পাকিস্তানের বিরুদ্ধে অর্ধশতরান করে রোহিত শর্মাকে ছাপিয়ে গেলেন বিরাট কোহলি

Virat Kohli
Virat Kohli. ( imag source: twitter )

দীর্ঘদিন রানের মধ্যে নেই বিরাট কোহলি। ক্রমশই তাঁকে নিয়ে সমালোচনার সুর চড়া হতে শুরু করেছিল সমালোচকদের। একের পর এক মঞ্চ, সুধুই বিরাট কোহলির ব্যাটে ব্যর্থতার। এশিয়া কাপের মঞ্চেই ফের যেন জ্বলে  উঠলেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক। ২০১২ সালে এই এশিয়া কাপের মঞ্চ থেকেই বিরাট কোহলি হয়ে উঠেছলেন তারকা। দীর্ঘ ১০ বছর পর সেই এশিয়া কাপের মঞ্চ থেকেই যেন প্রত্যাবর্তন হল বিরাটের। পাকিস্তানের বিরুদ্ঝে দুর্ধর্। অর্ধশতরানের করলেন বিরাট কোহলি। সেইসঙ্গেই টপকে গেলেন ভারত অধিনায়ক রোহিত শর্মাকেও।

হংকংয়ের বিরুদ্ধে এবারের এশিয়া কাপে ভারতীয় হিসাবে প্রথম অর্ধশতরান পেয়েছিলেন বিরাট কোহলি। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচে পারেননি বিরাট কোহলি। কিন্তু সুপার ফোরের মঞ্চে আর কোনও ভুল করেননি তিনি। একাই শেষ করে দিলেন পাক বোলিং লাইনআপকে। টি টোয়েন্টি কেরিয়ারের ৩২ তম অর্ধশতরানের মালিক হয়ে গেলেন বিরাট কোহলি। আর সেই সঙ্গেই ছাপিয়ে গেলেন রোহিত শর্মাকেও। বড় মঞ্চ সবসময়ই বড় খেলোয়াড়দের জন্য। এদিন দুবাইয়ে পাকিস্তানের বিরুদ্ধে ফের একবার প্রমাণ করলেন প্রাক্তন ভারত অধিনায়ক।

এবারের এশিয়া কাপে দ্বিতীয় অর্ধশতরান পেলেন বিরাট কোহলি

একইসঙ্গে ভারতীয় সমর্থকদের মধ্যেও এখন বেশ স্বস্তির আবহ। পাকিস্তানের বিরুদ্ধে এদিন মাঠে নামার পর থেকেই বেশ আক্রমংণাত্মক মেজাজে ছিলেন বিরাট কোহলি। রোহিত শর্মা, লোকেশ রাহুলরা সাজঘরে ফেরার পরই খানিকটা চাপে পড়ে গিয়েছিল ভারতয়ী দল। সেই জায়গা থেকেই টিম ইন্ডিয়াকে সামাল দেন বিরাট কোহলি। তাঁর চওড়া ব্যাটেই শুরু হয় পাকিস্তানের বোলারদের বিরুদ্ধে শাসন। ভারতে্র হয়ে সর্বোচ্চ রানও এদিন করলেন বিরাট কোহলি।


https://twitter.com/CarlitoAlcarazz/status/1566454544560562176

পকিস্তানের বিরুদ্ধে এদিন ৪৪ বলে ৬০ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেছিলেন বিরাট কোহলি। তাঁর ৬০ রানের ইনিংসটি সাজানো ছিল ৪টি বাউন্ডারি এবং একটি ওভার বাউন্ডারি দিয়ে। আবারও যেন সেই পুরনো মেজাজে দেখা গেল বিরাট কোহলি। টি টোয়েন্টিতে রোহিত শর্মাকে ছাপিয়ে এখন ৩২টি অর্ধশতরানের মালিক এখন বিরাট কোহলি। তাঁর হাত ধরেই এদিন ভারত পৌঁছয় ১৮১ রানে।


https://twitter.com/DukeForPM7/status/1566454808617586688

টস জিতে এদিন ভারতকে প্রথমে ব্যাটিংয়ের সুযোগ দেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। শরু থেকেই দুর্ধর্ষ মেজাজে ছিলেন রোহিত শর্মা এবং লোকেশ রাহুল। যদিও পাওয়ার প্লের আগেই সেই পার্টনারশিপ ভেঙে গিয়েছিল। সেখান থেকেই  শেষ ওভার পর্যন্ত পাকিস্তানের বোলারদের বিরুদ্ধে দাপুটে পারফরম্যান্স দেখালেন তিনি। ২০১২ সালে এই পাকিস্তানের বিরুদ্ধেই বিরাট কোহলি এশিয়া কাপে করেছিলেন ১৮৩ রান। আবারও সেই পাকিস্তানের বিরুদ্ধেই ঘুরে দাঁড়ালেন তিনি।

close whatsapp