বুধবার সকালেই একদিনের সিরিজ খেলতে আহমেদাবাদ পৌঁছলেন কায়রণ পোলার্ডরা

West Indies Team
West Indies Team. (Photo Source: Twitter/Windies Cricket)

ঘরের মাঠে প্রথম একদিনের সিরিজ। ভারতীয় দল আগেই পৌঁছে গিয়েছে। অপেক্ষা ছিল ওয়েস্ট ইন্ডিজের। বুধবার সকালেই আহমেদাবাদের মাটিতে পা রাখল ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটাররা। একদিনের সিরিজের দামামা বেজি গিয়েছে। এখন শুধুই ক্যারিবিয়ান ব্রিগেডের বিরুদ্ধে মাঠে নামার অপেক্ষা। ইংল্যান্ডের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজ জিতে ভারতের বিরুদ্ধে নামবে ওয়েস্ট ইন্ডিজ। ঘরের মাঠে বছরের প্রথম একদিনের সিরিজে নামছে টিম ইন্ডিয়া। কায়রণ পোলার্ডরা পৌঁছনোর পর থেকেই উত্তেজনার পারদ তুঙ্গে।

আহমেদাবাদে ঐতিহাসিক মুহূর্তের সামনে দাঁড়িয়ে ভারত। ভারতের ১০০০ তম একদিনের ম্যাচে এই মাঠেই নামবে টিম ইন্ডিয়া। আগামী ৬ ফেব্রুয়ারী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচে নামবে ভারতীয় দল। দীর্ঘ এই সিরিজ খেলতে বুধবারই ভারতের মাটিতে পা রাখলেন কায়রণ পোলার্ডরা। শুধু ১০০০ তম ম্যাচই নয়, এই মাঠেই একদিনের দলের অধিনায়ক হিসাবে অভিষেক হতে চলেছে রোহিত শর্মারও।

বছরের শুরুটা একেবারেই ভাল হয়নি ভারতের। দক্ষিণ আফ্রিকা সফরে চূড়ান্ত ব্যর্থ হয়েছে টিম ইন্ডিয়া। টেস্ট থেকে একদিনের সিরিজে সাফল্যের মুখ দেখতে পায়নি রাহুল দ্রাবিড়ের দল। টেস্টে একটি ম্যাচ জিততে পেরেছিল তারা। আর ওয়েস্ট ইউন্ডিজের বিরুদ্ধে একদিনের সিরিজে হোয়াইট ওয়াশ হয়ে দেশে ফিরতে হয়েছে ভারতীয় দলকে। যদিও সেসব এখন অতীত। ঘরের মাঠে এবার ভারতের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ।

সমস্ত ব্যর্থতা কাটিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই ঘুরে দাঁড়াতে মরিয়া ভারতীয় ব্রিগেড। যদিও লড়াইটা যে খুব একটা সহজ হবে না তা রাহুল দ্রাবিড়, রোহিত শর্মারা ভালভাবেই বুঝতে পারছেন। সদ্য ইংল্যান্ড সিরিজ খেলে ভারতে পৌঁছেছে ওয়েস্ট ইন্ডিজ। ব্রিটিশদের শক্তিশালী দলের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে দুর্ধর্ষ পারফরম্যান্স দেখিয়েছিলেন ক্যারিবিয়ান ক্রিকেটাররা।

ভারতের বিরুদ্ধেও সেই পারফরম্যান্স ধরে রাখার ব্যপারে আত্মবিশ্বাসী তারা। ছন্দে রয়েছেন ক্যারিবিয়ান অধিনায়ক কায়রণ পোলার্ডও। ভারতে আইপিএল খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। শুধু তিনিই নন, আরও বেশকিছু ক্রিকেটারেরও সেই অভিজ্ঞতা রয়েছে। সেইসঙ্গে অধিনায়ক রোহিত শর্মাকেও ভালভাবেই চেনেন কায়রণ পোলার্ড। রোহিতের অধিনায়কত্ব নিয়ে দলকে যে তিনি এখন থেকেই নানান পরামর্শ দেওয়া শুরু করেছেন তা বলার অপেক্ষা রাখে না।

ইংল্যান্ডের বিরুদ্ধে ক্যারিবিয়ান তরুণ ক্রিকেটাররা দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন। ভারতে আসার আগে তারাই যে পোলার্ডকে আত্মবিশ্বাস যোগাচ্ছে, সে কথা ওয়েস্ট ইন়্ডিজ অধিনায়কের মুখেই শোনা গিয়েছিল। একইরকমভাবে শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের জয়ের কারিগড় হোল্ডারও মুখিয়ে রয়েছেন ভারতের বিরুদ্ধে নামার জন্য।

চোট সারিয়ে এই ম্যাচেই অধিনায়ক হিসাবে ফিরতে চলেছেন রোহিত শর্মা। সামনে রয়েছে ভারতের ১০০০ তম একদিনের ম্যাচ। সেখানে জয় দিয়ে যাত্রা শুরু করতে পারে কিনা সেটাই এখন দেখার।

close whatsapp