শুভমন গিল ও যুজবেন্দ্র চাহালের হাত ধরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ইতিহাস ভারতের
আপডেট করা - Jul 28, 2022 11:51 am

সিরিজ জয় আগেই হয়েে গিয়েছিল। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে অপেক্ষা ছিল রেকর্ড গড়ার। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে ক্যারিবিয়ান ব্রিগেডকে হোয়াইট ওয়াশ করল টিম ইন্ডিয়া। শুভমন গিলের দুর্ধর্ষ সেঞ্চুরীতে তৈরী হয়ে গিয়েছিল জয়ের ভিতটা। বাকি লড়াইটা ছিল বোলারদের। তাদের হাত ধরে ওয়েস্ট ইন্ডিজকে কার্যত খরকুটোর মতো উড়িয়ে ক্যারিবায়ন দ্বীপপুঞ্জের মাটিতে নতুন ইতিহাস লিখলেন শিখর ধওয়ানরা। আর সেই ইতিহাসের মূল কান্ডারীর নাম শুভমন গিল।
ভারতের একদিনের দলে অভিষেক হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজ সফরেই যেন কেরিয়ারের সবচেয়ে ভাল পারফরম্যান্সটা করে ফেললেন শুভমন গিল। কেরিয়ারের প্রথম সেঞ্চুরীর আফসোস থাকলেও, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের মাটিতে প্রথমবার ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ করতে পেরেছে ভারতীয় দল। আর সেই কাজেই টিম ইন্ডিয়ার প্রধান কারিগড় শুভমন গিল। মাচ্র ২ রানের জন্য সেঞ্চুরীটা হাতছাড়া হয়েছে তাঁর। কিন্তু এবারের এই তারকা ক্রিকেটারের ৯৮ রানে ভর করেই কিন্তু জয়ের ভিতটা গড়ে ফেলেছিল ভারত।
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদের প্রথমবার হোয়াইট ওয়াশ করল ভারত
বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে খুব একটা অসুবিধা এদিন হয়নি ভারতীয় দলের। ঘরের মাঠে ভারতের সামনে যেন মাথা তুলে দাঁড়াতেই পারেননি তারা। ১১৯ রানে ক্যারিবিয়ান ব্রিগডকে এদিন হারিয়ে দেয় টিম ইন্ডিয়া। আর তা দেখেই আপ্লুত সকলে। শুভমন গিলের পারফরম্যান্স নিয়ে ইতিমধ্যেই ক্রিকেট মহলে শুরু হয়ে গিয়েছে নানান কথাবার্তা। বিশেষজ্ঞ থেকে প্রাক্তন ক্রিকেটাররাও শুভমন গিলের পারফরম্যান্সে আপ্লুত।
The men in blue have yet again ignited the flames of victory! @ShubmanGill you deserved a century✨
Congratulations Team India on the win against West Indies in the 3rd ODI by 119 runs! Well deserved 👏🏽#INDvsWI #TeamIndia #RPSwing pic.twitter.com/Pb6W8fg5Ue— R P Singh रुद्र प्रताप सिंह (@rpsingh) July 28, 2022
𝑾𝒊𝒏𝒅𝒊𝒆𝒔 𝑾𝒉𝒊𝒕𝒆𝒘𝒂𝒔𝒉𝒆𝒅 💪#TeamIndia win the 3️⃣rd ODI emphatically by 1️⃣1️⃣9️⃣ runs and sweep the ODI series 3️⃣-0️⃣ 💙#OneFamily #WIvIND @BCCI pic.twitter.com/oIFTPpxve4
— Mumbai Indians (@mipaltan) July 28, 2022
3⃣ late-night thrillers, 1⃣ entertaining series! 🏆😍
Onto the T20Is 🔜
📸: @BCCI | #WIvIND pic.twitter.com/incMvMijCO
— KolkataKnightRiders (@KKRiders) July 28, 2022
Another impressive win to clean sweep the series 3-0! It was a show of dominance & collective brilliance from all our players.
Well played #TeamIndia. 👏🏻#WIvIND pic.twitter.com/Q9gIKk7SPK— VVS Laxman (@VVSLaxman281) July 28, 2022
Mission Port of Spain ✌️🇮🇳🤩#WIvIND #WhistlePodu 🦁💛
📸 : @BCCI pic.twitter.com/BRvwW8jt6Y— Chennai Super Kings (@ChennaiIPL) July 28, 2022
টস জিতে এদিন প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় দলের অধিনায়ক শিখর ধওয়ান। শুরু থেকেই দুর্ধর্ষ ছন্দে ছিলেন দুই ক্রিকেট তারকা। যদিও শিখর ধওয়ানকে থামতে হ. ৫৮ রানেই। এরপরই মাঝে বৃষ্টিতে বেশকিছুক্ষণ খেলা বন্ধ। প্রায় দেড় ঘন্টা বৃষ্টির জন্য খেলা বন্ধ থাকে এদিন। এরপরই ম্যাচের ওভার সংখ্যা কমে যায়। ৫০ ওভারের পরিবর্তে ঠিক হয় ৩৬ ওভারে হবে ম্যাচ। সেখানেই ব্যাট হাতে জ্বলে ওঠেন শুভমন গিল। তাঁর হাত ধরেই ক্যারিবিয়ান বোলারদের বিরুদ্ধে দাপট দেখানো শুরু করে ভারত।
Shubhman Gill can be all format player for team India in long term. #talent
— Irfan Pathan (@IrfanPathan) July 27, 2022
😅 #WIvIND #ShubmanGill pic.twitter.com/aLyGCr0VFp
— Wasim Jaffer (@WasimJaffer14) July 28, 2022
From The #TeamIndia Dressing Room!
Head Coach Rahul Dravid & Captain @SDhawan25 applaud 👏 👏 the team post the 3-0 win in the #WIvIND ODI series. 🗣 🗣
Here's a Dressing Room POV 📽 – By @28anand
P.S. Watch out for the end – expect something fun when Shikhar D is around 😉😁 pic.twitter.com/x2j2Qm4XxZ
— BCCI (@BCCI) July 28, 2022
Another day, another 🏆 bagged with a commanding series win 🤩#WIvIND pic.twitter.com/kj250fkMJe
— Delhi Capitals (@DelhiCapitals) July 28, 2022
৯৮ বলে ৯৮ রানের ইনিংস খেলে এদিন থামেন শুভমন গিল। আর তাতেই যেন ভারতীয় দলের জয়ের রাস্তাটাও পাকা হয়ে যায়। ৩৬ ওভারে ৪২২৫ রান করে ভারত। ঘরের মাঠে হোয়াইট ওয়াশ এড়াতে ওয়েস্ট ইন্ডিজও সেই সময় মরিয়া। কিন্তু ভারতীয় বোলিং লাইনআপের বিরুদ্ধে এঁটে উঠতেই ব্যর্থ হয়েছেন তারা। নিকোলাস পুরান ও ব্রেন্ডন কিং খানিকটা লড়াই চালালেও, শেষরক্ষা হয়নি। ১৩৭ রানেই থেমে যেতে হয় ওয়েস্ট ইন্ডিজকে। চাহালের দুর্ধর্ষ স্পেলে শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। তিনি একাই নেন ৪ উইকেট।
ম্যাচের সেরা হওয়ার পাশাপাশি সিরিজের সেরার শিরোপাও এবার মাথায় উঠল শুভমন গিলের। দেশের জার্সিতে এই পারফরম্যান্সের ধারাটাই এবার ধরে রাখতে চান শুভমন গিল।