দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে রান পেলেও ঈশান কিষাণকে স্বতঃস্ফূর্ত মনে হয়নি আশিস নেহেরার

Ishan Kishan
Ishan Kishan. (Photo by Matthew Lewis-ICC/ICC via Getty Images)

আইপিএলের মঞ্চে সেভাবে জ্বলে উঠতে না পারলেও, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ব্যাট হাতে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন ঈশান কিষাণ।  অন্যান্য কয়েকজন তারকার মতো তাঁর পারফরম্যান্স নিয়েও চলছে আলোচনা। এই সিরিজে যে কয়েকজন ক্রিকেটার ফুল মার্কস পেয়ে পাশ করেছেন তাদের মধ্যে ঈশান কিষাণও অন্যতম তম। কিন্তু এখনই তাঁকে নিয়ে বিশেষ উচ্ছ্বসিত হতে নারাজ প্রাক্তন তারকা ক্রিকেটার আশিস নেহেরা। বরং তাঁর মে ঈশান কিষাণকে এখনও বেশ কয়েকটা জায়গায় আরও উন্নত হতে হবে।

এবারের আইপিএলে ঈশান কিষাণকে সবচেয়ে বেশী দাম দিয়ে কিনেছিল মুম্বই ইন্ডিয়ান্স। শুরুটা ভাল ভাববে করলেও, সময় যত এগিয়েছে, ঈশান কিষাণ ততই ব্যর্থ হয়েছে। তাঁর ব্যাট থেকে এবারের আইপিএলে সেই আক্রমণাত্মক ইনিংসের ঝলক দেখা যায়নি। যদিও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সেই পারফরম্যান্স দেখাতে পেরেছেন ঈশান কিষাণ।  দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এবার ভারতীয় দলের সর্বোচ্চ রানের মালিকও হয়েছেন তিনি।

কিন্তু এতকিছু দেখেও আশিস নেহেরা এখনই তাঁকে নিয়ে পুরোপুরি সন্তুষ্ট হতে পারছেন না। দক্ষিণ আফ্রিকা সিরিজ তিনি ভাল খেললেও, তাঁর বেশকিছু জায়গায় এখনও উন্নতি করতে হবে বলেই মনে করছেন আশিস নেহেরা। চার ম্যাচের মধ্যে দুট অর্ধশতরানও পেয়েছেন ঈশান কিষাণ। কিন্তু এই কটা ম্যাচের রানের সংখ্যা দিয়ে সমস্তকিছু বিচার করা যায়না বলেই মনে করছেন এই প্রাক্তন তারকা ক্রিকেটার।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে এই সিরিজে ভারতের হয়ে সর্বোচ্চ রান করেছেন ঈশান কিষাণ

ক্রিকবাজের একটি প্রতিবেদনে আশিস নেহেরা জানিয়েছেন, “এই সিরিজে ঈশান কিষাণ রান পেয়েছেন ঠিকই, কিন্তু সবসময়ই এইকটা সংখ্যাই সমস্তকিছু বলে দেয় না। তিনি এই সিরিজে যথেষ্ট ভাল স্ট্রাইকরেট রেখেই খেলেছেন। কিন্তু তাঁর মতো ক্রিকেটারের কাছে এই ধারাবাহিকতা ধরে রাখাটাই সবচেয়ে কঠিন একটা ব্যপার। তবে যে রান তিনি করেছেন তা অবশ্যই এই সিরিজে একটা বড় প্রভাব ফেলেছে। তিনি প্রথম ম্যাচে ৭৬ রান করেছিলেন, কিন্তি ঈশান কিষাণকে ততটাও স্বচ্ছ্বন্দ কিন্তু দেখায়নি”।

শুধু আশিস নেহেরাই নয়, এই বক্তব্য আরও এক প্রাক্তন ক্রিকেটার পার্থিব পটেলেরও। তার মতেও ঋষভ পন্থ দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভাল পারফরম্যান্স দেখালেও, এখনও বেশ কিছু জায়ায় তাঁকে শোধরাতে হবে।

এবারের আইপিএলে সবচেয়ে দামী ক্রিকেটারের তকমা থাকলেও তিনি কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে সেই পারফরম্যান্স দেখাতে ব্যর্থই হয়েছে। যদিও দক্ষিণ আফ্রিকা সিরিজে ঘুরে দাঁড়িয়েছিলেন ঈশান কিষাণ। চার ম্যাচে ২০৬ রান করে ভারতীয় দলের সর্বোচ্চ রানও  তাঁরই। এছাড়া দুটো অর্ধশতরানও রয়েছে ঈশান কিষাণের। তবে এখনই তাঁকে নিয়ে বিশেষ কিছু ভাবতে নারাজ আশিস নেহেরা।

close whatsapp