ভাজ্জির টি-২০ আন্তর্জাতিকের সেরা একাদশে নেই কোহলি

Harbhajan Singh
Harbhajan Singh. (Photo by NARINDER NANU/AFP via Getty Images)

আজ যদি নিউজিল্যান্ড হারিয়ে দেয় আফগানিস্তানকে, তাহলে অধিনায়ক হিসেবে বিরাট কোহলির শেষ ম্যাচ হতে চলেছে নামিবিয়ার বিরুদ্ধে। এবার শুরু হবে সেমিফাইনাল। শেষের দিকে চলে এসেছে টি -২০ বিশ্বকাপ। ঠিক এই সময়ে টি -২০ আন্তর্জাতিকে নিজের পছন্দের সর্বকালের সেরা একাদশ বাছলেন ভারতের কিংবদন্তী স্পিনার হরভজন সিং। আর সেই দলে জায়গা হলো না বিরাট কোহলির। অবশ্য সেই দলে তিন ভারতীয় রয়েছে।

এবার একনজরে দেখে নেওয়া যাক হরভজনের সেরা একাদশ-

রোহিত শর্মা
ক্রিস গেইল
জস বাটলার
শেন ওয়াটসন
এবি ডিভিলিয়ার্স
মহেন্দ্র সিং ধোনি
ডোয়ান ব্রাভো
কায়রন পোলার্ড
সুনীল নারিন
লাথিস মালিঙ্গা
জসপ্রীত বুমরা

অন্যদিকে, বিরাট কোহলি টি ২০ বিশ্বকাপের পর আর অধিনায়ক থাকবেন না। নিজেই অধিনায়ক পদ থেকে সরে দাঁড়িয়েছেন তিনি। তাপরই জল্পনা শুরু হয় বিরাটের পরিবর্তে টিম ইন্ডিয়ার টি ২০ দলে অধিনায়ক কে হবেন ? অনেক নামই ভেসে এসেছে। আর এই জল্পনার মধ্যেই নেটমাধ্যমে সম্প্রতি একটি প্রশ্নের জবাবে বীরু বলেন, ‘‘অধিনায়কের দাবিদার অনেকেই রয়েছেন। কিন্তু আমি মনে করি রোহিতই সেরা। আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে রোহিত সফল। দলকে পাঁচ বার চ্যাম্পিয়ন করেছে। তাই আমার মতে ভারতের পরবর্তী টি২০ অধিনায়ক হওয়া উচিত রোহিতের।’’

প্রসঙ্গত, সব জল্পনা শেষে বুধবার টিম ইন্ডিয়ার হেড কোচের নাম ঘোষণা করল বিসিসিআই। আর সেই পদে আসিন হলের কিংবদন্তী ভারতীয় ক্রিকেটার রাহুল দ্রাবিড়। আর তারপর ভারতীয় সমর্থক থেকে ক্রিকেটারদের শুভেচ্ছার বন্যার ভাসছেন দ্য ওয়াল। আর জাতীয় দলের কোচ দ্রাবিড় হওয়ায় উচ্ছ্বসিত রোহিত শর্মা।

close whatsapp