ঋষভ পন্থের রান না পাওয়া চিন্তা বাড়াচ্ছে বলেই মনে করেন সঞ্জয় মঞ্জরেকর

Yuzvendra Chahal and Rishabh Pant
Yuzvendra Chahal and Rishabh Pant. (Photo Source: BCCI)

আইপিএলের পর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে টি টোয়েন্টি সিরিজ। ঋষভ পন্থের রানের খরা অব্যহত। তিনটি টি টোয়েন্টি হলে গেলেও, ঋষভ পন্থের ব্যাট থেকে বড় রানের ঝলক দেখা যায়নি। আর এই ঘটনাকেই যথেষ্ট উদ্বেগের বলে মনে করছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর। তাঁর মতে সামনেই রয়েছে টি টোয়েন্টি বিশ্বকাপ। তার আগে ঋষভ পন্থের রানে ফেরাটা অত্যন্ত জরুরী। একইসঙ্গে শ্রেয়স আইয়ারের পারফরম্যান্স নিয়েও সংশয় প্রকাশ করেছেন ভারতের এই প্রাক্তন ক্রিকেটার।

লোকেশ রাহুল ছিটকে যাওয়ার পর  দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব উঠেছে ঋষভ পন্থের কাঁধে। তিন ম্যাচের মধ্যে এখনও পর্যন্ত ভারতীয় দল একটি ম্যাচই জিততে পেরেছে। কিন্তু তিন ম্যাচের মধ্যে একটিতেও ঋষভ পন্থের ব্যাটে বড় রান দেখা যায়নি। মিডল অর্ডারের চূড়ান্ত ব্যর্থতাই প্রতি ম্যাচে ধরা পড়েছে। সঞ্জয় মঞ্জরেকরের মতে গতম্যাচে ভারত জিতলেও, ব্যাটাররা সেভাবে নিজেগের ফর্ম প্রদর্শন করতে পারেননি। বোলারদের জন্যই জিততে পেরেছে ভারত।

এখনও পর্যন্ত তিনটি ম্যাচের মধ্যে প্রথম ম্যাচেই দু অঙ্কের রানের গন্ডী টপকাতে পেরেছিল ঋষভ পন্থ। প্রথম ম্যাচে তাঁর রান ছিল ২৯। বাকি দুই ম্যাচে ঋষভ পন্থ রান করেছেন ৫ ও ৬। আর ঋষভের এমন পারফরম্যান্সই চিন্তায় ফেলছে প্রাক্তন এই তারকা ক্রিকেটারকে।  টি টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর ছয় মাসও বাকি নেই। তার আগে দলের প্রথম উইকেটকিপার ব্যাটারের এই পারফরম্যান্স উদ্বেগ বাড়ানোর জন্য যথেষ্ট বলেই মনে করছেন তিনি। একইসঙ্গে বাকি ব্যাটারদের সঙ্গ না পাওয়ায় শ্রেয়স আইয়ারের ওপরও ক্রমশ চাপ বাড়ছে বলেই মনে করেন সঞ্জয় মঞ্জরেকর।

পরপর তিন ম্যাচেই ব্যাট হাতে রান পেতে ব্যর্থ হয়েছেন ঋষভ পন্থ

এই প্রসঙ্গে সঞ্জয় মঞ্জরেকর জানিয়েছেন, “বিশাখাপত্তনমে ভারত কিন্তু যথেষ্ট রান করতে পারেনি। বোলাররা বাঁচিয়ে দিয়েছিল সেই রাতটা। ঋষভ পন্থের রানে না থাকাটা একটা বড় সমস্যা। শ্রেয়স আইয়ার খানিকটা খেললেও, বাকি ব্যাটারদের ব্যর্থতা তাঁর ওপর বাড়তি চাপ হয়ে যাচ্ছে”।

সঞ্জয় মঞ্জরেকরের আগে ঋষভ পন্থের পারফরম্যান্স নিয়ে মুখ খুলেছিলেন আশিস নেহেরাও। ব্যাটিং পজিশনের থেকে নিজের ব্যাটিং পারফরম্যান্সের দিকেই তাঁকে বাড়তি নজর দেওয়ার পরামর্শ দিয়েছিলেন এই তারকা ক্রিকেটার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ম্যাচেই এখনও পর্যন্ত ভারতীয় দলের মিডল অর্ডার সেভাবে নিজেদের পারফরম্যান্স দেখাতে পারেনি। আর মিডল অর্ডারের অন্যতম দুই প্রধান ব্যাটার হলেন ঋষভ পন্থ এবং শ্রেয়স আইয়ার।

শুক্রবার রাজকোটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে টিম ইন্ডিয়া।  সিরিজ জয়ের আশা দিইয়ে রাখতে হলে এই ম্যাচ জিততেই হবে তাদের। গত ম্যাচে বল হাতে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন চাহাল, হর্শল পটেলরা। কিন্তু এই ম্যাচের পিচ বিশাখাপত্তনমের থেকে অনেকটাই আলাদা। ঋষভ, শ্রেয়সদের ব্যাটে বড় রানের ঝলক দেখা যায় কিনা সেটাই এখন দেখার।

close whatsapp