ত্রিদেশীয় সিরিজের পারফরম্যান্সটাই টি২০ বিশ্বকাপে ধরে রাখার ব্যপারে আশাবাদী দীপ্তি শর্মা

Deepti Sharma
Deepti Sharma. (Photo Source: Twitter)

সদ্য শেষ হয়েছে ত্রিদেশীয় সিরিজ। সেখানে ফাইনালে উঠলেও শেষরক্ষা করতে পারেনি ভারতীয়  মহিলা ক্রিকেট দল। দক্ষিণ আফ্রিকার কাছে ফাইনাল ম্যাচে হেরে গিয়েছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। হারের হতাশা থাকলেও, এই সিরিজের পারপরম্যান্সটাই টি টোয়েন্টি বিশ্বকাপের আগে তাদের আত্মবিশ্বাস যোগাচ্ছে বলে মনে করছেন ভারতীয় মহিলা ক্রিকেট দলের অন্যতম তারকা ক্রিকেটার দীপ্তি শর্মা। এই মঞ্চের পারফম্যান্সটাই টি টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে কাজে লাগাবে বলে মনে করছেন এই তারকা ক্রিকেটার।

গোটা সিরিজেই ভারতীয় মহিলা ক্রিকেটাররা দুরন্ত পারফরম্যান্স দেখিয়েছেন। কিন্তু ফাইনালেই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষরক্ষা করতে পারেনি তারা।  সেখানে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথমেই ব্যাটিং করার সুযোগ পেয়েছিলেন ভারতীয় মহিলা দলের ক্রিকেটাররা। কিন্তু দক্ষিণ আফ্রিকা মহিলা দলের বিরুদ্ধে বড় রান করতে ব্যর্থই হয়েছিল তারা। প্রথমে ব্যাটিং করে ১০৯ রানেই শেষ হয়ে গিয়েছিল ভারতীয় মহিলা দলের ক্রিকেটাররা। পাঁচ উইকেটেই সেই ম্যাচ জিতে নিয়েছিল দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দল।

টি টোয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচেই পাকিস্তানের মুখোমুখি দীপ্তি শর্মারা

দক্ষিণ আফ্রিকা মহিলা ক্রিকেট দলের বিরুদ্ধে এদিন ভারতের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন হার্লিন দেওল। ৪৬ রানের ইনিংস খেলেছিলেন এই তারকা ক্রিকেটার। হরমনপ্রীত শুরুটা ভাল করলেও ২১ রানেই থেমে যেতে হয় তাঁকে। শেষপ্রযন্ত ১০৯ রানেই থেমে গিয়েছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। হাতে কম রান থাকলেও ভারতীয় বোলাররা কিন্তু ভাল পারফরম্যান্স প্রদর্শন করেছিলেন। সেখানেই ৪ ওভারে মাত্র ১৯ পান দিয়ে এক উইকেট তুলে নিয়েছিলেন। যদিও শেষরক্ষা করতে পারেনি তারা।

তবে এই সিরিজে ভারতীয় মহিলা দলল যে পারফর্ম্যান্স দেখিয়েছে তা দীপ্তি  শর্মাকে খানিকটা হলেও স্বস্তি দিচ্ছে বলেই মনে করেন তিনি। এই প্রসঙ্গে দীপ্তি শর্মা জানিেয়েছেন, “এই সিরিজে অনেককিছুই ইতিবাচক রয়েছে আমাদের পক্ষে।  এই সিরিজে ব্যাটিং এবং বোলিং ইউনিট হিসাবে যথেষ্ট ভাল পারফরম্যান্স প্রদর্শন করেছি আমরা। ইংল্যান্ডই হোক কিংবা অন্য কোনও দেশের বিরুদ্ধে খেলি, এই পারফর্ম্যান্সের ধারাটাই বিশ্বকাপের মঞ্চেও ধরে রাখতে হবে আমাদের। এখানে কোন কোন জায়গায় আমরা ভাল পারফর্ম্যান্স দেখিয়েছি, সেটার দিকেই আমাদের ফোকাস রাখতে হবে। তবেই বিশ্বকাপেও ভাল পারফর্ম্যান্স প্রদর্শন করতে পারব”।

ভারতীয় বোলাররা শেষ ম্যাচে লড়াইটা চালালেও দক্ষিণ আফ্রিকার চোলে ট্রাই্অনের সেঞ্চুরীটাই ভারতীয় মহিলা দলের লড়াইটা থামিয়ে দেয়। সেইসঙ্গে ভারতের বিরুদ্ধে পাঁচ উইকেটে ম্যাচও জিতে নিয়েছিল তারা।

close whatsapp