উমরানের মতো গতি না থাকলেও, প্রতিপক্ষ ব্যাটারদের থেকে একধাপ এগিয়ে থাকতে প্রস্তুত হর্শল পটেল
আপডেট করা - Jun 16, 2022 9:09 pm

গতি নয় বোলিংয়ের তারতম্যের দিকেই বিশেষ নজর রয়েছে হর্শল পটেলের। এবারের আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে দুরন্ত পারফরম্যান্স দেখিয়ে ফের ভারতীয় দলে নিজের জায়গা করে নিয়েছেন তিনি। তৃতীয় টি টোয়েন্টিতেও দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন এই তরুণ বোলার। ইতিমধ্যেই তাঁর বোলিংয়ের প্রশংসা শোনা গিয়েছে অনেকেরই মুখে। সেই হর্শল পটেলই এবার বোলিং নিয়ে মুখ খুলেছেন। উমরানের মতো গতি নেই তাঁর। সেজন্যই গতির দিকে ন., বোলিং তারতম্যের দিকেই নজর দিতে চান তিনি।
২০২১ সালে আন্তর্জাতিক ক্রিকেটে ভারতীয় দলের হয়ে অভিষেক হয়েছিল হর্শল পটেলের। প্রথম দিন থেকেই কিন্তু নিজেকে প্রমাণ করেছেন তিনি। তাঁর বলের তারতম্য দেখে সকলেই প্রশংসা করেছেন হর্শল পটেলকে নিয়ে। ইতিমধ্যে ভারতীয় দলের হয়ে ১১টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে হর্শল পটেলের। উইকেট রয়েছে ১৭টি। ভারতের হয়ে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ম্যাচেও জয়ের অন্যতম কারিগড় ছিলেন তিনি। তাঁর চার উইকেটের সৌজন্যেই জিততে পেরেছিল টিম ইন্ডিয়া।
রানআপ এবং অ্যাকশন না বদলে স্লোয়ার ডেলিভারিতে হামেশাই ব্যাটারদের সমস্যায় ফেলতে দেখা গিয়েছে হর্শল পটেলকে। শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চতুর্থ টি টোয়েন্টিতে নামার আগেই নিজের বোলিং নিয়ে মুখ খুলেছিলেন হর্শল পটেল। সেখানেই নিজের বোলিং স্ট্র্যাটেজি নিয়েও মুখ খুলেছেন তিনি। উমরান মাবিকের মতো গতিতে বোলিং করতে পারেন না তিনি। কিন্তু প্রতিপক্ষ ব্যাটারের থেকে একধাপ এগিয়ে থাকার জন্য সবসময়ই নিজেকে প্রস্তুত করে চলেছেন এই তরুণ ক্রিকেটার।
বিশাখাপত্তনমে তৃতীয় টি২০-তে ৪ উইকেট নিয়েছিলেন হর্শল পটেল
হর্শল পটেল জানিয়েছেন, “সত্যি কথা বলতে কী সকলেই জানার জন্য খুব ইচ্ছুক যে আমি শেষ দুই বছরে আইপিএলে কী বোলিং করেছি। প্রতিটি বোলারের ক্ষেত্রেই এমনটা হল। তিনি যখন দীর্ঘদিন ধরে খেলছেন তখন প্রতিপক্ষ ব্যাটারও তাঁর শক্তি ও দুর্বলতা সম্বন্ধে ধারণা পেতে থাকেন। একজন বোলার হিসাবে আমার কাজ হল তাদের সকলের থেকে একধাপ এগিয়ে থাকা। আমার লক্ষ্য হল নির্দিষ্ট সময়ে নিজের সেরা বোলিংটা করা”।
তিনি আরও জানিয়েছেন, “আমি বলের গতি নিয়ে চিন্তা করি না। কারণ উমরান মালিকের মতো গতিতে আমি বোলিং করতে পারি না। আন্তর্জাতিক ক্রিকেটের মঞ্চে নিজেকে আরও দক্ষ ও এফেক্টিভ করে তোলাই হল আমার প্রধান লক্ষ্য। আমি কখনোই একজন জোরে গতি সম্পন্ন বোলার হয়ে উঠতে পারিনি”।
আইপিএলের মঞ্চে শেষ দুবছর যথেষ্ট সাফল্যে সঙ্গেই কাটিয়েছেন এই মিডিয়ার পেসার। ২০২১ সালে ৩৩টি উইকেট নিয়ে আপিএলে পার্পল ক্যাপ জিতেছিলেন হর্শল পটেল। এবারেও বেঙ্গালুরুর বোলিং বিভাগের অন্যতম অস্ত্র ছিলেন তিনি। ১৯টি উইকেট রয়েছে এই তরুণ ক্রিকেটারের ঝুলিতে। গত টি টোয়েন্টি ম্যাচেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একা ৪ উইকেট নিয়েছিলেন হর্শল পটেল।