নিউ জিল্যান্ডের পর ভারতের বিরুদ্ধেও আক্রমণাত্মক পারফরম্যান্সের বার্তা বেন স্টোকসের
আপডেট করা - Jun 28, 2022 11:45 am

অধিনায়র বদলের সঙ্গে ভাগ্যও বদলেছে ইংল্যান্ডের। ঘরের মাঠে নিউ জিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করেছেন বেন স্টোকসরা। এবার ভারতের বিরুদ্ধে নামার পালা। সেখানেও এই পারফরম্যান্সই ধরে রাখার বার্তা ব্রিটিশ অধিনায়ক বেন স্টোকসের। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জয়ের মঞ্চ থেকেই ভারতের বিরুদ্ধে নামার আগে হুঙ্কার বেন স্টোকসের। যে পারফরম্যান্স তারা নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দেখিয়েছে। ভারতের বিরুদ্ধেও সেই একই কাজ করতে প্রস্তুত ইংল্যান্ড। আগামী ১ জুলাই ভারতের বিরুদ্ধে নামছে ইংল্যান্ড।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে টেস্ট ক্রিকেটে ইংল্যান্ডের পারফরম্যান্সেক গ্রাফ ছিল একেবারে তলানীতে। শেষ ১৭ টি ম্যাচে মাত্র একটি টেস্ট জিততে পেরেছিল ব্রিটিশ বাহিনী। অ্যাশেজে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইট ওয়াশ হয়ে দেশে ফেরার পর থেকেই ব্রিটিশ ক্রিক মহলে ইংল্যান্ড ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে সমালোচনার ঝড় বয়ে গিয়েছিল। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নামার আগেই ইংল্যান্ডের অঝিনায়কত্ব ছেড়েছিলেন জো রুট। তাঁর জায়গায় ইংল্যান্ডের অধিনায়ক হয়েছিলেন বেন স্টোকস।
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ৩-০-এ টেস্ট সিরিজ জিতেছে বেন স্টোকসরা
নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ম্যাচ থেকেই আলাদা মেজাজে ছিলেন ব্রিটিশ তারকা ক্রিকেটাররা।নেতৃত্ব ছাড়ার পর থেকেই যেন ছন্দে ফিরেছেন প্রাক্তন অধিনায়ক জো রুট। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে লর্ডস টেস্টে যেমন রেকর্ড গড়েছিলেন। তেমনই দ্বিতীয় টেস্টেও তাঁর ব্যাটে এসেছিল সেঞ্চুরী। শুধু তাই নয় শেষ টেস্টে কিউইদের বিরুদ্ধে একসময় পিছিয়ে পড়লেও, দুর্ধর্ষ কামব্যাক করে শেষ টেস্টও জিতে নিয়েছে ইংল্যান্ড। আর তাতেই যেন এখন আত্মবিশ্বাস তুঙ্গে রয়েছে ব্রিটিশ বাহিনী।
নিউ জিল্যান্ডকে ৩-০-এ হারিয়েছে ইংল্যান্ড। সেই সিরিজ জয়ের মঞ্চ থেকেই এবার ভারতকে হারানোর বার্তা বেন স্টোকসের গলায়। তিনি জানিয়েছেন, “বিশ্বাস রাখুন আমাদের আমাদের ওপর। যে কোনও প্রকিপক্ষের বিরুদ্ধেই মুখোমুখিই আমরা এবার হই না কেন, এই একই মানসিকতার পরিচয় দেব। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে এই তিন ম্যাচে যে আত্মবিশ্বাসের পরিচয় আমরা দিয়েছি, আগামী শুক্রবার শুরু হতে চলা টেস্টেও সেই ধারা অব্যহত রাখার ব্যপারে আশাবাদী আমি”।
আগামী ১ জুলাই এজবাস্ট টেস্টে মুখোমুখি ইংল্যান্ড ও ভারত। ঘরের মাঠে ইংল্যান্ডের সামনে সিরিজ বাঁচানোর লক্ষ্য। অন্যদিকে ভারতের সামনে আবার সিরিজ জিতে রেকর্ড গড়ার লক্ষ্য। সেই ম্যাচে নামার আগে নিউ জিল্যান্ডকে হারানোর আত্মবিশ্বাসটাই তাতাচ্ছে ব্রিটিশ বাহিনীকে। শে, ম্যাচে না খেললেও ভারতের বিরুদ্ধে দলে ফিরতে চলেছেন জেমস অ্যান্ডারসন। ব্যাট হাতে দুর্ধর্ষ ফর্মে রয়েছেন জো রুটও। সব মিলিয়ে ভারতের বিরুদ্ধে নামতে প্রস্তুত এখন ইংল্যান্ড।