লোকেশ রাহুলের পরিবর্তে দলের দায়িত্ব সামলাতে প্রস্তুত ঋষভ পন্থ, তাঁকে সুযোগ দেওয়ায় আপ্লুত তিনি
আপডেট করা - Jun 8, 2022 7:56 pm

দলের সেরা অভিজ্ঞ তারকারা নেই। সেই জায়গায় লোকেশ রাহুলের নেতৃত্বে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামার কথা ছিল ভারতের। কিন্তু ম্যাচের আগের দিনই জোড়া ধাক্কা টিম ইন্ডিয়া শিবিরে। চোট পেয়ে ছিটকে গিয়েছেন লোকেশ রাহুল ও কুলদীপ যাদব। ম্যাচ শুরুর ২৪ ঘন্টা আগেই ভারতীয় দলের নতুন অধিনায়ক হিসাবে দায়িত্ব পেলেন ঋষভ পন্থ। হঠাত্ করে দায়িত্ব পেলেও, ভয় পাচ্ছেন না ঋষভ পন্থ, বরং এ দায়ি্ব সামলাতে প্রস্তুত তিনি। ভারতকে সিরিজ জেতানোই এখন তাঁর পাখির চোখ।
চোটের জন্য দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গোটা সিরিজেই খেলতে পারবেন না লোকেশ রাহুল। প্রোটিয়াদের বিরুদ্ধে নামার আগে এটা বড়সড় ধা্ক্কা তা বলার অপেক্ষা রাখে না। ভারতীয় দলের ওপেনিংও যে অনেকটাই দুর্বল হয়ে পড়ল তাও বেশ স্পষ্ট। লোকেশ রাহুলদের পরিবর্ত ক্রিকেটার অবশ্য বোর্ড এখনও ঘোষণা করেনি। কিন্তু তাঁর জায়গায় এই গোটা সিরিজে ভারতীয় দলের নেতৃত্ব দেবেন ঋষভ পন্থ।
এর আগেও অবশ্য কখনও ভারতীয় দলের নেতৃত্ব দিতে দেখা যায়নি ঋষভ পন্থকে। তবে শেষ দুই মপসুম ধরে দিল্লি ক্যাপিটালসের নেতৃত্বের দায়িত্বে রয়েছেন ঋষভ পন্থ। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়েই হয়ত এগিয়ে যেতে চাইবেন তিনি। ভারতীয় টিম ম্যানেজমেন্ট এবং বোর্ড তাঁকে এই দায়ুিত্ব দেওয়ায় আপ্লুত তরুণ উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থ।
নেতৃত্বের দায়িত্ব নিয়ে দলকে এগিয়ে নিয়ে যেতে প্রস্তুত ঋষভ পন্থ
নেতৃত্বের দায়ত্ব পাওয়ার পরই ঋষভ পন্থ জানিয়েছেন, “এটা খুবই ভাল অনুভূতি একটা। আমার জন্য এই দায়িত্ব পাওয়াটা একটা বড় সুযোগ। যারা আমার ভাল চান এবং বিশেষ করো বোর্ডকে আমায় এই সুযোগ দেওয়ার জন্য অত্যন্ত ধন্।বাদ জানাই। যদিও এই ব্যপার নিয়ে বিশেষ ভাবতে চাই না। সামনে অনেক বড় কাজ রয়েছে, সেদিকেই এখন ফোকাস রাখতে চাই”।
Rishabh Pant’s first reaction after getting Indian team’s captaincy.@BCCI pic.twitter.com/sT1UNUXln6
— PB-SHABD (@PBSHABD) June 8, 2022
প্রায় আড়াই মাস ধরে চলা আইপিএল শেষ হওয়ার পর কয়েকদিনের বিরতি। এরপরই ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে নামছে ভারত। সেই সিরিজের আদেই দলের বেশকিছু সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন নির্বাচকরা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নেই রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ এবং মহম্মদ সামিদের মতো ক্রিকেটাররা। সেই জায়গাতেই ভারতীয় দলের নেতৃত্ব পেয়েছিলেন লোকেশ রাহুল।
কিন্তু সেই লোকেশ রাহুলও ছিটকে গেলেন চোট পেয়ে। আপাতত এনসিএ-তে রিহ্যাব করার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। তাঁর জায়গায় এবার ভারতীয় দলের দায়িত্ব সামলাবেন ঋষভ পন্থ। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধেই বিশ্ব রেকর্ডের হাতছানি রয়েছে ভারতের সামনে। ঋষভের কাঁধ সেই দায়িত্ব সামলে ভারতকে সাফল্যের রাস্তায় এগিয়ে নিয়ে যেতে পারে কিনা সেটাই এখন দেখার।