পাকিস্তানের বিরুদ্ধে ভারতের গেম চেঞ্জার কারা? মন্টি পানেসর বললেন এঁদের নাম

Virat Kohli and Babar Azam
Virat Kohli and Babar Azam. (Photo Source: Getty Images)

ঠিক ১ দিন পরেই টি ২০ বিশ্বকাপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ। ২৪ অক্টোবর শুরু হচ্ছে ভারত-পাকিস্তান ম্যাচ। আর এই ম্যাচের আগে উত্তেজনার পারদ অনেকদিন আগে থেকই চড়ছে। শুরু হয়েছে বাকযুদ্ধও। তবে এই ম্যচে কোন দল এগিয়ে, কোন দল পিছিয়ে একবার দেখে নেওয়া যাক-

প্রাক্ত ব্রিটিশ স্পিনারের মন্টি পানেসরের মতে, আরব দেশে দীর্ঘ সময় ধরে খেলেছেন বাবর আজমের পাকিস্তান। বলা যেতেই পারে এটা হল তাদের কাছে সেকেন্ড হোম। তাই পাক ক্রিকেটাররা আরবের পরিবেশে অন্য সবার থেকে অনেকটা এগিয়ে থাকবে বলেই মনে করছেন মন্টি। তবে পাকিস্তানকে ভালো দল মনে করলেও ভারতের বিরুদ্ধে ম্যাচে পাকিস্তানের থেকে বিরাটদের এগিয়ে রাখছেন মন্টি পানেসার, তিনি বলেন, ‘ভারতের বিরুদ্ধে চাপে থাকবে বাবর আজমরা। কারণ অতীতের রেকর্ড। ভারত অনেকটা এগিয়ে থেকেই মাঠে নামবে। ভারত শুরুতেই বাবর আজমকে ফিরিয়ে দিতে পারলেই পাকিস্তানের ব্যাটিংয়ে ভাঙন ধরবে।’

মন্টি পানেসার বলেন, ‘ভারতের বিরুদ্ধে চাপে থাকবে বাবর আজমরা। কারণ অতীতের রেকর্ড। ভারত অনেকটা এগিয়ে থেকেই মাঠে নামবে। ভারত শুরুতেই বাবর আজমকে ফিরিয়ে দিতে পারলেই পাকিস্তানের ব্যাটিংয়ে ভাঙন ধরবে।’

আমার মতে, তিনি হলেন অশ্বিন (ভারতের গেম-চেঞ্জার)। তাঁকে আগে থেকে বোঝা যায়না। আর রবীন্দ্র জাদেজা। ব্যাট এবং বল দুটো দিয়েই তিনি গেম চেঞ্জার। চেন্নাই সুপার কিংসের হয়ে তিনি একটি চমৎকার টুর্নামেন্ট খেলেছিলেন। তারা দুজনই প্রধান প্লেয়ার হতে চলেছেন, কারণ অশ্বিন পাওয়ারপ্লেতে এবং ডেথ ওভারেও অসাধারণ হতে পারে। সে এত ভালো করেছে। জাদেজা ও অশ্বিন ভালো পারফর্ম করলে ভারত টি টোয়েন্টি বিশ্বকাপ জিতবেই।’ এখন দেখার শেষ হাসি কে হাসে!

close whatsapp