ব্যাটিং পজিশন বদলেও সাফল্য অধরাই বিরাট কোহলির, রাজস্থানের বিরুদ্ধে ফিরলেন ৯ রানে

Virat Kohli
Virat Kohli. (Photo Source: IPL/BCCI)

আইপিএলের ২০১৬ সাল থেকে ২০২২। মাঝে কেটে গিয়েছে ছটা বছর। ছয় বঠর আগে এই আইপিএলের ম়ঞ্চে কেরিয়ারের সেরা পারফরম্যান্স দেখিয়েছিলেন বিরাট। আর ছবছর পর সেই বিরাট কোহলিই এখন চূড়ান্ত ব্যর্থ। যে চিত্র বিরাটের সঙ্গে একেবারেই বেমানান। সেটাই হয়ে চলেছে ক্রমশ। আইপিএলের মঞ্চে রানের খরা অব্যহত বিরাট কোহলির। ব্যাটিং পজিশন বদলেও সাফল্য এল না প্রাক্তন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়কের। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেও মাত্র ৯ রানেই সাজঘরে ফিরলেন বিরাট।

এবারের আইপিএলে ভারতের দুই সেরা তারকাই ব্যাট হাতে বড় রান পেতে ব্যর্থ হয়েছেন। মুম্বইয়ের রোহিত শর্মা এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরাট কোহলি। পরপর দুই ম্যাচে শূন্য রানে সাজঘরে ফিরেছেন বিরাট। রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে তিনি গুরে দাঁড়াতে পারবেন. এমনটাই আশা করেছিলেন সকলে। এদিন ভাগ্য ফেরানোর আশায় ওপেনিংয়ে এসেছিলেন বিরাট কোহলি। কিন্তু সেখানেও ব্যর্থ হলেন প্রাক্তন আরসিবি অধিনায়ক। এই ম্যাচে শূন্য করেননি ঠিকই, কিন্চতু ৯ রানেই থামতে হয়েছে বিরাট কোহলিকে।
https://twitter.com/iamhmmad1/status/1518991818939064320


https://twitter.com/PrasangKoushal1/status/1518997361070014466

২০১৬ সালে এই বিরাট কোহলির ব্যাট থেকেই এসেছিল ৯৭৩ রান। শুধু তাই নয় সেই মরসুমেই বিরাট কোহলি করেছিলেন ৪টি সেঞ্চুরী। মাঝে কেটে গিয়েছে ছয় বছর ২০২২ সালে সেই বিরাট কোহলি অর্ধশতরান তো দূরস্ত, ৯ ম্যাচের মধ্যে কয়েকবারি মাত্র দুই ঘরের অঙ্কে পৌঁছতে পেরেছেন। ঐর শেষ তিন ম্যাচে বিরাট কোহলির পারপরম্যন্স তো একেবারেই খারাপ।

পাওয়ার প্লে-তে বিরাটের পারফরম্যান্স

ইনিংস – ৬

আউট – ৫

রান – ৩৪

গড় – ৮.০০

স্ট্রাইকরেট – ১০০

বিরাট কোহলির এমন পারফরম্যান্স আইপিএলের মঞ্চে কখনোই দেখা যায়নি। এখনও পর্যন্ত আইপিএলের মঞ্চে ৯টি ম্যাচ খেলে বিরাট কোহলির রান মাত্র ১২৮। আর যা দেখে সকলেই অবাক। বিরাট ভক্তরাও হতাশ ছাড়া আর কিছুই নন। ২০১৯ সালের পর থেকে বিরাট কোহলির ব্যাটে শতরান নেই। চাপটা বোধহয় বিরাট কোহলির ওপরও বাড়ছে।

২০২০ সালে আইপিএলে বিরাট কোহলি করেছিলেন ৪০৫ রান।  সেই বিরাট কোহলির ব্যাটে এবার রানের খরা। ইতিমধ্যেই প্রাক্তন তারকারা তাঁকে ক্রিকেট থেকে কয়েকদিনের জন্য বিরতি নেওয়ার পরামর্শ দিয়েছেন। বিরাটের এমন খারাপ সময় কবে কাটে সেটাই এখন দেখার।

close whatsapp