আইপিএলের বিদায় মঞ্চ থেকেই ঘুরে দাঁড়ানোর বার্তা গৌতম গম্ভীরের
আপডেট করা - May 26, 2022 2:18 pm

আইপিএলে তাদের স্বপ্নের দৌড় থেমে গিয়েছে। বুধবার রাতে মায়াবী ইডেনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে দুই দলের একটা হাড্ডহহাড্ডি লড়াইয়ের স্বাক্ষী থেকেছে প্রায় ৫৮ হাজার দর্শক। যদিও শেষপর্যন্ত হার মানতে হয়েছে নতুন দল লখনউ সুপার জায়ান্টসকে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ১৪ রানে হেরে এবারের মতো আইপিএল থেকে বিদায় হয়েছে লোকেশ রাহুলদের। হতাশা তো রয়েছেই। কিন্তু সেউ হতাশাতে ভেঙে পড়তে নারাজ লখনউয়ের মেন্টর গৌতম গম্ভীর। বিদায়ী মঞ্চ থেকেই পরের মরসুমে আরও শক্তিশালী হয়ে ফেরার বার্তা তাঁর।
নাইট রাইডার্সের অধিনায়ক হওয়ার সূত্রে এই ইডেন গার্ডেন্স একসময় গৌতম গম্ভীরের ঘরের মাঠ ছিল। কিন্তু এখন দায়িত্ব বদলেছে। বদলে গয়েছে তাঁর দলও। এবারের আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের মেন্টরের দায়িত্বে ছিলেন গৌতম গম্ভীর। ইডেন গার্ডেন্সের সঙ্গে তাঁর পরিচিতি বহু পুরনো। সেই ইডেনেই ফের একবার প্লেঅফের মঞ্চ। ক্রিকেটার নন, তিনি এবার মেন্টরের সিটে বসেছিলেন। এই ইডেন গার্ডেন্স থেকেই জিতে আরহমেদাবাদের টিকিট কাটার লক্ষ্যে ছিল লখনউ সুপার জায়ান্টস।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ১৪ রানে হেরেছে লখনউ সুপার জায়ান্টস
কিন্তু শেষপর্যন্ত সেই আশা পূরণ হয়নি। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ১৪ রানে হেরে গিয়ে এবারের আইপিএলে যাত্রা শেষ হয়ে গিয়েছে লখনউ সুপার জায়ান্টসের। নতুন দল হিসাবে এবারই আইপিএলের মঞ্চে আত্মপ্রকাশ করেছিল লখনউ। দুর্দান্ত একটা পারফরম্যান্স সকলকে উপহার দিলেও লোকেশ রাহুল চ্যাম্পিয়নের তকমা নিয়ে যাত্রাটা শেষ করতে পারেননি। যদিও গৌতম গম্ভীর কিন্তু একেবারেই ভেঙে পড়ার লোক নন। বরং এই বিদায়ী মঞ্চ থেকেই ঘুরে দাঁড়ানোর বার্তা গম্ভীরের গলায়।
সোশ্যাল সাইটে গোতম গম্ভীর লিখেছেন, “এদিন ভাগ্য আমাদের সঙ্গ দেয়নি। কিন্তু এবারের আইপিএলের মঞ্চে আমাদের দল দুর্ধর্ষ পারফরম্যান্স প্রদর্শন করেছে। আমরা ঘুরে দাঁড়াবোই। আরও শক্তিশালী হয়ে ফিরব আমরা”।
ইডেনে এলিমিনেটরেরে ম্যাচে টস জিতে প্রথমে বোলিং নিয়েছিলেন লোকেশ রাহুল। শুরুর দিকে সবকিঠু ঠিকঠাকই চলছিল। কিন্তু লখনউয়ের সমস্ত হিসাব সেদিন বদলে দিয়েছিলেন একা রজত পাতিদার। তাঁর একটা সেঞ্চুরী ইনিংসেই শেষ হয়ে গিয়েছিল লখনউ সুপার জায়ান্টসের জয়ের সমস্ত আশা। ৫৪ বলে ১১২ রানের ইনিংসেই রয়্যাল চ্যালঞ্জার্স বেঙ্গালুরুর জয়ের ভিতটা মজবুত করেই সেদিন মাঠ ছেড়েছিলেন এই তরুণ ক্রিকেটার।
যদিও পাল্টা লড়াই দিয়েছিল লখনউ সুপার জায়ান্টসও। লোকেশ রাহুল দলকে জেতানোর শেষপর্যন্ত একটা চেষ্টা করেছিল। কিন্তু তিনি সাজঘরের রাস্তায় হাঁটতেই লখনউয়ের সব আশা শেষ হয়ে গিয়েছিল।