দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে দ্রাবিড়ের ভাবনায় ব্যাটারদের স্ট্রাইক রেট

প্রথম তিন ব্যাটারের থেকে ইনিংসের ইতিবাচক শুরু চাইছেন দ্রাবিড়

Rahul Dravid
Rahul Dravid. (Photo by Pankaj Nangia/Getty Images)

ভারতীয় প্রধান কোচ রাহুল দ্রাবিড় তাঁর খেলোয়াড়দের দিকে আঙুল না তুলেও জানিয়ে রাখলেন বড় রানের ম্যাচে স্ট্রাইক রেট বেশী রাখতেই হবে। আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচের আগে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি মিডিয়ার সামনে তাঁর বক্তব্য পেশ করেছেন। ভারতীয় ম্যানেজমেন্ট তাদের দুই টপ-অর্ডার তারকা খেলোয়াড় বিরাট কোহলি ও রোহিত শর্মাকে এই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজনেরই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ২০২২ মরসুম ভালো কাটেনি। ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এই মরসুমে ১২০.১৭ স্ট্রাইক রেটে মাত্র ২৬৮ রান করেছেন। একটিও হাফ সেঞ্চুরি ছিল না তাঁর সংগ্রহে। দল নির্বাচনের কারণেও তিনি সমালোচিত হন। অন্যদিকে, বিরাট কোহলির পারফর্ম্যান্স রোহিতের তুলনায় ভালো হলেও তাঁর নিজস্ব স্তরের ধারেকাছেও ছিল না।

কোহলি ৩৪১ রান করতে সক্ষম হন কিন্তু মরসুমের শেষে তাঁর স্ট্রাইক রেট ছিল মাত্র ১১৫.৯৬। তিনি আরসিবিকে নকআউট পর্বে নিয়ে যাওয়ার জন্য দলের শেষ লিগ পর্বের ম্যাচে টাইটান্সের বিরুদ্ধে ৭৩ রানের একটি গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন কিন্তু প্লে-অফ পর্বে প্রভাব ফেলতে ব্যর্থ হন।

প্রাক্তন কিংবদন্তি ব্যাটার আরও যোগ করেছেন যে খেলোয়াড়দের স্ট্রাইক রেট বজায় রাখতে হবে এবং চ্যালেঞ্জিং পরিস্থিতিতে তাদের ইনিংস বিকশিত করতে হবে। দক্ষিণ আফ্রিকান দল ভারত সফরের জন্য খুব শক্তিশালী লাইনআপ ঘোষণা করেছে এবং বিশ্বের এক নম্বর দলকে কঠিন প্রতিদ্বন্দ্বিতার মুখে ফেলবে বলে আশা করা হচ্ছে।

“যদি এটি একটি বড় রানের খেলা হয়, তা হলে অবশ্যই আপনি চাইবেন আপনার খেলোয়াড়রা স্ট্রাইক রেট বজায় রাখুক। যদি উইকেট আরও চ্যালেঞ্জিং হয়, তাহলে তাদেরও সেভাবে প্রতিক্রিয়া জানাতে হবে,” ভার্চুয়াল প্রেস কনফারেন্সে দ্রাবিড় বলেছেন।

রাহুল দ্রাবিড় ভারতের ‘শীর্ষ তিন’-এর উপর ভরসা রাখছেন

ভারত আসন্ন টি-২০ বিশ্বকাপে একটি শক্তিশালী টপ-অর্ডার বাহিনী হিসাবে রোহিত শর্মা, কেএল রাহুল এবং বিরাট কোহলিকে নিয়ে নামতে প্রস্তুত। রাহুল দ্রাবিড় এই ত্রয়ীকে ‘উচ্চ মানের’ হিসাবে প্রশংসা করেছেন। আগামীকাল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচে কেএল রাহুলের সঙ্গে রুতুরাজ গায়কওয়াড় ওপেন করবেন বলে আশা করা হচ্ছে এবং শ্রেয়াস আইয়ার তিন নম্বরে আসবেন।

“আমি আত্মবিশ্বাসী যে প্রথম তিনে থাকা যে কেউ ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ভূমিকা পালন করতে পারবে। আমরা আমাদের প্রথম তিন ব্যাটারের গুণ সম্পর্কে জানি। তারা শীর্ষ শ্রেণীর। এই সিরিজে একটু ভিন্ন টপ থ্রি হবে কিন্তু আমরা যা খুঁজছি (সাধারণভাবে) তা হল একটি ভালো ইতিবাচক শুরু এবং পরিস্থিতি অনুযায়ী খেলা,” তিনি উপসংহারে বলেছেন। 

close whatsapp