আইপিএলের মঞ্চে কেরিয়ারের প্রথম অর্ধশতরান পেলেন ক্যামেরণ গ্রীণ
আপডেট করা - Apr 18, 2023 10:18 pm

আইপিএলের মঞ্চে এবার বিরাট দামে ক্যামেরম গ্রীণকে দলে নিেয়ছিল মুম্বই ইন্ডিয়ান্স। যদিও প্রতম দিকের ম্যাচে ক্যামেরণ গ্রীণ সফল হতে পারেনি। তবে সময় যত এগোচ্ছে ততই যেন নিজের ছাপ ফেলতে শুরু করেছেন ক্যামেরণ গ্রীন। মঙ্গলবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে নেমেছে মুম্বি ইন্ডিয়ান্স। সেখানেই এবারের আইপিএলে কেরিয়ারে প্রথম অর্ধশতরান পেলেন ক্যামেরণ গ্রীণ। সেইসঙ্গে তাঁর হাত ধরেই সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১৯২ রানে পৌঁছতে পেরেছে মুম্বই ইন্ডিয়ান্স। ক্যামেরণ গ্রীণের এমন পারফর্ম্যান্স যে মুম্বি ইন্ডিয়ান্স শিবিরকে স্বস্তি দিচ্ছে তা বলারক অপেক্ষা রাখে না।
অস্ট্রেলিয়ার হয়ে এবারই অভিষেক হয়েছে ক্যামেরণ গ্রীণের। ভারতের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজেই সকলের নজর কেড়েছিলেন এই তারকা ক্রিকেটার। সেই থেকেই য়ে তাঁর আইপিএলের ফ্র্যাঞ্চাইজি গুলো নজর রাখতে শুরু করেছিল তা বলার অপেক্ষা রাখে না। এবারের আইপিএল শুরু হওয়ার আগে মিনি নিলামে উঠেছিলেন ক্যামেরণ গ্রীণ। তাঁকে নিয়ে যে বিরাট লড়াই হবে তার আভাস আগে তেকেই পাওয়া গিয়েছিল। হলও সেটাই। এবারের আইপিএলের আগে বিরাট দামে মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে গিয়েছিলেন ক্যামেরণ গ্রীণ।
ক্যামেরণ গ্রীণকে এবার ১৭.৫০ কোটি টাকায় দলে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স
১৭.৫০ কোটি টাকাতেই এবার মুম্বই ইন্ডিয়ান্স শিবিরে গিয়েছিলেন ক্যামের গ্রীণ। কায়রণ পোলার্ড এবারের আইপিেলে নেই। সেই কথা মাথায় রেখেই যে এই তারকা ক্রিকেটারকে দলে নিয়েছিল মুম্বই ইন্ডিয়ান্স তা বলার অপেক্ষা্ রাখে না। প্রথম দিকে না পারলেও, ধীরে ধীরে নিজের আক্রমণাত্মক ইনিংসের পরিচয় দিতে শুরু করেছেন অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটার। এদিন সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধেই সেই ঝলক দেখালেন তিনি। যোগ্য সঙ্গত পেলে মুম্বই ইন্ডিয়ান্সের রান যে তিনি ২০০ রানের গন্ডী পার করে দিতেন তা বলাই বাহুল্য।
এজিন ঈশান কিষাণ ও রোহিত শর্মা শুরুটা বেশ ভালভাবেই করেছিলেন। কিন্তু রোহিত শর্মা বেশীক্ষণ ক্রিজে থাকতে পারেননি। তিনি সাজঘরে ফেরার পরই ক্রিজে এসেছি্লেন ক্যামের গ্রীঁণ। শুরু থেকে অবশ্য ততটা আক্রমণাত্মক ছিলেন না তিনি। তবে সময় যত এগিয়েছিল ততই এদিন ভয়ঙ্কর হয়ে উঠেছিলেন ক্যামেরন গ্রীণ। অন্যদিকে উইকেট পড়লেও, একাই দায়িত্ব নিয়েছিলেন রান এগিয়ে নিয়ে যাওয়ার। সেইসঙ্গেই আইপিএলের মঞ্চে কেরিয়ারের প্রথম অর্ধশতরানটা তুলে নিলেন ক্যামেরণ গ্রীণ।
এদিন ৪০ বলে ৬৪ রানের ইনিংস খেলেছিলেন এই তারকা ক্রিকেটার। তাঁর হাত ধরেই য়ে মুম্বই ইন্ডিয়ান্স ১৯২ রানে পৌঁছেছিল তা বলার অপেক্ষা রাখে না। তাঁর গোটা ইনিংসটি সাজানো রয়েছে ৬টি চার ২টি ওভার বাউন্ডারি দিয়ে।