নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত শতরান বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়ারের, স্কোরবোর্ডে ৩৯৭ রান তুলল ভারত
আপডেট করা - Nov 15, 2023 8:51 pm

ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর প্ৰথম সেমিফাইনালে দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সের প্রদর্শন করল ভারত। নিউজিল্যান্ডের বোলারদের ধরাশায়ী করে স্কোরবোর্ডে ৫০ ওভারে ৪ উইকেটে ৩৯৭ রান তুলল রোহিত শর্মার নেতৃত্বাধীন দল।
এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। শুরু থেকেই আক্রমণাত্মকভাবে ব্যাটিং করতে থাকে ভারত। রোহিত ২৯ বলে ৪৭ রানের একটি দুর্ধর্ষ ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ৪টি চার এবং ৪টি ছয় মারতে সক্ষম হন। অন্যদিকে, গিল ৬৫ বলে ৭৯ রানের একটি দুর্দান্ত ইনিংস খেলে রিটায়ার্ড হার্ট হন এবং প্যাভিলিয়নে ফিরে যান। শেষে তিনি আবার ক্রিজে ফিরে আসেন। তিনি শেষমেশ ৬৬ বলে ৮০ রান করে অপরাজিত থাকেন। তার এই ইনিংসে ছিল ৮টি চার এবং ৩টি ছয়। তার এবং রোহিতের মধ্যে ৭১ রানের একটি ঝোড়ো পার্টনারশিপ গড়ে ওঠে।
এই ম্যাচে ওডিআই ক্রিকেটে সচিন তেন্ডুলকরের সবথেকে বেশি শতরান করার রেকর্ড ভেঙে দেন বিরাট কোহলি। তার নামে এখন ৫০টি ওডিআই শতরান রয়েছে। এই অভিজ্ঞ ভারতীয় ব্যাটার ১১৩ বলে ১১৭ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন। তিনি এই ইনিংসে ৯টি চার এবং ২টি ছয় মারেন। তার এবং শুভমন গিলের মধ্যে ৯৩ রানের একটি সুন্দর পার্টনারশিপ গড়ে ওঠে।
শ্রেয়স আইয়ারও শতরান করতে সক্ষম হন। তিনি ৭০ বলে ১০৫ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৪টি চার এবং ৮টি ছয়। তিনি এবং বিরাট মিলে ১৬৩ রানের একটি দুর্ধর্ষ পার্টনারশিপ গড়ে ওঠে। সূর্যকুমার যাদব স্কোরবোর্ডে বেশি রান যোগ করতে পারেননি। তিনি ২ বলে ১ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। কেএল রাহুল ২০ বলে ৩৯ রানের একটি দারুণ ইনিংস খেলে অপরাজিত থাকেন।
নিউজিল্যান্ডের বোলাররা খুবই খারাপ পারফরম্যান্সের প্রদর্শন করেন
এই ম্যাচে নিউজিল্যান্ডের হয়ে সবথেকে বেশি উইকেট নেন টিম সাউদি। এছাড়াও, তিনি সবথেকে বেশি রানও দেন। তিনি ১০ ওভারে ১০০ রানের বিনিময়ে ৩টি উইকেট শিকার করেন। তিনি রোহিত শর্মা, বিরাট কোহলি এবং সূর্যকুমার যাদবকে প্যাভিলিয়নে ফেরত পাঠান।
ট্রেন্ট বোল্ট ১০ ওভারে ৮৬ রান দিয়ে ১টি উইকেট নেন। তিনি শ্রেয়স আইয়ারকে আউট করতে সক্ষম হন। শেষমেশ এই ম্যাচে কোন দল জয় পায় সেটাই এখন দেখার বিষয়।
এই ম্যাচের প্ৰথম ইনিংস নিয়ে টুইটারে অনেকে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন –
Virat Kohli lights up the biggest stage with a record 50th ODI century 👊#CWC23 | #INDvNZ pic.twitter.com/0nT93od7KE
— ICC (@ICC) November 15, 2023
A half-century of CENTURIES 🤯
Virat Kohli, take a bow! 🙌#CWC23 | #INDvNZ pic.twitter.com/bYQlI7uhnK
— ICC Cricket World Cup (@cricketworldcup) November 15, 2023
Most runs in a single edition of Men's ODI Cricket World Cup ⬇️
Virat Kohli 👏👏 #TeamIndia | #CWC23 | #MenInBlue | #INDvNZ pic.twitter.com/tpSahvSaEL
— BCCI (@BCCI) November 15, 2023
Time to bat in Mumbai! Tim Southee and Trent Boult the wicket takers while Virat Kohli (117) led the scoring for India. Follow play LIVE in NZ with @skysportnz. LIVE scoring | https://t.co/aNkBrDiAuv #CWC23 pic.twitter.com/8qtCQO27K3
— BLACKCAPS (@BLACKCAPS) November 15, 2023
The first time I met you in the Indian dressing room, you were pranked by other teammates into touching my feet. I couldn’t stop laughing that day. But soon, you touched my heart with your passion and skill. I am so happy that that young boy has grown into a ‘Virat’ player.
— Sachin Tendulkar (@sachin_rt) November 15, 2023
Ballebaazi ka messiah #50th Odi 💯 pic.twitter.com/2MqsOThY1g
— Mohammad Kaif (@MohammadKaif) November 15, 2023
Virat Kohli Indian cricket Ka control room. Yaha se Jeet cotnrol hoti hai ab to sabse zyada shatak Ka control bhi @imVkohli ke naam. 🐐 pic.twitter.com/7uDvdrr9bX
— Irfan Pathan (@IrfanPathan) November 15, 2023
Great to see @klrahul11 and @ShreyasIyer15 doing an excellent job anchoring the Indian middle order. Keep it up, lads! 👏 #TeamIndia #WorldCup pic.twitter.com/LW7WPJSPic
— Yusuf Pathan (@iamyusufpathan) November 15, 2023
1st ODI hundred on 2009 & 50th ODI hundred on 2023.
– What a journey. 🐐 pic.twitter.com/l7BNZlmBLp
— Johns. (@CricCrazyJohns) November 15, 2023
Shreyas Iyer has hit most sixes in a World Cup innings for India.
– Iyer is fire….!!!! pic.twitter.com/q4kWLfIyR6
— Mufaddal Vohra (@mufaddal_vohra) November 15, 2023