আরসিবির কাছে হারের পর ব্যাটিং পারফরম্যান্সকেই দুষছেন স্যাম কারান
আপডেট করা - Apr 20, 2023 9:06 pm

আইপিএলে শুরুটা ভাল করলেও হঠাত্ই যেন পারফর্ম্যান্স গ্রাফ নীচের দিকে পঞ্জাব কিংসের। বৃহস্পতিবারক ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে নেমেছিল পঞ্জাব কিংস। সামনে বড় রান না হলেও, ঘরের মাঠে সেই ম্যাচে জিততে পারেনি পঞ্জাব কিংস। সেই ম্যাচ হারের পরই ব্যাটারদের পারফরম্যান্স নিয়ে মুখ খুলেছেন প়্জাব কিংস অধিনায়ক স্যাম কারান। তাঁর মতে এদিন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে যেভাবে তাদের ব্যাটারদের পারফরম্যান্স করা উচিত্ ছিল তা করতে পারেনি তাদের দলের ব্যাটাররা।
সরসারি না বললেও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে হারের দায় খানিকটা হলেও ব্যাটারদের ওপরই দিলেন পঞ্জাব কিংস অধিনায়ক স্যাম কারাণ। এদিন ব্যাট হাতে পঞ্জাব কিংস বোলারদের বিরুদ্ধে বিরাট কোহলি ও ফাফ ডুপ্লেসি বড় ইনিংস খেললেও, তাদের রানের গতি কিন্তু বেশ ধীরই ছিল। আর এই দুজন ব্যাটারকে পঞ্জাব কিংস বোলাররা সাজঘরে ফেরানোর পরই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিংয়ে ধস নেমেছিল। পঞ্জাব কিংসের বিরুদ্ধে বড় রান করতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে ১৫০ রানেই শেষ হয়ে গিয়েছে পঞ্জাব কিংস
প্রথমে ব্যাটিং করে পঞ্জাব কিংসের বিরুদ্ধে ১৭৪ রান করতে পেরেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। আইপিএলের মতো মঞ্চে এই রান যে বিরাট নয় তা বলাই যায়। কিন্তু সেখানেই ব্যর্থ হয়েছেন পঞ্জাব কিংস। ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বোলিং লাইনআপের বিরুদ্ধে ১৫০ রানেই শেষ হয়ে গিয়েছিল পঞ্জাব কিংস। এরপরই দলের ব্যাটারদের পারফর্ম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছেন স্যাম কারান। তাঁর মতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জবাবে ব্যাটিং করতে নেমে ব্যাটাররা প্রত্যাশা মতো ব্যাটিং করতে পারেননি।
এই প্রসঙ্গেই ম্যাচ শেষে স্যাম কারান জানিয়েছেন, “আমার মনে হয় দলগতভাবে আমরা বোলিংয়ে যথেষ্ট ভাল পারফর্ম্যান্স দেখিয়েছি। যেভাবে বিরাট কোহলি ও ফাফ ডুপ্লেসি খেলছিলেন তা অসাধারন ছিল। কিন্তু সেই পারফরম্যান্স যে ম্যাচ আমাদের থেকে অনেক দূরে নিয়ে চলে গিয়েছিল তা বলা যায় না। সব শেষে একটাই কথা বলতে হয় যে এদিন প্রত্যাশা মতো ব্যাটিং করতে পারিনি আমরা। তারা অবশ্যই ভাল বোলিং করেছেন, তবে আমরা দ্রুত উইকেট খুইয়েছি”।
এদিন প্রভসিমরণ সিংয়ের ৪৬ রান এূবং জীতেশ শর্মার ৪১ রান বাদ দিলে পঞ্জাব কিংসের হয়ে কারোর ব্যাট থেকেি বড় রানের ইনিংস দেখা যায়নি। এই ম্যাচে লিয়াম লিভিংস্টোন খেললেও সফল হতে পারেননি তিনি। মাত্র ২ রানেই সাজঘরে ফিরেছিলেন এই তারকা ক্রিকেটার। এই ম্যাচ হেরেই সাত নম্বর পজিশনে নেমে গিয়েছে পঞ্জাব কিংস।