নেতৃত্বের প্রসঙ্গে ঋষভ পন্থের পাশেই দাঁড়াচ্ছেন গ্রেম স্মিথ

Rishabh Pant
Rishabh Pant. (Photo by RODGER BOSCH/AFP via Getty Images)

প্রথমবার টি টোয়েন্টিতে ভারতীয় দলের নেতৃত্বের দায়িত্ব পেয়েছিলেন ঋষভ পন্থ। যদিও শুরুটা একেবারেই ভাল হয়নি তাঁর। ঘরের মাঠে প্রথম টি টোয়েন্টিতেই ব্যর্থতার স্বাদ পেতে হয়েছে তাঁকে। দক্ষিণ আফ্রিকার কাছে প্রথম ম্যাচে হেরে ভারতের বিশ্ব রেকর্ড গড়ার স্বপ্নও ভেঙে গিয়েছে। বিরাট রান তুললেও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে চুড়ান্ত ব্যর্থ হয়েছে ভারতীয় দল। ২১১ রান করেও জিততে পারেনি টিম ইন্ডিয়া। এমন পরিস্থিতিতে অনেকেই ঋষভ পন্থের নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলছেন, সেই জায়গাতেই ঋষভের পাশে দাঁড়াচ্ছেন গ্রেম স্মিথ।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে দলের সিনিয়র তারকাদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল বোর্ড। সেই জায়গায় দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাটিতে লোকেশ রাহুলকেই অধিনায়ক হিসাবে বেছে িয়েছিলেন নির্বাচকরা। কিন্তু সিরিজ শুরুর ২৪ ঘন্টা আগেই কুঁচকির চোটে দল থেকে ছিটকে যান লোকেশ রাহুল। সেই  জায়গাতেই ভারতীয় দলের নেতৃত্বের ভার পড়ে ঋষভ পন্থের ওপর।

ঘরের মাঠে দলের দায়িত্ব পেয়ে জয় পেতে মরিয়া ছিলেন ঋষভ পন্থ। কিন্তু শেষরক্ষা করতে পারেননি ঋষভ। আর ভারতের হারের পরই তাঁর নেতৃত্বের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। যুজবেন্দ্র চাহালকে দিয়ে মাত্র ২ ওভার বোলিং করানো দেখে হতবাক হয়েছিলেন আশিস নেহেরা। ঋষভের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। শুধু তাই নয় পাওয়ার প্লে-তে ছয় ওভারে পাঁচ বোলারের ব্যবহার দেখেও অনেকেই খানিকটা হতবাক হয়েছিলেন। যদিও এই পরিস্থিতিতে ঋষব পন্থের সিদ্ধান্তগুলোকে সমর্থনই করছেন প্রাক্তন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক গ্রেম স্মিথ।

লোকেশ রাহুলের পরিবর্তে দক্ষিণ আফ্রিকা সিরিজে অধিনায়কের দায়িত্ব ঋষভ পন্থের কাঁধে

স্টার স্পোর্টসের একটি আলোচনায় তিনি জানিয়েছেন, “আমার মনে হয় তিনি ভাল নেতৃত্বের পরিচয়ই দিয়েছিলেন। সঠিক সময়ে সঠিক ক্রিকেটারদেরই ব্যবহার করেছিলেন ঋষভ পন্থ। যে সময় দক্ষিণ আফ্রিকা চাপে ছিল তিনি ভুবনেশ্বর কুমার, হর্শল পটেলদেরই ব্যবহার করতে চেয়েছিলেন। আমার মতে প্রতিটা পদক্ষেপই সঠিক ছিল। কিন্তু সবশেষে কাজটা করতে হবে বোলারদেরই। পরিকল্পনা বাস্তবায়িত করতে হত তাদেরকেই”।

প্রথম ম্যাচে ঋষভ পন্থও খুব একটা বড় রান পাননি। যদিও সেসব এখন অতীত। বিশ্ব রেকর্ড গড়া হয়ন ঠিকই, কিন্তু ভারতের সামনে সিরিজ জয়ের রাস্তা এনও খোলা রয়েছে। সামনেই রয়েছে দ্বিতীয় টি টোয়েন্টি ম্যাচ। ইতিমধ্যেই ওড়িষায় পৌঁছেও গিয়েছে ভারতীয় দল। ঋষভ পন্থের নেতৃত্বে সেই ম্যাচে ভারত ঘুরে দাঁডাতে পারে কিনা সেটাই এখন দেখার।

close whatsapp