আগামী ২৩ অগস্ট ভারতীয় দলের প্রস্তুতিতে যোগ দিতে চলেছেন বিরাট কোহলি
আপডেট করা - Aug 12, 2023 3:18 pm

এই মাসের শেষেই শুরু হতে চলেছে এশিয়া কাপ। বিশ্বকাপের আগে এই মঞ্চই এখন ভারতীয় দলের কাছে শেষ পরীক্ষার জায়গা। শেষ মুহূর্তের প্রস্তুতি যে ভারতীয় দল এই এশিয়াকাপের মঞ্চেই দেখে নিতে চাইবেন তা বলার অপেক্ষা রাখে না। আপাতত তার আগে ছুটিতে রয়েছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। এশিয়া কাপের প্রস্তুতিতে ২৩ অগস্ট ভারতীয় দলের সঙ্গে যোগ দিতে চলেছেন বিরাট কোহলি। মুম্বই বিমান বন্দরে এক ভক্তের সঙ্গে কথা বলার সময় তেমনই ইঙ্গিত পাওয়া গেল বিরাট কোহলির তরফে।
এশিয়া কাপের মঞ্চে ২ সেপ্টেম্বর প্রথম ম্যাচে নামবে টিম ইন্ডিয়া। তার আগে যে বিশ্বকাপের প্রস্তুতিতে ভারতীয় দল কোনওরকম খামতি রাখতে নারাজ তা বলার অপেক্ষা রাখে না। এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোেয়েন্টি সিরিজে নেমেছে ভারতীয় দল। সেখানেই বিরাট কোহলি ও রোহি্ত শর্মাদের বি্শ্রামের সিদ্ধান্ত নেওয়া হেয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্দে টি টোয়েন্টি সিরিজে তরুণ ক্রিকেটারদেরই খেলানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড।
ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলিকে
বছরের শুরু থেকেই একটানা ম্যাচ খেলেছেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি। বিশ্বকাপ থেকে এশিয়া কাপের মঞ্চে এই দুই তারকা ক্রিকেটারই যে ভারতীয়দলের প্রপধান অস্ত্র হয়ে উঠতে চলেছেন তা বলার অপেক্ষা রাখে না। তাদের অভিজ্ঞতা যে ঘরের মাঠে ভারতীয় দলকে অনেক বেশী সাহায্য করবে তা বলার অপেক্ষা রাখে না। সেি কারণে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওডিআই সিরিজ চলাকালীনই এই দুই তারপকা ক্রিকেটারকে বিশ্রামের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপাতত ছুটির মেজাজেই রয়েছেন দুই তারকা ক্রিকেটার।
Virat Kohli Promise A Fan To Give Selfie 🤳 Next Time When He's Traveling 30th August. 😍🤌❤️
🎥: @viralbhayani77 🔥#ViratKohli #Airport pic.twitter.com/NB1czt0NlH
— virat_kohli_18_club (@KohliSensation) August 12, 2023
এশিয়াকাপের আগে এনসিএ-তেই প্রস্তুতি শিবির হবে ভারতীয় দলের। সেখানেই কবে রোহিত শর্মা এবং বিরাট কোহলি যোগ দেবেন তা নিয়েই নানান হিসাব নিকাস চলছে। বিমান বন্দরে বিরাট কোহলির সঙ্গে একজন ভক্ত এশিয়া কাপেযাওয়ার আগে তাঁর সঙ্গে সেলফির আবদার করেছিলেন। সেই সময়ই বিরাট কোহলির মুখে ২৩ অহল্টের কথা শোনা যায়। সেই কথা থেকেই বোঝা যায় যে এশিয়া কাপের প্রস্তুতিতে আগামী ২৩ অগস্ট ভারতীয় দলের সঙ্গে যোগ দিতে চলেছেন বিরাট কোহলি।
চলতি মরসুমে ভারতীয় দলের হয়ে বেশ ভাল ফর্মেই ছিলেন তিনি। এবারের ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টেস্টেও সেঞ্চুরী ইনি্ংস খেলেছিলেন বিরাট কোহলি। শেষপর্যন্ত কী হয় সেদিকেই এখন তাকিয়ে রয়েছেন সকলে।