আইপিএলের আগে নিজেকে প্রস্তুত করার কঠিন লড়াই সম্বন্ধে মুখ খুললেন হার্দিক পান্ডিয়া

Hardik Pandya
Hardik Pandya. (Photo Source: Twitter)

দীর্ঘদিন পর আইপিএল দিয়েই ফের ক্রিকেটের বাইশগজে প্রত্যাবর্তন হয়েছিল হার্দিক পান্ডিয়ার। স্বভাবতই অন্যান্যদের থেকে তাঁর দিকেই যে সকলের চোখ সবচেয়ে বেশী ছিল তা বলার অপেক্ষা থাকে না। সেই মঞ্চেই নিজেকে প্রমাণ করেছেন হার্দিক পান্ডিয়া। তাঁর হাত ধরে অভিষেক মঞ্চেই আইপিএল চ্যাম্পিয়ন হয়ে ইতিহাস তৈরি করেছিল গুজরাত টাইটান্স। দলকে নেতৃত্ব দিয়ে যেমন চ্যাম্পিয়ন করেছেন হার্দিক, তেমনই ব্য়াটিং থেকে বোলিংয়ে নিজের পারফরম্যান্সও প্রদর্শন করেছিলেন হার্দিক পান্ডিয়া।

আইপিএলের মঞ্চে গুজরাত টাইটান্সের হয়ে সর্বোচ্চ রানের মালিক এবার হার্দিক পান্ডিয়া। সেইসঙ্গে বল হাতেও নিজের পারফরম্যান্স দেখিয়েছিলেন তিনি। এবারের আইপিএলে ব্যাটিং পজিশনে নিজের জায়গা বদলেছিলেন হার্দিক পান্ডিয়া। কঠিন পরিস্থিতিতে বারবারই দলকে বাঁচিয়েছেন তিনি। এমনকী ফাইনালের মঞ্চেও হার্দিক পান্ডিয়ার পারফরম্যান্স ছিল দুর্ধর্ষ। বল হাতে একাই তিন উইকেট নিয়ে ফাইনালে গুজরাত টাইটান্সের জয়ের রাস্তাটা তৈরি করে দিয়েছিলেন হার্দিক পান্ডিয়া।

দীর্ঘদিন পর সেই হার্দিক পান্ডিয়া এবার ফিরেছে ভারতীয় দলেও। টিম ইন্ডিয়ার জার্সিতে ফিরেই দুর্ধর্ষ পারফরম্যান্স করেছেন তিনি। দল না জিতলেও হার্দিক পান্ডিয়ার ১২ বলে ৩১ রানের ঝোরো ইনিংস দেখে মুগ্ধ হয়েছেন সকলে। বহুদিন ধরেই হার্দিককে নিয়ে নানান কথাবার্তা হয়েছে। বাইরের কথায় যদিও কখনোই বিশেষ কান দেননা তিনি। বরং সেইসব থেকে দূরে সরিয়ে রেখে নিজেকে প্রস্তুত করার দিকেই ছিল হার্দিকের প্রধান নজর। তাঁর কাম ব্যাকের আগেও নানান কথাবার্তা হয়েছে। মুখে নয় মাঠেই যে হার্দিক সেই জবাব দিয়েছেন তা বলাই বাহুল্য। সেই জবাব দেওয়ার প্রস্তুতির জন্য যে কঠিন লড়াই তিনি করেছিলেন, এবার তা নিয়েই মুখ খুলেছেন হার্দিক।

আইপিএলে গুজরাতের হয়ে সর্বোচ্চ রানের পাশাপাশি ৮ উইকেটও রয়েছে হার্দিক পান্ডিয়ার

আইপিএল শুরু হওয়ার আগে  শেষ চার মাস কঠোর পরিশ্রম করেছেন তিনি। প্রতি মুহূর্তে নিজেকে তৈরি করে গিয়েছেন হার্দিক পান্ডিয়া। প্রতিদিন সকাল পাঁচটায় উঠে অনুশীলন শুরু করতেন হার্দিক। ফের বিকেল চারটেয় শুরু হত তাঁর প্রস্তুতি। নিয়মের বাধনে নিজেকে বেধে রেখেছিলেন। আর তাতেই সাফল্য এসেছে বলেও মনে করেন তিনি।

স্টার স্পোর্টসে সেই কথাই হার্দিক পান্ডিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, “ভার পাঁচটায় প্রতিদিন প্রস্তুতি শুরু করতাম। এরপরই আবার বিকেল চারটেয় করতাম অনুশীলন। তারই মাঝে নিজেকে বিশ্রামও দিতাম। সেই চার মাস রাত্রি ৯.৩০টার মধ্যে ঘুমিয়ে পড়তাম। অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে আমাকে। কিন্তু আইপিএলের মঞ্চে নামার আগে এটাই ছিল আমার কাছে সবচেয়ে বড় লড়াই”।

গত দু বছরে হার্দিক পান্ডিয়ার পারফরম্যান্স নিয়ে নানান কথাবার্তা শুরু হয়েছিল। তাঁর একের পর এক ব্যর্থতা। বল হাতে হার্দিককে বেশীরভাগ ম্যাচেই না দেখতে পাওয়া, তঁর দক্ষতা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিলেন অনেকেই। শুধু তাই নয় বিশ্বকাপের মঞ্চে ভারতীয় দলে তাঁর থা্কা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছিলেন। টি টোয়েন্টি বিশ্বকাপের পরই অবশ্য ভারতীয় দল থেকে বিশ্রাম চেয়ে নিয়েছিলেন হার্দিক। নিজেকে পুরোপুরি সুস্থ করাই ছিল তাঁর প্রধান লক্ষ্য।

অবশেষে সাফল্য এসেছে হার্দিক পান্ডিয়ার। আইপিএলের মঞ্চের পারফরম্যান্স দেখিয়েই ফের একবার ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটিয়েছেন হার্দিক।

close whatsapp