ইংল্যান্ডের বিরুদ্ধে নামার আগে রোহিত শর্মার ফর্মই চিন্তায় রাখছে কপিল দেবকে

Rohit Sharma
Rohit Sharma. (Photo by AAMIR QURESHI/AFP via Getty Images)

আইপিএলে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন রোহিত শর্মা। ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব পাওয়ার পর এখনও পর্যন্ত বড় রানের মুখ দেখতে ব্যর্থ হয়েছেন তিনি। শুধু তাই নয় এবারের আইপিএলে এখনও পর্যন্ত সবচেে খারাপ পারফরম্যান্স দেখিয়েছেন রহিত শর্মা। আগামী ১ জুলাই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ম্যাচে নামবে ভারত। সেখানে নামার আগেই রোহিত শর্মার ফর্ম নিয়ে বেশ চিন্তায় সকলে। এমন পরিস্থিতিতেই রোহিতের খারাপ ফর্ম নিয়ে প্রশ্ন তুললেন এবার কপিল দেব।

এবারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স টানা আট ম্যাচ হেরেছিল। রোহিত শর্মার নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্সের এই পারফরম্যান্সটাই বোধহয় সবচেয়ে খারাপ। ইংল্যান্ডের বিরুদ্ধে ১ জুলাই সিরিজ নির্ণায়ক টেস্টে নামবে ভারতীয় দল। এই ম্যাচ ড্র কিংবা জিততে পারলেই সিরিজ পকেটে পুরে ফেলবে ভারতীয় দল। সেইসঙ্গে ইংল্যান্ডের মাটিতে সিরিজ জয়ের রেকর্ডও গড়বে তারা। কিন্তু তার আগে রোহিত শর্মার ফর্ম চিন্তা বাড়ানোর জন্য যথেষ্ট। আর রোহিতের এমন পারফরম্যান্স দেখে এবার প্রশ্ন তুললেন খোদ কপিল দেবও।

আইপিএলে টানা ১৪ ম্যাচে ব্যর্থ হয়েছেন রোহিত শর্মা। এরপর ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে নামার আগে লেস্টারশায়ারের বিরুদ্ধে নেমেছিল ভারতীয় দল। কিন্তু সেখানেও ব্যর্থ হয়েছেন ভারতীয় দলের অধিনায়ক। মাত্র ২৫ রান করতে পেরেছেন রোহিত শর্মা। তাঁর এ ধারাবাহিক ব্যর্থতাকে একেবারেই ভালভাবে নিচ্ছেন না প্রাক্তন কিংবদন্তী ক্রিকেটার কপিল দেব।  তাঁর মতে যেকোনও ক্রিকেটারই হওনা কেন, যদি সে টানা ১৪ ম্যাচ ব্যর্থ হয় তবে প্রশ্ন ওঠাটাই তো স্বাভাবিক।

লেস্টারশায়ারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ২৫ রানেই আউট হয়েছিলেন রোহিত শর্মা

এই প্রসঙ্গে রোহিত শর্মা জানিয়েছেন, “রোহিত শর্মা যে দুর্ধর্ষ ক্রিকেটার সেই ব্যপারে কারোর কোনও সন্দেহ নেই। কিন্তু কেউ যদি টানা ১৪ টি ম্যাচে একটিও অর্ধশতরান না পান, তবে প্রশ্ন ওঠাটাই স্বাভাবিক। তিনি গ্যারি সোবার্স, ডন ব্র্যাডম্যান, সচিন তে্ডুলকর, বিরাট কোহলি এবং সুনীল গাভাসকর যেই হোক না কেন। একমাত্র রোহিত শর্মাই উত্তর দিতে পারবেন যে তার কী হয়েছে। অনেককিছু হয়ে গিয়েছে নাকি ক্রিকেটকে উপভোগ করা বন্ধ করে দিয়েছেন রোহিত”।

ইংল্যান্ডের বিরুদ্ধে গত বছর টেস্ট সিরিজে দুর্ধর্ষ ফর্মে ছিলেন রোহিত শর্মা। ৪ ম্যাচ খেলে ৩৬৮ রান ছিল রোহিত শর্মার ঝুলিতে। সেখানে একটি শতরানের পাশাপাশি  রোহিত শর্মা করেছিলেন দুটি অর্ধশতরানও। কিন্তু এবারের ম্যাচে নামার আগে সেই পরিস্থিতি একেবারেই যেন বদলে গিয়েছে। াইপিএলে রোহিত শর্মা চূড়ান্ত ব্যর্থ হয়েছে। যা নিয়ে এনেকেই বেশ উদ্বিগ্ন। একইরকমভাবে প্রস্তুতি ম্যাচেও রোহিত শর্মার ব্যর্থতা প্রশ্ন তুলতে শুরু করেছে।

close whatsapp