বর্ডার-গাভাসকর ট্রফিতে ঋষভ পন্থের অভাব অনুভব করবে গোটা বিশ্ব, মত রিকি পন্টিংয়ের

Rishabh Pant
Rishabh Pant. (Photo by Gareth Copley/Getty Images)

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতে ইতিহাস তৈরি করেছিল ভারতীয় দল। সেই মঞ্চেই ভারকতীয় দলের জয়ের প্রধান নায়ক ছিলেন ঋষভ পন্থ। তাঁর অসাধারণ ইনিংসেই ইতিহাস তৈরি করেছিল টিম ইন্ডিয়া। আবারও বর্ডার গাভাসকর ট্রফিতে ভারত ও অস্ট্রেলিয়া মুখোমুখি। সেখানেই এবার দেখা যাবে না বারতীয় দলের তারকা ক্রিকেটার ঋষভ পন্থকে। আর সেটাই হতাশ করছে প্রাক্তন অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিংকে। তাঁর মতে এই বর্ডার গাভাসকর ট্রফিতে সকলেই ঋষভ পন্থকে অত্যন্ত মিস করবেন।

২০২১ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অস্ট্রেলিয়ার মাটিতে ঋষভ পন্থের পারফরম্যান্স সকলকে মুগ্ধ করেছিল। একসময় সকলেই তাঁকে শুধুমাত্র টি টোয়েন্টি ক্রিকেটার হিসাবে ভাবতে শুরু করেছিল।  কিন্তু এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজেই সমস্ত হিসাব বদলে দিয়েছিলেন ঋষভ পন্থ।  এরপর থেকেই টেস্ট সিরিজে অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন ঋষভ পন্থ। কিন্তু ঘরের মাঠে েই সিরিজে নামতে পারবেন না তিনি। দূর্ঘটনায় কবলে পড়ে এই মুহূর্তে হাসপাতালে রয়েছেন ঋষভ পন্থ।

দূর্ঘটনার কবলে পড়ে হাসপাতালে চিকিত্সাধীন রয়েছেন ঋষভ পন্থ

গতবছরের শেষেই এক ভয়াবহ গাড়ী দূর্ঘটনার কবলে পড়েছিলেন ঋষভ পন্থ। আর তাতেই গুরুতর আহত হয়ে এখন হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। সফল অস্ত্রেপচার হলেও, এখনই যে ঋষভ পন্থের মাঠে ফেরার কোনও সম্ভাবনা নেই। ইতিমধ্যেই আসন্ন াইপিএল থেকেও ছিটকে গিয়েছেন তিনি। বর্ডার গাভাসকর ট্রফিতে ঋষভ পন্থকে দেখতে না পাওয়াটাই হতাশ করছে রিকি পন্টিংকে। তাঁর গোটা বিশ্ব এই সিরিজে ঋষভ পন্থের অনুপস্থিতিত অনুভব করবে। ঋষভ পন্থ যে এই সিরিজের দিকেই তাকিয়ে ছিলেন তাও মানতে দ্বিধা নেই রিকি পন্টিংয়ের।

এই প্রসঙ্গে রিকি পন্টিং জানিয়েছেন, “কয়েকদিনের মধ্যেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ রয়েছে ভারতীয় দলের। সেখানে ভারত ও অস্ট্রেলিয়া চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। আমরা সকলেই জানি শেষবার অস্ট্রেলিয়ার মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিনি কেমন খেলেছিলেন। এই সিরিজেই দিকেই তিনি তাকিয়ে ছিলেন। সেইসঙ্গেই গোটা বিশ্বও এই সিরিজে তাঁর পারফরম্যান্সের দিকেই তাকিয়ে ছিলেন এবার”।

ভয়াবহ গাড়ী দূর্ঘটনার জেরে আপাতত হাসপাতালে ভর্তি রয়েছেন ঋষভ পন্থ। কয়েকদিন আগেই অস্ত্রোপচার হয়েছে ঋষভ পন্থের। তিনি নিজেই সেই খবর সকলকে কেকদিন আগে জানিয়েছিলেন। একইসঙ্গে দ্রুত সুস্থ হয়ে ওঠার বার্তাও দিয়েছ্লেন ঋষভ পন্থ। শোনাযাচ্ছে কয়েকদিনের মধ্যেই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন তিনি। এখন শুধুই এই তরুণ তারকা ক্রিকেটারের মাঠে ফেরার অপেক্ষায় সকলে।

close whatsapp