“জেনারেটর ভাড়া করতে হয়েছিল” – কীভাবে একটি ঘটনা তাঁকে ক্রিকেটার হতে উদ্বুদ্ধ করেছিল জানালেন আকাশ দীপ

মেগা নিলামে আকাশ দীপকে ২০ লাখ টাকায় কেনে আরসিবি

Akash Deep
Akash Deep. (Photo Source: IPL/BCCI)

কেন তিনি পেশাদার ক্রিকেট খেলার সিদ্ধান্ত নিলেন সে সম্পর্কে মুখ খুলেছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের পেসার আকাশ দীপ। তিনি প্রকাশ করেছেন যে তিনি ভারত ও পাকিস্তানের মধ্যে ২০০৭ সালের বিশ্বকাপ খেলা দেখে মুগ্ধ হয়েছিলেন। সেই ম্যাচে ভারত চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারিয়ে টি-২০ ফর্ম্যাটের প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল।

২৩ বছর বয়সী এক মধ্যবিত্ত পরিবার থেকে উঠে এসেছেন। ২০০৭ সালের ফাইনালের সাথে জড়িত তাঁর স্মৃতিচারণা করার সময় তাঁর জীবনের কঠিন পরিস্থিতির কাহিনীও উঠে এল। তিনি বলেছেন বিদ্যুৎ এবং জলের সুব্যবস্থা না থাকা এমন একটি গ্রামে কীভাবে গ্রামবাসীরা খেলা দেখার ব্যবস্থা করেছিল। টিভি কেনার সবার কাছ থেকে অর্থ সংগ্রহ করে সঞ্জয় করার কথাও প্রকাশ করেছেন তিনি।

আরসিবি তাদের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেছে যেখানে উঠতি পেসার দলের অফিসিয়াল অ্যাঙ্কর এবং মাসকট দানিশ সাইতের সাথে একটি আলাপচারিতায় লিপ্ত হয়েছেন। সেই ভিডিওতে তিনি বিশ্বকাপ দেখার অভিজ্ঞতার কথা বলেছেন। 

“এটা ছিল পাকিস্তানের বিপক্ষে ২০০৭ সালের ফাইনাল। আমার গ্রামে বিদ্যুত ছিল না তাই আমাদের এলাকায় সবার থেকে টাকা নিয়ে একটি জেনারেটর ভাড়া করতে হয়েছিল। তারপর একটি টিভিতে ম্যাচ দেখার ব্যবস্থা করা হয়েছিল যা স্বাভাবিকভাবেই সবার দেখার জন্য যথেষ্ট ছিল না,” তিনি বলেছেন।

বিরাট কোহলির কাছ থেকে অভিষেক ম্যাচের টুপি পাওয়া গর্বের মুহূর্ত: আকাশ দীপ

তিনি এবং তাঁর পুরো গ্রাম ভারতের জয় উদযাপন করেছিল এবং কেন সেই ঘটনা তাঁকে পেশাদার ক্রিকেট গ্রহণ করতে পরিচালিত করেছিল সে সম্পর্কেও কথা বলেছেন। “ছোটবেলায় প্রচুর ভীড় দেখে আমি খুব মুগ্ধ হয়েছিলাম এবং ভারত বিশ্বকাপ জেতার পরে, মানুষের মধ্যে আবেগ দেখে, আমি একটি পেশা হিসাবে ক্রিকেট খেলার স্বপ্ন দেখতে শুরু করি,” তিনি যোগ করেছেন। 

সংযুক্ত আরব আমিরশাহীতে আইপিএল ২০২১-এর সময় চোট পাওয়া ওয়াশিংটন সুন্দরের জায়গায় দলে নেওয়া হয়েছিল আকাশ দীপকে। সেই মরসুমে দলে জায়গা না হলেও ২০২২ মরসুমের শুরুতেই আত্মপ্রকাশ হয়েছে তাঁর এবং প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির কাছ থেকে আরসিবির ক্যাপ পেয়েছিলেন। আকাশ বলেছেন মুহূর্তটি তাঁর হৃদয়ে একটি বিশেষ স্থান পাবে কারণ তিনি কিংবদন্তির কাছ থেকে ক্যাপ পেয়ে খুব গর্বিত এবং আনন্দিত হয়েছিলেন। তিনি কোহলিকে তাঁর আদর্শ হিসেবে দেখেন।

“সবচেয়ে বেশী আনন্দ পেয়েছিলাম অভিষেক ক্যাপ পেয়ে এবং সেটি আমার জন্য একটি গর্বের মুহূর্ত হল কারণ আমি এটা বিরাট ভাইয়ার কাছ থেকে পেয়েছিলাম। আমি পেশাদারভাবে ক্রিকেট খেলা শুরু করার পর থেকে তাঁকে আদর্শ হিসেবে মানি। তিনি ভারতীয় ক্রিকেটে ফিটনেস বিপ্লবের বাহক এবং আমি নিজেও ফিটনেস নিয়ে খাটতে পছন্দ করি,” তিনি প্রকাশ করেন।

close whatsapp