এজবাস্টন টেস্ট শুরুর ২৪ ঘন্টা আগেই প্রথম একাদশ ঘোষণা ইংল্যান্ডের, দলে ফিরেছেন অ্যান্ডারসন

Ben Stokes and Joe Root
Ben Stokes and Joe Root. (Photo Source: Twitter/Barmy Army)

ভারতের বিরুদ্ধে নামার ২৪ ঘন্টা আগেই প্রথম একাদশ ঘোষণা ইংল্যান্ডের। শুক্রবার ভারতের বিরুদ্ধে এজবাস্টনে সিরিজ নির্ণায়ক টেস্ট ম্যাচে নামবে ইংল্যান্ড। ঘরের মাঠে মান বাঁচানোর সুযোগ তাদের সামনে। সেই ম্যাচেরই প্রথম একাদশ একদিন আগেই ঘোষণা করে দিল ব্রিটিশ বাহিনী। ভারতের বিরুদ্ধেই চোট কাটিয়ে দলে প্রত্যাবর্তন জেমস অ্যান্ডারসনের। এছাড়া ভারতীয় দলের বিরুদ্ধে এক স্পিনারেই খেলার সিদ্ধান্ত নিয়েছে ইংস্যান্ড। ভারতের বিরুদ্ধে নামার জন্য ব্রিটিশরা যে প্রস্তুত তা এক প্রকার স্পষ্ট।

ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নামার আগেই খোলনলচে বদলে গিয়েছে ইংল্যান্ড দলের। গোটা শিবিরে এসেছে একাধিক পরিবর্তন। জো রুটের জায়গায় ইংল্যান্ড শিবিরের অধিনায়কের দায়িত্বে এসেছেন বেন স্টোকস। আর শুরু থেকেই তাঁর হাত ধরে সাফল্যের রাস্তায় হাটা শুরু হয়েছে ইংল্যান্ডের। এজবাস্টন টেস্টে নামার আগে ভারতীয় টিম ম্যানেজমেন্ট যখন দল গঠন নিয়ে প্রবল চিন্তার মধ্যে, সেই সময় একদিন আগেই প্রথম একাদশ ঘোষণা ইংল্যান্ডের।

ভারতের বিরুদ্ধে এই গুরুত্বপূর্ণ টেস্ট ম্যাচে মাঠে নামার আগে থেকেই যে ইংল্যান্ড মনস্তাত্ত্বিক খেলা শুরু করে দিয়েছে তা বেশ স্পষ্ট। অধিনায়ক করোনা আক্রান্ত। সেই সময় দলের অধিনায়ক থেকে প্রথম একাদশ কী বাছা হবে এই নিয়ে কপালে খানিকটা হলেও চিন্তার ভাঁজ পড়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের। সেই পরিস্থিতিতে টিম ইন্ডিয়ার ওপর চাপ বাড়ানোর জন্যই একদিন আগেই বোধহয় নিজেদের প্রথম একাদশ ঘোষণা করে দিল ইংল্যান্ড।

ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের প্রথম একাদশ

অ্যালেক্স লিস
জ্যাক ক্রলি
অলি পোপ
জো রুট
জনি বেয়ারস্টো
বেন স্টোকস (c)
স্যাম বিলিংস
ম্যাথু পটস
স্টুয়ার্ট ব্রড
জ্যাক লিচ
জেমস অ্যান্ডারসন

ভারতের বিরুদ্ধে একজন স্পিনার নিয়েই মাঠে নামতে চলেছে ব্রিটিশ বাহিনী। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে টেস্টে দুরন্ত পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন জ্যা্ক লিচ। তিনি তো রয়েছেনই, সেইসঙ্গে ইংল্যান্ড শিবিরে তরুণ ম্যাথু পটসও। নিউ জিল্যান্ডের বিরুদ্ধেই যিনি প্রথমবার মাঠে নেমেছিলেন।

ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ৩-০-এ টেস্ট সিরিজ জিতেছিল ব্রিটিশরা। ভারতের বিরুদ্ধেও সেই ধারা অব্যহত রাখতে মরিয়া হয়েছেন বেন স্টোকস। কিউইদের বিরুদ্ধে শেষম্যাচে জেমস অ্যান্ডারসনকে বিশ্রাম দেওয়া হয়েছিল। হাল্কা চোট ছিল তাঁর। দলের তারকা বোলারকে নি্.ে কোনওরকম ঝুঁকি নিতে চায়নি ব্রিটিশ টিম ম্যানেজমেন্ট। বৃহস্পতিবারই টেস্ট ম্যাচের দল ঘোষণা করে দিয়েছেন বেল স্টোকসরা। শুক্রবার মাঠে নামার অপেক্ষা্।

close whatsapp