আইপিএলের ইতিহাসে দ্রুততম অর্ধশতরানের মালিক যশস্বী জয়সওয়াল

Yashasvi Jaiswal
Yashasvi Jaiswal. ( Image Source: IPL )

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ইডেন গার্ডেন্সে এদিন রানের জড় তুলেছিলেন রাজস্থান রয়্যালসের ওপেনার যশস্বী জয়সওয়াল। শুরু থেকেই তাঁর ব্যাটে ছিল বিধ্বংসী রানের ঝলক। হয়ত আইপিএলে কেরিয়ারের দ্বিতীয় অর্ধশতরনটা এদিন হাতছাড়া হয়েছে  ঠিকই, কিন্তু ঐতিহ্যের ইডেন গার্ডেন্সেই গড়েছেন কেরিয়ারের অন্যতম সেরা কীর্তি। আইপিএলের মঞ্চে দ্রুততম অর্ধশতরান করার রেকর্ড গড়েথেন যশস্বী জয়সওয়াল। কলকতাতা নাউইট রাই়ার্সের বিরুদ্ধে এদিন মাত্র ১৩ বলে অর্ধশতরান করেছিলেন তিনি। আর তাতেই আইপিএলের ইতিহাসে নতুন রেকর্ডের মালিক যশস্বী জয়সওয়াল।

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে এদিন যশস্বী জয়সওয়ালের ব্যাটে ছিল শুধুই চার ও ছয়ের বন্যা। অর্ধশতরানের পথে এগোতে মাত্র দুটো বলেই শর্ট রান নিতে দেখা গিয়েছিল এই তরুণ ক্রিকেটারকে। বাকি প্রতিটি বলেই ছিল বাউন্ডারি  ও ওভার বাউন্ডারির ঝলক। আর তাতেই আইপিএলের মঞ্চে নতুন ইতিহাস গড়েছেন যশস্বী জয়সওয়াল। প্যাট কামিন্স ও লোকেশ রাহুলের রেকর্ড ভেঙে এখন আইপিএলের ইতিহাসে দ্রুততম অর্ধশতরান করার মালিক এই তরুণ ক্রিকেটার।  কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ১৩ বলে অর্ধতরান করেছেন যশস্বী জয়সওয়াল।

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ৪৭ বলে ৯৮ রানের ইনিংস খেলেছিলেন যশস্বী জয়সওয়াল

ইডেন গার্ডেন্সে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করার সুযোগ পেয়েছিল কলকাতা নাইট রাইডা্র্স। কিন্তু সেখানেই য়ুজবেন্দ্র চাহালের দাপটের সামনে  মাথা তুলে দাঁড়াতেই পারেননি কলকাতা নাইট রাইডার্সের তারকা ব্যাটাররা। তিনি একাই তুলে নিয়েছিলেন ৪ উইকেট। আর সেই পারফর্মযান্সের সৌজন্যে  কলকাতা নাইট রাইডার্সকে  ১৫০ রানের মধ্যেই থামিয়ে দিয়েছিল রাজস্থান রয়্যালস। ১৪৯ রানে শেষ হয়ে গিয়েছিল কলকাতা নাই রাইডার্স।

সেই রানের বিরুদ্ধে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই কার্যত নিজের বড় রানের ঝলকটা দিয়ে দিয়েছিলেন যশস্বী জয়সওয়াল। প্রথম ওভারে নাইট রাইডার্সের হয়ে বোলিং করতে এসেছিলেন নীতিশ রানা। সেই সুযোগটাই কাজে লাগাতে কোনও ভুল করেননি যশস্বী জয়সওয়াল। ু্পখম ওভারেই ২৬ রান তুলে নেিয়েছিলেন তিনি। আর সেইসঙ্গেই নিজের নতুন রেকর্ড গড়ার রাস্তাটাও প্রশস্ত করে ফেলেছিলেন এই তরুণ ক্রিকেটার।। সেই থেকেই তঁর রানের জড় র থামাতে পারেননি কলকাতা নাইট রাইডার্সের কোনও বোলারই। শার্দূল ঠাকুরের ওভারেই নিজের অর্ধশতরান সম্পূর্ণ করেন যশস্বী জয়সওয়াল।

১৩ বলে অর্ধশতরান করে এবারের আইপিেলে তো বটেই, গোটা আইঅপিেলের ইতিহাসেই দ্রুততম ্র্ধশতরান করার রেকর্ড গড়লেন এই তরুণ ক্রিকেটার। এতদিন ১৪ বলে অর্ধশতরান করে শীর্ষে ছিলেেন লোকেশ রাহুল ও প্যাট কামিন্স। এদিন ৯৪ রানে অপরাজিত ছিলেন যশস্বী জয়সওয়াল। তাঁর গোটা ইনিংস জুড়ে রয়েছে ১২টি চার ও ৫টি ওভার বাউন্ডারি।

close whatsapp