর্তারা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বিরাট কোহলির চেস্টের অধিনায়কত্ব ছাড়ার পরই রোহিত শর্মার কাঁধে সেই দায়িত্ব তুলে দিয়েছিলেন ভারতীয় দলের নির্বাচকরা। ঘরের মাঠে খেলার পর প্রথমবার টেস্ট অধিনায়ক হিসাবে এবার ইংল্যান্ডের বিরুদ্ধে নামার কথা ছিল রোহিত শর্মার।

সেই মতো ইংল্যান্ডে পৌঁছে প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল ভারতীয় দলের। কিন্তু টেস্ট শুরুর ঠিক কয়েকদিন আগেই বিরাট ধাক্কা আসে ভারতীয় শিবিরে। লেস্টারশায়ারের বিরুদ্ধে চার দিনের প্রস্তুত ম্যাচে নেমেছিল টিম ইন্ডিয়া। সেই ম্যাচেরই তৃতীয় দিন মাঠে নামতে দেখা যায়নি রোহিত শর্মাকে। সেটাই যথেষ্ট চিন্তা বাড়িয়েছিল সকলের। এরপরই শোনা যায় রোহিত শর্মার করোনায় আক্রান্ত হওয়ার খবর।

করোনায় আক্রান্ত হয়ে টেস্ট ম্যাচ থেকে ছিটকে গিয়েছিলেন রোহিত শর্মা

করোনায় আক্রান্ত হয়ে পাঁচ দিনের হোম আইসোলেশনে ছিলেন রোহিত শর্মা। যদিও তাঁকে মাঠে নামানোর শেষপর্যন্ত চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছিল। কিন্তু ৩০ জুনও তাঁর কোভিড ফলাফল পজিটিভই থাকায়, শেষপর্যন্ত রোহিত শর্মাকে ছাড়াই মাঠে নামতে হয় ভারতকে। করোনার জন্য ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ টেস্ট থেকে ছিটকে যান রোহিত শর্মা। তাঁর জায়গায় এই টেস্টে ভারতীয় দলের অধিনায়ক হন জসপ্রীত বুমরাহ।

অবশেষে গত রবিবার রোহিত শর্মাকে নিয়ে সুখবর আসে ভারতীয় শিবিরে। করোনা মুক্ত হয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠেছেন রোহিত শর্মা। ভারতীয় শিবিরে যোগ দেওয়ার পাশাপাশি নেটে প্রস্তুতিতেও নেমে পড়েছেন হিটম্যান। টেস্ট ম্যাচ শেষ হবে ৫ জুলাই। এরপরই আগামী ৭ জুলাই ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামবে ভারত। সেই ম্যাচে রোহিত শর্মাকেই দেখা যাবে ওপেনিংয়ে।

যদিও শোনাযাচ্ছে এখনও বেশকিছু পরীক্ষা নাকি বাকি রয়েছে রোহিত শর্মার। টি টোয়েন্টিতে নামার আগে রোহিত শর্মার ফিটনেস নিয়ে কিছু পরীক্ষা নীরিক্ষা চলবে।

close whatsapp