বিরাট ও সূর্যকুমার ফিরলে বাদ শ্রেয়াস, মত ভারতের প্রাক্তন ওপেনারের

তিনি মনে করেন বিশ্বকাপের স্কোয়াডে রুতুরাজ ও ঈশান দুজনেই সুযোগ পেতে পারেন

Shreyas Iyer
Shreyas Iyer. (Photo Source: Twitter)

ওয়াসিম জাফর ভারতের টি-টোয়েন্টি দলে টপ-অর্ডার ব্যাটার হিসেবে শ্রেয়াস আইয়ারের সম্ভাব্য অবস্থান সম্পর্কে মতামত দিয়েছেন। তিনি মনে করেন যে শ্রেয়াস পরবর্তী সুযোগগুলিতে যত রানই করুক, একবার নিয়মিত ৩ নম্বর বিরাট কোহলি ফিরে এলে এবং ফর্মে থাকা সূর্যকুমার যাদব চোট সারানোর পরে শ্রেয়াস তাঁর স্থান হারাতে পারেন।

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের চলমান পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে কোহলিকে বিশ্রাম দেওয়া হয়েছে। অন্যদিকে, সূর্যকুমার চোট পেয়ে আইপিএলের মাঝপথ থেকেই মাঠের বাইরে। তাদের অনুপস্থিতিতে, শ্রেয়াস ৩ নম্বরে ব্যাট করছেন এবং তৃতীয় ম্যাচে ১৪ (১১) করার আগে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতের প্রথম দুটি টি-টোয়েন্টিতে যথাক্রমে ৩৬ (২৭) এবং ৪০ (৩৫) রান করেন।

তৃতীয় ম্যাচের পর ইএসপিএনক্রিকইনফো-এর সাথে একটি আলাপচারিতায়, জাফরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কোহলি এবং সূর্যকুমার ফিরে গেলে শ্রেয়াস তাঁর জায়গা হারাবেন কিনা। তিনি উত্তর দেন, “আমি মনে করি, হ্যাঁ। সূর্যকুমার যাদব, যদি তিনি ফিট হন, টিম ইন্ডিয়াতে চলে আসবেন এবং বিরাট কোহলিও ৩ নম্বরে ফিরে আসবেন তাই যদি তিনি সত্যিই দুর্দান্ত ফর্ম না দেখান তবে শ্রেয়াস আইয়ার তাঁর স্থান হারাবেন।”

উচ্চ-গতির পেস বোলিংয়ের বিরুদ্ধে শ্রেয়াস সমস্যায় পড়েন বলে অস্ট্রেলিয়ায় তাঁকে খেলানো ঝুঁকিপূর্ণ হতে পারে

কোহলির সাম্প্রতিক অফ ফর্মের পরেও তাঁর অভিজ্ঞতা বিবেচনা করে তাঁকে দলে রাখা হবে। বর্তমানে, কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) অধিনায়ক উচ্চ-গতির পেস বোলিংয়ের বিরুদ্ধে নাকাল হন এবং প্রতিপক্ষ তাঁকে শর্ট-বলের বিরুদ্ধে আক্রমণ করে। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজিত হবে অস্ট্রেলিয়ায় যেখানে পিচে ভালো বাউন্স থাকবে, ফলে শ্রেয়াসকে খেলানো আদৌ যুক্তিযুক্ত কি না সেই নিয়ে টিম ম্যানেজমেন্ট ভাবতে বাধ্য হবে।

যদিও শ্রেয়াস সম্ভবত ব্যাটিং ব্যাকআপ হিসাবে স্কোয়াডের অংশ হতে পারেন। বর্তমান দলের অন্য দুই খেলোয়াড় – ঈশান কিষাণ ও রুতুরাজ গায়কওয়াড়ের একজনকে পরিবর্ত ওপেনার হিসেবে স্কোয়াডে রাখা হতে পারে। তবে জাফর মনে করেন উভয় ব্যাটারই বিভিন্ন অবস্থানের জন্য অস্ট্রেলিয়ার বিমানে থাকতে পারেন। তাঁর যুক্তি, “হ্যাঁ, তাঁরা প্রার্থী হবেন। যখন কেএল রাহুল এবং রোহিত শর্মা ফিরবেন, ঈশান কিষান সম্ভবত ঋষভ পান্তের ব্যাকআপ উইকেটকিপার হতে পারেন এবং গায়কওয়াড়ও থাকতে পারেন।”

সংযুক্ত আরব আমিরাতে ২০২১ সালের টি-২০ বিশ্বকাপের জন্য ভারত একটি ১৫ সদস্যের প্রধান দল বেছে নিয়েছিল এবং রিজার্ভ খেলোয়াড় হিসেবে তিনজনকে রাখা হয়েছিল। 

close whatsapp