যাদের অধীনে খেলেছি তাদের মধ্যে হার্দিক সেরা অধিনায়ক: টাইটান্স পেসার যশ দয়াল
দয়াল বলেছেন হার্দিক একজন বোলারের অধিনায়ক
আপডেট করা - Jun 17, 2022 3:53 pm

গুজরাত টাইটান্সের পেসার যশ দয়াল “শান্ত এবং আত্মবিশ্বাসী” অধিনায়ক হার্দিক পান্ডিয়ার প্রশংসা করেছেন এবং জানিয়েছেন যে তিনি একজন বোলারের আত্মবিশ্বাস বাড়ান। পান্ডিয়াকে আয়ারল্যান্ডের বিরুদ্ধে আসন্ন দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ভারতের অধিনায়ক মনোনীত করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচের ঠিক আগে কেএল রাহুল কুঁচকিতে চোট পাওয়ার পর হার্দিক ঋষভ পান্তের সহকারী হিসেবে চলতি সিরিজে দায়িত্ব পালন করছেন।
পিঠের চোট সারিয়ে মাঠে ফেরার পর তারকা ভারতীয় অলরাউন্ডার ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করছেন। আইপিএল ২০২২-এ ১৩১.২৫-এর স্ট্রাইক রেটে ১৫ ম্যাচে ৪৮৭ রান করে তিনি গুজরাত টাইটান্সের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। তিনি অধিনায়ক হিসাবে তাঁর অভিষেক মরসুমে তাঁর দলকে আইপিএল গৌরবের দিকে পরিচালিত করে তাঁর নেতৃত্বের দক্ষতা সম্পর্কে সবাইকে মুগ্ধ করেছিলেন।
“হার্দিক পান্ডিয়া খুব শান্ত এবং আত্মবিশ্বাসী, এবং তিনি জানেন খেলার কোন সময়ে কী করতে হবে। তিনি একজন বোলারের অধিনায়ক। আপনার নিজের উপর আস্থা থাকলে, তিনি আপনাকে নিজের সিদ্ধান্ত নিতে দেন। যা একজন বোলারের আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দেয়। আমি যাদের অধীনে খেলেছি আমি বলবো তিনিই সেরা অধিনায়ক,” ইএসপিএনক্রিকইনফোকে যশ দয়াল বলেছেন।
আশিস নেহরা শুরু থেকেই আমাকে অনেক সমর্থন করেছিলেন: যশ দয়াল
২৪ বছর বয়সী দয়াল তাঁর অভিষেক আইপিএল মরসুমে টাইটান্সের হয়ে নয়টি ম্যাচে ১১ উইকেট নিয়ে নজর কেড়েছিলেন। দয়াল বিজয় হাজারে ট্রফি ২০২১-এ তাঁর দুর্দান্ত স্পেলের জন্য লাইমলাইটে এসেছিলেন, যার ফলে আইপিএল ২০২২ মেগা নিলামে তাঁর দর ৩.২০ কোটি টাকা অবধি পৌঁছে গিয়েছিল। তিনি গুজরাত টাইটান্সের কোচ এবং প্রাক্তন ভারতীয় পেসার আশিস নেহরাকে ধন্যবাদ জানান তাঁকে মরসুমের শুরু থেকে সমর্থন করার জন্য।
“আশিস নেহরা শুরু থেকেই আমাকে অনেক সমর্থন করেছিলেন। আগে আমি অনেক কিছু চেষ্টা করতাম এবং পরীক্ষা করতাম। কিন্তু আশিস স্যার আমাকে শিখিয়েছেন যে একজনকে কেন্দ্রীভূত এবং মনোনিবেশ করতে হবে, এবং খুব বেশি চাপ না নিয়ে এবং নিজের উপর কঠোর না হয়ে প্রসেস অনুসরণ করার জন্য আমাকে কিছু মৌলিক পরিকল্পনা শিখিয়েছেন। এটি ক্রিকেটের একটি অত্যন্ত প্রতিযোগিতামূলক স্তর তাই আপনাকে অবশ্যই স্মার্ট হতে হবে। তিনি বলেছিলেন যে আপনি কীভাবে ডেলিভারি করেন এবং কার্যকর করেন তা গুরুত্বপূর্ণ, যেমন আপনি শুরুতে ওপেনারদের কীভাবে বল করেন, তাদের জন্য আপনার পরিকল্পনা কী, ডেথ ওভারের জন্য বিভিন্ন পরিকল্পনা,” দয়াল বলেছেন।