রোহিতের সঙ্গে ওপেনিংয়ে শুভমন গিল পুরোপুরি স্বস্তি দিতে পারছে না আকাশ চোপড়াকে

Shubman Gill
Shubman Gill. (Photo by Bradley Kanaris/Getty Images)

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামার আগেই কুঁচকিতে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন লোকেশ রাহুল। এবার সেই চোটের জন্যই ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের টেস্ট ম্যাচ থেকেও ছিটকে গিয়েছেন তিনি। আর লোকেশ রাহলের ছিটকে যাওয়া যে ভারতীয় দলকেও যথেষ্ট চিন্তায় ফেলেছে তা বলার অপেক্ষা রাখে না। তাঁর জায়গায় শুভমন গিলকেই হয়ত রোহিত শর্মার সঙ্গে ওপেনিং করতে দেখা যাবে। ইংল্যান্ডের বিরুদ্ধে এটাই যেন ভারতীয় দলকে খানিকটা অস্বস্তিতে রাখতে পারে বলে মনে করছেন প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া।

ইংল্যান্ডের বিরুদ্ধে এই মুহূর্তে সিরিজে ২-১-এ এগিয়ে রয়েছে ভারতীয় দল। আগামী ১ জুলাই ব্রিটিশদের বিরুদ্ধে বার্মিংহামে সিরিজ জয়ের লক্ষ্যে নামবে ভারতীয় দল। কিন্তু সেখানেই ভারতীয় দলের অন্যতম সেরা ওপেনার নোকেশ রাহুল নেই। চোটের কারণে গোটা ইংল্যান্ড সফর থেকেই ছিটকে গিয়েছেন তিনি। সবকিছু ঠিকঠাক চললে সেই জায়গায় খেলতে চলেছেন শুভমন গিল। এই মুহূর্তে ভারতীয় দলের সামনে কোনও অপশনও নেই। সেই সমস্তকিছু বুঝলেও, এমন পরিস্থিতিতে রোহিতের সঙ্গে শুভমনের ওপেনিং পার্টনারশিপ নিয়ে পুরোপুরি স্বস্তিতে থাকতে পারছেন না তিনি।

২০২১ সালে রোহিত শর্মা এবং লোকেশ রাহুলের ভাল ওপেনিং পার্টনারশিপটাই ভারতীয় দলকে জয়ের পথে অনেকটা এগিয়ে দিয়েছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে সেই দিকেই ভারতকে সবচেয়ে বেশী নজর দিতে হচ্ছে।  সেইসঙ্গে এমন পরিস্থিতিতে যে আলাদা একটা চাপও থাকবে, সে ব্যপারে কোনও সন্দেহ নেই আকাশ চোপড়া। আর সেজন্যই রোহিতের সঙ্গে শুভমন গিলের ওপেনিংকে একেবারে পারফেক্ট বলতে নারাজ তিনি।

প্রস্তুতি ম্যাচের দুই ইনিংসে ২১ ও ৩৮ রান করতে পেরেছেন শুভমন গিল

নিজস্ব ইউটিউব চ্যানেলে এই প্রসঙ্গে আকাশ চোপড়া জানিয়েছেন, “ভারতীয় দলের হাতে বিশেষ অপশন নেই এবং শুভমন গিলকেই ওপেনিংয়ে খেলাতে হবে। কিন্তু এই সিদ্ধান্ত নিয়ে আমি খুব একটা খুশি নই। কারণ গতবার ইংল্যান্ডের বিরুদ্ধে টপ অর্ডারে রোহিত শর্মা এবং লোকেশ রাহুলের দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন। তাদের শুরুটা অসাধারণভাবে করার জন্যই গোটা সিরিজে ভারতীয় দল ভাল ফল করেছিল। ইংল্যান্ডের মতো দলের বিরুদ্ধে শুরুটা ভালভাবে করাই সবচেয়ে বড় কাজ। শুরুতেই দুই উইকেট হারালে পরিস্থিতি জটিল হয়ে যাবে”।

ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে লেস্টারশায়ারের বিরুদ্ধে চারদিনের একটি প্রস্তুতি ম্যাচে নেমেছে ভারত। সেখানে একেবারেই ভাল পারফরম্যান্স প্রদর্শন করতে পারেননি শুভমন গিল। দুই ইনিংসেই ওপেনিংয়ে ব্যর্থ হতে হয়েছে তাঁকে। প্রথম ইনিংসে শুভমন গিল ফিরেছেন ২১ রানে। দ্বিতীয় ইনিংসে মাত্র ৩৮ রানই থেমে যেতে হয়েছে তাঁকে।

যদিও গত অস্ট্রেলিয়া সফরে ওপেনিংয়ে সাফল্য পেয়েছিলেন। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে পরিস্থিতি পুরোপুরি আলাদা। এমন পরিস্থিতিতে ওপেনিংয়ে শুভমন গিলকে নিয়ে পুরোপুরি স্বস্তি পাচ্ছেন না প্রাক্তন ক্রিকেটার আকাশ চোপড়া।

close whatsapp