চেয়ারম্যান রামিজ রাজার সিদ্ধান্তে অখুশি প্রাক্তন পাকিস্তানি পেসার ওয়াসিম আকরাম

জানালেন ওয়াকার, মিসবাহর পারফরম্যান্স নিয়ে তিনি সন্তুষ্ট ছিলেন

Wasim Akram
Wasim Akram. (Photo by Philip Brown/Popperfoto via Getty Images)

পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রামিজ রাজার গৃহীত সিদ্ধান্ত নিয়ে সন্তুষ্ট নন পাকিস্তানের প্রাক্তন পেসার ওয়াসিম আকরাম। গত সেপ্টেম্বর মাসে এহসান মানির ছেড়ে যাওয়া আসনে রামিজ রাজা আসেন চেয়ারম্যান হয়ে।  

আকরাম যোগ করেছেন যে যখনই কোনও নতুন সিইও কোনও সংস্থায় দায়িত্ব নেয়, তখন প্রথম কয়েক মাস তাঁর উচিত কর্মচারীদের পারফরম্যান্স মূল্যায়ন করা এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা। 

আকরামের মনে হয়েছে বোলিং কোচ হিসেবে ওয়াকার ইউনিস এব হিসেবে প্রধান কোচে মিসবাহ-উল হক পাকিস্তান ক্রিকেটের উন্নয়নের জন্য অত্যন্ত কঠোর পরিশ্রম করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাঁদের ইস্তফা দিয়ে দায়িত্ব থেকে সরে যেতে হয়। 

“যখনই কোনো নতুন সিইও বা প্রেসিডেন্ট কোনো সংস্থায় যোগদান করেন, তিনি প্রথম ৯০ দিন বা দুই মাসের জন্য কর্মীদের কর্মক্ষমতা মূল্যায়ন করেন। পরিবর্তন করার হলে সেই পরিবর্তনের প্রক্রিয়া দুই কি তিন মাসের পরেই সাধারণত করে থাকেন কারণ ততদিনে তাঁর ওই সংস্থা ও তার কর্মীদের সম্বন্ধে সম্যক ধারণা তৈরী হয়ে যায়। কিন্তু পিসিবির ক্ষেত্রে সেই সময় অবধি অপেক্ষা করা হয়নি, স্বাভাবিকের চেয়ে অনেক কম সময়েই রদবদল ঘটানো হয়েছে। তবে যা হওয়ার তা হয়ে গেছে, কিন্তু আমি জানি যে মিসবাহ এবং ওয়াকার সত্যিই কঠোর পরিশ্রম করেছিল, ”ক্রিকেট পাকিস্তানের রিপোর্ট অনুযায়ী আকরাম বলেছিলেন। 

সবাইকে খুশি করা সম্ভব নয়: ওয়াসিম আকরাম

ওয়াসিম আকরাম আরও যোগ করেন যে মিডিয়া একটি বিশেষ খেলোয়াড়ের বিরুদ্ধে শুধুমাত্র এই কারণে চলে যেতে পারে কারণ তিনি তাদের সাথে একটি সাক্ষাৎকার দিতে অস্বীকার করেছিলেন। তাঁর মতে প্রত্যেক ব্যক্তিকে খুশি করা সম্ভব নয়। ৫৫ বছর বয়সী এই বলে শেষ করেছেন যে মানুষকে তাদের নিজেদের কাজ সম্বন্ধে মনোনিবেশ করা উচিত, অন্য কিছু নিয়ে মাথা না ঘামিয়ে। 

“গণমাধ্যম সম্পর্কে বলতে পারি যে আমি দুর্ভাগ্যজনকভাবে কিছু মানুষ ব্যক্তিগত স্তরে নিয়ে যান বেশ কিছু ব্যাপারকে। কখনও কখনও তাঁরা হয়তো একজন খেলোয়াড়ের বিরুদ্ধে চলে যান শুধুমাত্র এই কারণে যে সংশ্লিষ্ট ক্রিকেটারটি একটি সাক্ষাতকার দিতে অস্বীকৃত হয়েছিলেন। সবাইকে খুশি করা সম্ভব নয় তাই সোশ্যাল মিডিয়ায় কান দেওয়ার কোনো মানে নেই। শুধু নিজের কাজ করে যাও, সঠিক এবং ন্যায্য উপায়ে করো এবং অন্য কোন কিছু নিয়ে চিন্তা করবে না,” ওয়াসিম আকরাম এই বলে শেষ করেন।  

প্রায় দুই দশক ধরে চলা কেরিয়ারে ওয়াসিম আকরাম পাকিস্তানের হয়ে ১০৪টি টেস্ট এবং ৩৫৬টি ওয়ানডে খেলেছেন। বাঁহাতি পেস বোলিং কিংবদন্তি টেস্টে ৪১৪টি উইকেট পেয়েছেন এবং ওয়ানডে ফরম্যাটে দ্বিতীয় সর্বোচ্চ ৫০২টি উইকেট তুলেছেন। আকরাম ২০০৩ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন।

close whatsapp