তৃতীয় টি টোয়েন্টিতেও বোলিং লাইনআপে বদল আসবে না বলেই মনে করেন আশিস নেহেরা

Ashish Nehra
Ashish Nehra. (Photo by SANJAY KANOJIA/AFP via Getty Images)

দক্ষিণ আফ্রিকার কাছে পরপর দুই ম্যাচেই হার। সিরিজ জয়ের আশা বাঁচিয়ে রাখতে হলে বিশাখাপত্তনমে জিততেই হবে টিম ইন্ডিয়াকে। তার আগেই ঋষভ পন্থের উদ্দেশ্যে বিশেষ পরামর্শ আইপিএল চ্যাম্পিয়ন কোচ আশিস নেহেরার। ইতিমধ্যেই তৃতীয় টি টোয়েন্টিতে দলে বেশকিছু পরিবর্তন নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। শোনাযাচ্ছে দলের বোলিং বিভাগেও পরিবর্তন আসতে পারে। যদিও প্রাক্তন তারকা আশিস নেহেরার মত খানিকটা আলাদাই। তাঁর মতে এই ম্যাচেও প্রথম একাদশ অপরিবর্তিতই রাখতে পারেন ঋষভ পন্থ।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে চূড়ান্ত ব্যর্থ হয়েছিলেন ভারতীয় বোলাররা। ভুবনেশ্ব কুমার উইকেট পেলেও, প্রোটিয়াদের তিন উইকেটের বেশী তুলতে পারেননি ভারতীয় বোলাররা। একই চিত্র দেখা গিয়েছিল দ্বিতীয় টি টোয়েন্টিতেও। ভারত কম রান করলেও বল হাতে ভুবনেশ্বর কুমার একসময় চাপে ফেলে দিয়েছিল দক্ষিণ আফ্রিকা শিবিরকে। কিন্তু বাকি বোলাররা কেউই সেভাবে স,ফল হতে পারেননি। এরকপর থেকেই দলের বোলিং বিভাগে বেশ কিছু পরিবর্তনের কথা বলতে শোনা গিয়েছে অনেককে।

কিন্তু আশিস নেহেরা কিন্তু এখনই দলের বোলিং বিভাগে পরিবর্তন আনার ব্যপারে সহমত দিচ্ছেন না। তিনি মনে করেন কথাবার্তা চললেও, এই ম্যাচে ঋষভ পন্থ তাঁর দলের প্রথম একাদশ অপরিবর্তিতও রাখতে পারেন। আশিস নেহেরারও তেমনটাই মত। কারণ ভারত পরপর দুই ম্যাচই মাত্র হেরেছে। আর তাতেই হঠাত্ করে দলে বিরাট কোনও পরিবর্তন না আনাই উচিত্। বিশেষ করে যে তিন পেসার খেলছেন তাদের ওপরই এই ম্যাচেও ভরসা রাখা উচিত্ বলে মনে করেন আশিস নেহেরা।

সিরিজ জয়ের আশা জিইয়ে রাখতে তৃতীয় টি২০ জিততেই হবে ভারতকে

গত ম্যাচের পর থেকেই আভেশ খানের পরিবর্তে অর্শদীপ সিংকে বোলিং করানোর সুর শোনা যেতে শুরু করেছে অনেকের মতে। এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই ম্যাচেই সেভাবে ছাপ ফেলতে ব্যর্থ হয়েছেন আভেশ খান। বোলিং বিভাগে এই পরিবর্তনের দিকেই ইঙ্গিত করেছেন অনেকে। যদিও আশিস নেহেরার মত কিন্তু আলাদা।

ক্রিকবাজে আশিস নেহেরা জানিয়েছেন, “আভেশ খান আমার মতে খুব একা খারাপ বোলিং করেননি। দ্বিতীয় টি টোয়েন্টিতে পুরো চার ওভারও বোলিং করেননি আভেশ খান। একমাত্র তারা যদি বাড়তি পেসার খেলাতে চায় এবং একটি স্পিনার কমাতে চায় সেক্ষেত্রে আলাদা। কিন্তু আমার মতে এই প্রথম একাদশ বদলের খুব একটা প্রয়োজন নেই”।

দক্ষিণ আফ্রিকার কাছে পরপর দুটো টি টোয়েন্টি হেরে যথেষ্ট চাপে পড়ে গিয়েছে টিম ইন্ডিয়া। ঘরের মাঠে এখন সিরিজে টিকে থাকাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে রাহুল দ্রাবিড়ের ভারতীয় দলের কাছে। মঙ্গলবার আর কয়েক ঘন্টা পরই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামবে ভারতীয় দল। সেখানেই শেষপর্যন্ত কী হয় সেদিকে তাকিয়ে রয়েছে সকলে।

close whatsapp