হাই ভোল্টেজ ম্যাচের আগে দুই অধিনায়ক কী বলছেন পড়ুন

Virat Kohli and Babar Azam
Virat Kohli and Babar Azam. (Photo Source: Getty Images)

আজ ভারত – পাকিস্তান ম্যাচ নিয়ে উত্তেজনা কোন পর্যায়ে রয়েছে দু দেশের সমর্থকদের মধ্যে তা এককথায় ভাষায় প্রকাশ করা যাবে না। বাকযুদ্ধ তো অনেক আগেই শুরু হয়েছে। তবে প্রেডিকশনেও কাঁটে কি টক্কর হয়েছে। এখনও পর্যন্ত বিশ্বকাপে মোট ১২ বার মুখোমুখি হয়েছে ভারত এবং পাকিস্তান। ৭ বার ৫০ ওভারের বিশ্বকাপে এবং ৫ বার ২০ ওভারের বিশ্বকাপে। প্রতিবারই হারের মুখ দেখতে হয়েছে পাকিস্তানকে। তাই মনোবলের দিক থেকে অনেকটাই এগিয়ে ভারত।

সেই সঙ্গে ভারতীয় দলের মেন্টর হিসেবে মহেন্দ্র সিং ধোনির অন্তর্ভুক্তিতে টিম ইন্ডিয়া মানসিক দিক থেকেও অনেকটাই এগিয়। ধোনির ক্ষুরধার মস্তিস্কে বিপক্ষকে বাজিমাত করতে ভারত বদ্ধ পরিকর। এছাড়া ব্যাটিং, বোলিং সব বিভাগেই অনেকটাই এগিয়ে বিরাট বাহিনী। কিন্তু মাঠেই আসল খেলা। তাই পাকিস্তান ম্যাচ হালকা ভাবে নিতে রাজি নন ভারত অধিনায়ক বিরাচ কোহলি।

বিরাট কোহলির মতে, “আমি এর আগেও পাকিস্তানের বিরুদ্ধে খেলেছি। এটি নিয়ে তাই বেশি ভাবার কোনও প্রয়োজন নেই। আমাদের লক্ষ্য হবে ম্যাচটি ভাল করে খেলা। দল হিসেবে সেটাই প্রাধান্য। এই ম্যাচ নিয়ে অনেকে অনেক কথা বলছে। আমি সেই মানুষ নই যে তাদের খিদে মেটাতে কিছু বলব।” অন্যদিকে, পাকিস্তান দলের অধিনায়ক বাবর আজমের কথায়, “এটি বিশ্বকাপ। কোনও ম্যাচকেই হালকাভাবে নিচ্ছি না। ভারত-পাকিস্তান ম্যাচ সবসময়ই উত্তেজনাকর। আমাদের ব্যাটিং, বোলিং, ফিল্ডিং তিন ক্ষেত্রেই ভাল খেলতে হবে। আমার দল নিয়ে আমি আত্মবিশ্বাসী।”

তবে পিচ নিয়ে বিরাটের গলায় কিছুটা আশা শোনা যায়। হাইভোল্টেজ ম্যাচে পিচ আরও ভাল হবে এমনটাই আশা করছেন তিনি। কোহলি বলেন, “পিচের কোয়ালিটি আরও ভাল হবে মনে হচ্ছে। আমরা জানি আইসিসির নিয়ম অনুযায়ি পিচ বানানো ও দেখভাল করা হয়। আইপিএল এর থেকেও বিশ্বকাপের ম্যাচগুলিতে তাই পিচ অত্যন্ত জরুরি।

close whatsapp