‘ভারতেও দারুণ কফি পাবে’ – কার্তিকের উত্তরে হতবাক ল্যাবুশেন

২০১৪/১৫ সংস্করণের পর থেকে বর্ডার-গাভাস্কার ট্রফি জিততে পারেনি অস্ট্রেলিয়া

Marnus Labuschagne
Marnus Labuschagne. (Photo by Daniel Pockett – CA/Cricket Australia via Getty Images)

জামথার বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ৯ই ফেব্রুয়ারি থেকে আসন্ন চার ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে প্রস্তুত টিম ইন্ডিয়া। ২০২০-২১ সিরিজের সংস্করণে ২-১ ব্যবধানে জয়ী হওয়ার পরে টিম ইন্ডিয়া ঘরের মাঠে প্রথম ম্যাচ জিতে সিরিজ শুরু করার লক্ষ্য রাখবে। অন্যদিকে, প্যাট কামিন্সের নেতৃত্বাধীন দলটিও আত্মবিশ্বাসী থাকবে কারণ তারা সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২-০ ব্যবধানে জিতেছে।

ভারত সফরের আগে অস্ট্রেলিয়ার ব্যাটার মার্নাস ল্যাবুশেন আসন্ন সফরের জন্য তাঁর ব্যাগ গোছানোর একটি ফোটো পোস্ট করেছেন। কফির প্যাকেটে ভরা ব্যাগের একটি ফোটো টুইটারে পোস্ট করেছেন তিনি এবং এটির ক্যাপশন দিয়েছেন, “ভারতে যাওয়ার পথে মাত্র কয়েক কেজি কফি। অনুমান করুন কটা ব্যাগ আছে?”

সবাইকে অবাক করে দিয়ে ভারতের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটার দীনেশ কার্তিক টুইটটিতে একটি মজার মন্তব্য করে লিখেছেন, “তুমি ভারতেও দারুণ কফি পাবে বন্ধু।”

৯ই ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া বর্ডার-গাভাস্কার ট্রফির জন্য অস্ট্রেলিয়া দল পরের সপ্তাহে ভারতে আসবে। অস্ট্রেলিয়া ২০০৪ সাল থেকে ভারতে কোনো সিরিজ জেতেনি এবং সতেরো বছরের অপেক্ষার অবসান ঘটাতে চায়বে।

এদিকে, আসন্ন টেস্ট সিরিজে ভারতীয় বোলারদের যে ব্যাটারদের জন্য সতর্ক থাকতে হবে তার মধ্যে মার্নাস ল্যাবুশেন অন্যতম। তিনি বর্তমানে দীর্ঘতম ফর্ম্যাটে শীর্ষ র‍্যাঙ্কের ব্যাটার। ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার ঘরের মাঠে শেষ দুটি টেস্ট সিরিজের সময় তারকা ব্যাটার দুর্দান্ত ফর্মে ছিলেন এবং এখন ভারতের মাটিতে একটি স্মরণীয় সফরের অপেক্ষায় থাকবেন।

এর আগে এই মাসের শুরুতে অস্ট্রেলিয়ার টেস্ট দলের অন্যতম নির্ভরযোগ্য ব্যাটার তাঁর ক্ষমতার উপর আস্থা প্রকাশ করে বলেছিলেন যে তিনি আসন্ন সফরে ভারতীয় স্পিনারদের বিরুদ্ধে ভালো পারফর্ম করবেন। ল্যাবুশেন বলেছিলেন ভারতের মাটিতে স্পিনারদের মোকাবিলা করার জন্য তিনি বিশেষ প্রশিক্ষণ নিচ্ছেন। পাশাপাশি এটি জানিয়েছিলেন যে বর্ষীয়ান অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের বিরুদ্ধে “দাবা খেলায়” লিপ্ত হওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি।

close whatsapp