দেশের জার্সিতে শীঘ্রই উমরান মালিকের অভিষেক দেখতে চান দিলীপ ভেঙ্গসরকার
আপডেট করা - Jun 12, 2022 8:26 pm

আইপিএলে বল হাতে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন উমরান মালিক। এরপরই তাঁকে ভারতীয় দলে নেওয়ার দাবীতে সোচ্চ্বার হয়েছিলেন সকলে। আইপিএল শেষ হওয়ার আগেই অবশ্য ভারতীয় শিবিরে জায়গা করে নিয়েছেন তিনি। কিন্তু এখনও পর্যন্ত ভারতীয় দলের জার্সিতে অভিষেক হয়নি উমরান মালিক। প্রথম টি টোয়েনটির পর দ্বিতীয় টি টোয়েন্টিতেও প্রথম একাদশে রাখা হয়নি উমরানকে। প্রাক্তন ক্রিকেটার দিলীপ ভেঙ্গসরকার মনে করেন ইতিমধ্যেই উমরানের ভারতীয় দলের হয়ে অভিষেক হওয়া উচিত্।
প্রাক্তন তারকা ক্রিকেটারের মতে ভারতীয় দলের হয়ে খেলার জন্য এই মুহূর্তে উমরান মালিক পুরোপুরি প্রস্তুত। শুধু অভিষেক হওয়ার অপেক্ষা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টিতে পেসার হিসাবে ভুবনেশ্বর কুমার, হর্শাল পটেল এবং আভেশ খানকেই দেখা গিয়েছিল। এছাড়া চতুর্থ পেসার হিসাবে খেলনো হয়েছিল হার্দিক পান্ডিয়াকে। কিন্তু ২১১ রান করেও সেই ম্যাচ জিততে পারেনি ভারতীয় দল। এরপরই উমরানকে খেলানো নিয়ে সরব হয়েছেন দিলীপ ভেঙ্গসরকার।
এবারের আইপিএলে বল হাতে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছেন উমরান মালিক। প্রথম ম্যাচ থেকেই জম্মু ও কাশ্মীরের এই তরুণ বোলারের হাত থেকে দেখা গিয়েছে আগুনে বোলিং। শুধু তাই নয় এবারের আইপিএলে সর্বোচ্চ গতিতে বোলিংয়ের নজিরও গড়েছিলেন উমরান মালিক। এছাড়া এবারের আইপিএলে উমরানের ঝুলিতে রয়েছে ২২টি উইকেটও। এই পারফরম্যান্স দেখেই আপ্লুত দিলীপ ভেঙ্গসরকার। উমরান মালিককে যত শীঘ্র সম্ভব খেলানো উচিত্ বলেই মনে করছেন তিনি।
সদ্য সমাপ্ত আইপিএলে ১৪ ম্যাচে ২২টি উইকেট রয়েছে উমরান মালিকের
দিলীপ ভেঙ্গসরকার জানিয়েছেন, “খেলা সকলেরই দৃষ্টিভঙ্গি আলাদা। কিন্তু আমি মনে করি আইপিএলে যেভাবে গতির প্রদর্শন এবং নিখুঁত বোলিং করেছেন উমরান মালিক, তাঁর দেশের জার্সিতে খেলাটাই উচিত্। আর সবচেয়ে বড় ব্যপার যখন ঘরের মাঠেই সিরিজ হচ্ছে, এই সুযোগ কাজে লাগিয়ে এমন ক্রিকেটারদের দেখে নেওয়া উচিত্”।
তিনি আরও জানিয়েছেন, “শেষ দশ বছরে তাঁর মতো প্রতিভা আমি দেখিনি। আমার মনে হয় তাঁর দুর্ধর্ষ পারফরম্যান্স দেখানোর একমাত্র কারণ হল উমরান মালিকের ফিটনেস। এছড়া ফাস্ট বোলারের মতো আক্রমণাত্মক মেজাজও রয়েছে তাঁর। গতি এবং লেন্থ দুই জায়গাতেই নিখুঁত রয়েছেন তিনি”।
এবারের আইপিএলে প্রথম পেসার হিসাবে এক ইনিংসে পাঁচ উইকেট নেওয়ার নজির গড়েছিলেন তিনি। শুধু তাই নয় কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে তাঁর দুর্ধর্ষ ইয়র্কারের প্রদর্শনও সকলকে মুগ্ধ করেছিল। এরপর থেকেই উমরান মালিককে নিয়ে ভারতীয় ক্রিকেটে রীতিমত হৈচৈ পড়ে গিয়েছিল। এরপরই ভা্রতীয় দলে সুযোগ পেয়েছিলেন উমরান মালিক। তবে পরপর দুই ম্যাচে এখনও পর্যন্ত সুযোগ পাননি তিনি। কবে উরমান মালিকের অভিষেক হয় সেটাই এখন দেখার।