কোটলার পিচে ব্যাটিং নয় টস জিতলে প্রথমে বোলিংয়েরই সিদ্ধান্ত নেওয়ার ইঙ্গিত টেম্বা বাভুমার

Temba Bavuma
Temba Bavuma. (Photo by Sydney Seshibedi/Gallo Images)

বৃহস্পতিবার কোটলায় ভারতের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টিতে নামছে দক্ষিণ আফ্রিকা। ভারতের মাটিতে ভারতের বিরুদ্ধে খেলা যে কতটা চ্যালেঞ্জের তা ভালভাবেই জানেন তিনি। সেইসঙ্গে দিল্লির অতিরিক্ত গরম আবহাওয়া। গত ১ জুন ভারতের মাটিতে পা রেখেছে দক্ষিণ আফ্রিকা। ভারতে আসার পর থেকেই তাই প্রস্তুতিতে খুব একটা দেরী করতে চায়নি দক্ষিণ আফ্রিকা অধিনায়ক। গত শুক্রবারই প্রস্তুতিতে নেমে পড়েছিল প্রোটিয়া বাহিনী। কোটলার পিচ নিয়েই চলছিল নানান হিসাব নিকাশ।

প্রথম টি টোয়েন্টিতে নামার আগে কোটলার পিচের দিকেই টেম্বা বাভুমাদের নজর ছিল সবচেয়ে বেশী। আর সেখানেই তাঁর মতে প্রথমার্ধে নয়, এই পিচে দ্বিতীয়ার্ধেই ব্যাটিং করতে চায় দক্ষিণ আফ্রিকা অধিনায়ক। ভারতের মাটিতে পা রাখার পর থেকেই প্রতিপক্ষ শিবিরের স্পিন আক্রমণ নিয়ে সবচেয়ে বেশী সাবধানী প্রোটিয়া বাহিনী। সেই কথা মাথায় রেখেই কোটলার পিচে নিজেদের মধ্যে কয়েকটি প্রস্তুতি ম্যাচও খেলা হয়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকার।

আর সেখানেই পিচের প্রকৃতি বোঝা নিয়ে চলেছে নানান পরীক্ষা নীরিক্ষা। প্রথমার্ধের থেকে দ্বিতীয়ার্ধেই ব্যাটিং করা অপেক্ষাকৃত সুবিধাজনক বলে মনে করছেন দক্ষিণ আফ্রিকা অধিনায়ক রশিদ খান। তাঁর মতে কোটলার পিচে তেমনভাবে বাউন্সের প্রাধান্য নেই। সেইসঙ্গে স্পিনাররা সুবিধা পেলেও, দ্বিতীয়ার্ধে ব্যাটিং করার সময় পিচ অনেকটাই ব্যাটারদের পক্ষে থাকবে। সবকিছু চিন্তা করেই টস জিতলে প্রথমে বোলিং নেওয়ার ইঙ্গিত দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমার। সেইসঙ্গে শিশিরের চিন্তাও রয়েছে তাদের মাথায়।

দিল্লির অতিরিক্ত হরম আবহাওয়া নিয়ে চিন্তিত প্রোটিয়া শিবির

এই প্রসঙ্গে টেম্বা বাভমা জানিয়েছেন, পিচের একদিনে আমরা নিজেদের মধ্যে প্রস্তুতি ম্যাচ খেলেছি। আমাদের দেশের মাটিতে যেমন বাউন্স আমরা পেয়ে থাকি, এখানে খানিকটা লো বাউন্স। বল খুব একটা স্পিন করছে না। রাতের দিকেই পিচে ক্রমশ বদলে যায়, ব্যাটা্রদের সহায়ক হয়ে ওঠে পিচ। আরও পর্যবেক্ষণ করব আমরা। এরপরই ব্যাটিং নাকি বোলিং করব, তার সিদ্ধান্ত নেব।

একইসঙ্গে আরকও একটা জিনিস একটু ভাবনায় রাখছে দক্ষিণ আফ্রিকা অধিনায়ক টেম্বা বাভুমাকে। দিল্লির প্রচন্ড গরম আবহাওয়া বেশ চিন্তায় ফেলে দিয়েছে তাদের। যদিও সেই চ্যালেঞ্জ অতিক্রম করতে প্রস্তুত রয়েছে দক্ষিণ আফ্রিকা শিবির। বুধবারও দিল্লির তাপমাত্র ছিল ৪৪ ডিগ্রীর কাছাকাছি।

টেম্বা বাভুমা এই পরিস্থিতি নিয়ে জানিয়েছেন, আমরা এখানে গরম আবহাওয়া পাব প্রত্যাশা করেছিলাম। কিন্তু সেই তাপমাত্রা যে এমন হবে তা ভাবতে পারিনি।  তবে এটাই আমাদের কাছে সৌভাগ্যের যে দিনে নয় ম্যাচ খেলতে হবে রাতের দিকে। সেই সময় তাপমাত্রা অনেকটাই কম থাকে। তবে ক্রিকেটাররা নিজেদের মতো প্রস্তুতি সারছে। এই বাধা টপকে এগিয়ে যাওয়ার ব্যপারে আমরা সকলেই নিশ্চিত।

close whatsapp