“জাতীয় দায়িত্বে” নেমেই ‘ডিস্টার্ব’ না করার বার্তা দিলেন শ্রেয়াস
১০০০ টি-২০ রান পূর্ণ করা তৃতীয় দ্রুততম ভারতীয় হওয়ার সুযোগ শ্রেয়াস
আপডেট করা - Jun 8, 2022 5:00 pm

সদ্য সমাপ্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২২-এ কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)-এর সাথে তাঁর কার্যকালের পরে, শ্রেয়াস আইয়ার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে তার মনোযোগ কেন্দ্রীভূত করেছেন। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম ৯ই জুন বৃহস্পতিবার সিরিজের প্রথম ম্যাচ আয়োজিত হবে।
প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের সতর্ক দৃষ্টিতে টিম ইন্ডিয়ার বেশ কয়েকটি তীব্র প্রশিক্ষণ সেশন ছিল। প্রথম ম্যাচ থেকেই রেকর্ড গড়ার আশা করবে তারা। শ্রেয়াস নেটে ব্যাট হাতে কয়েকটি ভালো সেশন কাটিয়েছেন, এবং সেই সঙ্গে তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে কয়েকটি ছবি শেয়ার করেছেন। সেই পোস্টে ক্যাপশন দিয়েছেন তিনি, “ডিএনডি (ডু নট ডিস্টার্ব)। জাতীয় দায়িত্বে।”
DND. On national duty 🇮🇳 pic.twitter.com/ft8NekbAVV
— Shreyas Iyer (@ShreyasIyer15) June 8, 2022
মিডল অর্ডারে বড় দায়িত্ব শ্রেয়াস আইয়ারের
বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদবের অনুপস্থিতিতে, ২৭ বছর বয়সী ব্যাটার মিডল অর্ডারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে আশা করা হচ্ছে। ডান-হাতি ব্যাটারটি আইপিএল ২০২২ মরসুম মোটামুটি ভালোই কাটিয়েছেন। তিনটি অর্ধশতকসহ ৩০-এরও বেশী গড়ে ১৪ ম্যাচে ৪০১ রান করেছেন। যদিও কেকেআর-কে আইপিএল প্লে-অফে তুলতে ব্যর্থ হন। শ্রেয়াস আইয়ার এই বছরের শেষের দিকে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাওয়ার এই সিরিজে সুযোগটি কাজে লাগাতে আগ্রহী হবেন।
প্রোটিয়াদের বিরুদ্ধে টি-টোয়েন্টির আগে একটি বিশাল রেকর্ডের দ্বারপ্রান্তে রয়েছেন মুম্বইয়ের এই ক্রিকেটার। শ্রেয়াস পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০০ রান পূর্ণ করা অষ্টম ভারতীয় ব্যাটার হওয়া থেকে ১৯১ রান দূরে আছেন। তিনি একটি অভিজাত তালিকায় যোগ দেবেন যার মধ্যে রয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, কেএল রাহুল, শিখর ধাওয়ান, এমএস ধোনি, সুরেশ রায়না এবং যুবরাজ সিং।
শ্রেয়াসের টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০০ রান পূর্ণ করা তৃতীয় দ্রুততম ভারতীয় হওয়ার সুযোগ রয়েছে। কোহলি বর্তমানে তালিকার শীর্ষে রয়েছেন, ২৯টি খেলায় কৃতিত্ব অর্জন করেছিলেন তিনি। রাহুল এবং রোহিত যথাক্রমে ৩২ এবং ৪৭ ম্যাচে মাইলস্টোনে পৌঁছেছিলেন। শ্রেয়াস বর্তমানে ৩৬ ম্যাচে ৩৬.৭৭ গড়ে ৮০৯ রান করেছেন।