যে ৫ ভারতীয় আনক্যাপড ক্রিকেটার আইপিএল ২০২৩-এ সফল হওয়ার পরে জাতীয় দলে সুযোগ পেতে পারেন
শীঘ্রই ভারতের জাতীয় দলে দেখা যেতে পারে এই ৫ ক্রিকেটারকে
আপডেট করা - May 30, 2023 3:10 pm
১) যশস্বী জয়সওয়াল

আইপিএল ২০২৩-এ ইমার্জিং প্লেয়ারের পুরস্কার জেতা ক্রিকেটার ভারতীয় ক্রিকেটের নতুন প্রজন্মের অন্যতম সেরা প্রতিভা হিসেবে বিবেচিত হচ্ছেন। রাজস্থান রয়্যালসকে প্লে-অফে নিয়ে যেতে না পারলেও, জয়সওয়াল চমকপ্রদ ব্যাটিং করে সমর্থকদের মনে জায়গা করে নিয়েছেন।
সদ্য শেষ হওয়া মরসুমে যশস্বী ১৪ ইনিংসে ৬২৫ রান করেছেন ১৬৩.৬১ স্ট্রাইক রেট ও ৪৮.০৮ গড়ে। ১টি সেঞ্চুরি ও পাঁচটি হাফ-সেঞ্চুরি করেছেন তিনি, সর্বোচ্চ স্কোর ১২৪। সর্বাধিক চারের সংখ্যায় শুবমান গিলের পিছনে দ্বিতীয় স্থানে আছেন ৮২টি চারসহ।
আইপিএল ২০২৩-এ রয়্যালস ওপেনারের ধারাবাহিক পারফর্ম্যান্স নিঃসন্দেহে নির্বাচকদের নজর এড়ায়নি। রোহিত শর্মা ও কেএল রাহুল সাম্প্রতিক টি-২০ আন্তর্জাতিক ম্যাচগুলিতে সুযোগ না পাওয়ায় ভারতের টি-২০ দলের ওপেনিং পজিশনে যশস্বী অদূর ভবিষ্যতে সুযোগ পেতে পারেন।
Previous
Page 5 / 5
ফিচার্ড ভিডিও