যে ৫ ভারতীয় আনক্যাপড ক্রিকেটার আইপিএল ২০২৩-এ সফল হওয়ার পরে জাতীয় দলে সুযোগ পেতে পারেন
শীঘ্রই ভারতের জাতীয় দলে দেখা যেতে পারে এই ৫ ক্রিকেটারকে
আপডেট করা - May 30, 2023 3:10 pm
২) রিঙ্কু সিং

আইপিএল ২০২৩-এর অন্যতম সেরা ইনিংস এসেছিল উত্তর প্রদেশের এই ব্যাটারের ব্যাট থেকে, যখন গুজরাত টাইটান্সের বিরুদ্ধে শেষ পাঁচ বলে পাঁচটি ছক্কা হাঁকিয়ে কলকাতা নাইট রাইডার্সকে অভাবনীয়ভাবে ম্যাচ জিতিয়েছিলেন।
রিঙ্কু সিং সদ্য সমাপ্ত মরসুমে ১৪ ইনিংসে ৪৭৪ রান করে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় নবম স্থানে ছিলেন। ১৪৯.৫২ স্ট্রাইক রেটে ব্যাটিং করা রিঙ্কু দুটি ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচও নির্বাচিত হয়েছিলেন। পুরো মরসুম জুড়েই অসম্ভাব্য পরিস্থিতি থেকে দলকে জয়ের কাছাকাছি পৌঁছে দেওয়ার বেশ কিছু নজির রেখেছিলেন রিঙ্কু।
চাপের পরিস্থিতি থেকে দলকে উদ্ধার করার মতো মানসিকতা দেখানোর কারণে মনে করা হচ্ছে আন্তর্জাতিক মঞ্চের চাপ সামলানোর জন্য রিঙ্কু প্রস্তুত। ব্যাটিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও অসাধারণ দক্ষতা দেখানো ক্রিকেটারকে অচিরেই জাতীয় দলে দেখা যেতে পারে।