মুম্বইয়ে অর্জুনের সুযোগ না পাওয়া নিয়ে মুখ খুললেন সচিন তেন্ডুলকর

Sachin Tendulkar
Sachin Tendulkar (Photo by Stu Forster-ICC/ICC via Getty Images)

এবারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরের সদস্য ছিলেন অর্জন তেন্ডুলকর। মেগা নিলামে তাঁকে ন্যূনতম দামেই কিনেছিল রোগিত শর্মাদের দল। প্রত্যেকেই তাঁকে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে এবার াঠে দেখতে চেয়েছিলেন। আইপিএলের মুম্বইয়ের আশা যখন  শেষ হয়ে গিয়েছিল, সেই সময়ই অর্জুন তেন্ডুলকরের খেলানোর জন্য সোচ্চ্বার হয়েছিলেন সকলে। কিন্তু শেষপর্যন্ত অর্জুনের ভাগ্যে শিকে ছেঁড়েনি। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে এবার অভিষেক হয়নি তাঁর। অবশেষে সেই প্রসঙ্গেই এবার মুখ খুললেন সচিন তেন্ডুলকর।

মুম্বই ইন্ডিয়ান্সের একসময়ের অধিনায়ক ছিলেন সচিন তেন্ডুলকর। অবসর নেওয়ার পর পাঁচবারের আইপিএল জয়ী দলের মেন্টরের ভূমিকায় রয়েছেন সচিন। সেই সচিন পুত্রই এবার মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে জায়গা করে নিয়েছিলেন। আইপিএলের শেষের দিক থেকেই তাঁকে খেলানোর দাবী শোনা গিয়েছিল ক্রিকেট ভক্তদের মুখে। শেষম্যাচে তাঁর খেলা ঘিরে একটা জল্পনাও তৈরি হয়েছিল। মুম্বইয়ের নেটে অর্জুনকে প্রতিদিন দুর্ধর্ষ ফর্মে দেখা গেলেও, তাঁকে কিন্তু মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে মাঠে দেখা যায়নি।

সেই প্রসঙ্গ নিয়েই এবার মুখ খুলেছেন সচিন। ছেলের সুযোগ না পাওয়ার প্রসঙ্গে বাবার মনের অবস্থা কেমন হতে পারে এমন প্রশ্নই যে তাঁর কাছে আসবে তা সচিন তেন্ডুলকর নিজেও হয়ত জানতেন। যদিও এই প্রশ্নের উত্তর দিতে কোনও দ্বিধা করেননি সচিন তেন্ডুললকর। মরসুম শেষ হয়ে গিয়ছে তাই এই জিনিস নিয়ে তিনি যেমন ভাবতে চাননা, তেমনই টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের ভিতরেও তিনি প্রবেশ করেননা কখনো তা পরিষ্কার করেই এগিন জানিয়ে দিয়েছেন মাস্টার ব্লাস্টার।

মেগা নিলামে ন্যূনতম মূল্যে এবার অর্জুন তেন্ডুলকরকে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স

তাঁর মতে ক্রিকেটের মঞ্চে নিজেকে প্রমাণ করেই দলে জায়গা করে নিতে হয়। অর্জুনের ক্ষেত্রেও যে তার অন্যথা হবে না, তা এক প্রকার পরিষ্কার করে দিয়েছেন সচিন তেন্ডুলকর। এই প্রসঙ্গে সচিন জানিয়েছেন, “এটা সম্পূর্ণ আলাদা একটা প্রশ্ন। আমার কেমন লাগছে কিংবা আমি কী ভাবছি এই মুহূর্তে তা একেবারেই গুরুত্বপূর্ণ নয়। কারণ মরসুম শেষ হয়ে গিয়ছে। আর যদি দল নির্বাচন নিয়ে কথা হয়, তবে একটা কথাই বলতে পারি আমি কখনোই দল নির্বাচনে অংশগ্রহন করিনা। এই বিষয়টি আমি সবসয়মই টিম ম্যানেজমেন্টের ওপরই ছেড়ে দিই”।

এবারের আইপিএলে মাত্র ৪ টি ম্যাচ জিততে পেরেছে মুম্বই ইন্ডিয়ান্স। আইপিএলের মঞ্চে এটাই বোধহয় মুম্বইয়ের সবচেয়ে খারাপ পারফরম্যান্স। দল ছিটকে যাওয়ার পর যখন তরুণ ক্রিকেটারদের সুযোগ দিচ্ছেলেন তারা, সেই সময়ই অর্জুন তেন্ডুলকরের অভিষেক দেখার জন্য দাবী শোনা গিয়েছিল ক্রিকেট সমর্থকদের মুখে। সোশ্যাল সাইটে মুম্বইয়ের শেষ দুই ম্যাচের আগে এই দাবী সবচেয়ে জোরালো হয়েছিল। যদিও তাঁকে খেলানো হয়নি।

ছেলের সুযোগ না পাওয়া নিয়ে সচেন তেন্ডুলকরও কিন্তু একেবারে অসন্তুষ্ট নন। তাঁর মতে টিম ম্যানেজমেন্ট যে সিদ্ধান্ত নেয়, সেটাই একেবারে সঠিক। ছেলের সঙ্গে নানান সময়ই ক্রিকেট নিয়ে আলোচনা হয়েছে সচিনের। সেখানেই তাঁকে সবসময় মাস্টার ব্লাস্টার বলেন, “অর্জুনের সঙ্গে আমার যখনই কথাবার্তা হয় আমি সবসময়ই তাঁকে বলি যে পথ তুমি বেছে নিয়েছ তা কিন্তু সবচেয়ে বেশী চ্যালেঞ্জের। ক্রিকেটকে ভালবাসো বলেই সেই খেলা খেলতে তুমি শুরু করেছ। ক্রিকেটকে ভালবাসো এবং কঠোর পরিশ্রম করো, ফলাফল ঠিকই পাবে একদিন”।

close whatsapp