বিরাট কোহলি তাদের বিরুদ্ধে দীর্ঘক্ষণ পিচে না থাকারই প্রার্থণা করছেন শাদাব খান
আপডেট করা - Aug 27, 2022 1:40 pm

সম্প্রতি তিনি রানের মধ্যে নেই। ইংল্যান্ড সফরেও সময়টা একেবারে ভাল জায়নি বিরাট কোহলির। দীর্ঘ বিশ্রাম কাটিয়ে েসিয়া াপেই পিরতে চলেছেন তিনি। সবকিছু ঠিকঠিক চললে পাকস্তানের বিরুদ্ধেই দেশের জার্িতে ১০০ টি টি টোয়েন্টি ম্যাচ খেলতে চলেছেন বিরাট কোহলি। সেইতারকা ক্রিকেটার মাঠে নামার আগেই বেশ সংযত থাকার সুর শাদাব খানের গলায়। এসিয়া কাপে বিরাট কোহলির ব্যাট থেকে সেঞ্চুরী তিনি চান ঠিকই, কিন্তু পাকুিস্তানের বিরুদ্ধে বিরাট কোহি বহাশীক্ষণ খেুন সেটা কিন্তু একেবারেই চাননা এই তারকা পাক ক্রিকেটার।
২০২১ সালে শেষবার পাকিস্তান ও ভারতের দেখা হয়েছিল। সেই ম্যাচে অবশ্য ফলাফল ভারত নয়, পাকিস্তানের পক্ষে গিয়েছিল। এবার সেই হারের শোধ নেওয়ার সুযোগ ভারতের সামনে। অন্যদিকে পাকিস্তানের মরিয়া তাদের সেই পারফরম্যান্স ধরে রাখতে। দীর্ঘদিন বিরাট কোহলি রানের মদ্যে না থাকলেও, তিনি ফর্মে ফিরলে যে কী হতে পারে সে সম্বন্ধে যথেষ্ট ভালভাবে অবগত রয়েছেন শাদাব খান সহ বাকি পাকিস্তানী ক্রিকেটাররা। সেইভাবেই নিজেদের প্রস্তুতও করছেন তিনি।
২০২২ সালে ৪ টি টোয়েন্টিতে বিরাট কোহলির রান রয়েছে মাত্র ৮১
ইংল্যান্ড সফরের পরই বিরাট কোহলি একটা বিশ্রাম নিয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজ সফরে সকলে নামলেও বিরাট কোহলি কিন্তু ভারতীয় দলের জার্সিতে নামেননি। সেই সময় বিশ্রামেই চিলেন চিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে একেবারেই ভাল ফর্মে ছিলেন না প্রাক্তন ভারতীয় অধিনায়ক। টেস্ট, একদিনের সিরিজ এবং টি টোয়েন্টি মিলিয়ে বিরাট কোহলির রান ছিল মাত্র ৭৬। সেই জায়গাসথেকে ঘুরে দাঁড়াতে মরিয়া হয়েছেন বিরাট কোহলি। পাকিস্তানের বিরুদ্ধেই প্রথম ম্যাচে নামছে ভারত।
আর সেই বিরাট কোহলির প্রত্যাবর্তন প্রসঙ্গেই শাদাব খান জানিয়েছেন, আমি সবসময়ই প্রার্থনা করি তিনি যেমনটা ছিলেন সেভাবই যেন পিরে আসেন। তিনি এখনও বেশ ভালই পারফরম্যান্স দেখাচ্ছেন, কিন্তু নিজের পারফরম্যান্সের যে স্ট্যান্ডার্ড তিনি তৈরি করে ফেলেছেন, তা অনুযায়ী বিরাট ফর্মে নেই। আমি প্রার্থনা করি তিনিন যেন সেঞ্চুরী পান, কিন্তু সেটা কখনোই আমাদের বিরুদ্ধে নয়। এই প্রতিযোগিতার অন্য যেকোনও দেশের বিরুদ্ধেই সেই পারফরম্যান্স দেখান তিনি।
২০১৯ সালের মনভেম্বরে শেষবার সেঞ্চুরী করতে দেখা গিয়েছিল বিরাট কোহলিকে। এরপর থেকেই ব্যাট হাতে চূড়ান্ত ব্যর্থ হয়েছেন বিরাট কোহলি। দেশের জার্সি থেকে আইপিএলের ম়্চ সব জায়গাতেই বিরাট কোহলির ব্যাটে সেই রানের ঝলক দেখা যায়নি। এবারের আইপিএলে মাত্র একটি ম্যাচেই অর্ধশতরান পেয়েছিলেন তিনি। এখনও পর্যন্ত ২০২২ সালে মাত্র ৪টি টি টোয়েন্টি ম্যাচ কেলেছেন বিরাট কোহলি।
৪টি টি টোয়েন্টি ম্যাচে বিরাট কোহলির রান রয়েছে মাত্র ৮১। তেমনই অকদিন এবং টেস্টেও বিরাট কোহলির ব্যাটে রানের ঝড় নেই। এবার এশিয়া কাপ। সেখানেই পাকিস্তানের বিরুদ্ধে বিরাট কোহলি ফের রানে ফেরে কিনা সেটাই এখন দেখার।