পেশীতে চোট পেয়ে এখনো পুরোপুরি সুস্থ নন ওয়ানিন্দু হাসারঙ্গা, তৃতীয় ম্যাচেও তিনি অনিশ্চিত
আপডেট করা - Jun 29, 2022 7:09 pm

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিনের সিরিজ চলছে শ্রীলঙ্কার। ঘরের মাঠে টি টোয়েন্টি সিরিজ আগেই হাতছাড়া হয়েছে শ্রীলঙ্কার। ঘরের মাঠে একদিনের সিরিজ বাঁচাতে মরিয়া শ্রীলঙ্কা বাহিনী। কিন্তু তার আগে দলের অন্যতম সেরা ক্রিকেটারের খেলা ঘিরেই দেখা দিয়েছে ঘোর অনিশ্চয়তা। দ্বিতীয় একদিনের পর এবার তৃতীয় একদিনের ম্যাচেও কার্যত অনিশ্চিত হয়ে পড়েছেন ওয়ানিন্দু হাসারঙ্গা। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে সেটাই যে শ্রীলঙ্কা শিবিরের অন্যতম চিন্তার কারণ তা বলার অপেক্ষা রাখে না।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচেই সুযোগ পেয়েছিলেন তিনি। সেই ম্যাচেই পেশীতে চোট পেয়েছিলেন এই তারকা ক্রিকেটার। সেই চোটের কারণেই দ্বিতীয় ম্যাচে নামতে পারেননি ওয়ানিন্দু হাসারঙ্গা। সকলেই আশা করেছিলেন যে তৃতিয় ম্যাচে হয়ত ফের শ্রীলঙ্কা শিবিরে ফিরবেন তিনি। কিন্তু শোনাযাচ্ছে ওয়ানিন্দু হাসারঙ্গা এখনও পর্যন্ত নাকি পুরোপুরি সুস্থ নন। অজি শিবিরের চিকিসকদেরই পর্যবেক্ষণে রয়েছেন এই তারকা ক্রিকেটার।
আর এই খবর যে শ্রীলঙ্কা শিবিরের জন্য খুব একটা ভাল নয় তা বেশ স্পষ্ট। প্রথম ম্যাচে ব্যাট হাতে তাঁর ক্যামিও পারফরম্যান্স বেশ সাহায্য করেছিল শ্রীলঙ্কা শিবিরকে। তাঁর ৩৭ রানের সৌজন্যে লড়াই করার মতো জায়গায় পৌঁছেছিল শ্রীলঙ্কা। সেইসঙ্গে বল হাতেও দুর্ধর্ষ বোলিং করেছিলেন তিনি। অস্ট্রেলিয়ার চার উইকেটও তুলে নিয়েছিলেন তিনি। যদিও সেই ম্যাচে জিততে পারেনি শ্রীলঙ্কা। কিন্তু দ্বিতীয় ম্যাচেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের রাস্তায় ফিরেছিল তারা।
আইপিএলে পার্পল ক্যাপের লড়াইয়ে ছিলেন ওয়ানিন্দু হাসারঙ্গা
সেই থেকেই দলের এই তারকা ক্রিকেটারকে এই ম্যাচে পাওয়ার ব্যপারে আশাবাদী ছিল শ্রীলঙ্কা টিম ম্যানেজমেন্ট। কিন্তু এখন শোনাযাচ্ছে তিনি পুরোপুরি সুস্থ নন। শ্রীলঙ্কা ক্রিকেট দলের তরফে জানানো হয়েছে, “ওয়ানিন্দু হায়াসঙ্গা এখনও চিকিত্সকদের পর্যবেক্ষণে রয়েছেন। তাঁর পরিস্থিতির কথা প্রতিদিনই টিম ম্যানেজমেন্টকে জানানো হবে। যদিও গোটা সিরিজে হাসারঙ্গা শ্রীলঙ্কা দলের সঙ্গেই থাকবেন”।
এবারের আইপিএলেও দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। একসময় আইপিএলের পার্পল ক্যাপের লড়াইয়েও ছিলেন তিনি। যদিও শেষপর্যন্ত যুজবেন্দ্র চাহালের কাছে হারতেই হয় এই তারকা ক্রিকেটারকে। এরপরই শ্রীলঙ্কা শিবিরে সুযোগ করে নিয়েছিলেন ওয়ানিন্দু হাসারঙ্গা। শেষপর্যন্ত অজিদের বিরুদ্ধে মাঠে নামতে পারে কিনা সেটাই এখন দেখার।