কেপটাউনে ডিআরএস বিতর্ক, মাঠেই থার্ড আম্পায়ারের বিরুদ্ধে ক্ষোভ দেখালেন বিরাট
আপডেট করা - Jan 13, 2022 10:03 pm

কেপটাউন টেস্ট ঘিরে হঠাত্ই যেন পরিস্থিতি উত্তপ্ত। ডিন এলগারকে আউট না দেওয়ার সিদ্ধান্ত নিয়ে মাঠেই আম্পায়ারদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিরাট কোহলি। হাতে রান কম, এবার যেন স্নায়ুর লড়াই শুরু। স্টাম্প মাইটে আম্পায়ারকে উদ্দেশ্য করে বিরাটের মন্তব্য। কেপটাউনে হঠাত্ই যেন ভিলেন ডিআরএস সিস্টেম। আর তা নিয়েই এখন বিতর্ক তুঙ্গে। শুধুই প্রতিপক্ষের দিকে চোখ কেন, মাঠ থেকেই থার্ড আম্পায়ারের উদ্দেশ্যে বার্তা বিরাট কোহলির।
কেপটাউন টেস্ট জিততে পারলেই দক্ষিণ আফ্রিকার মাটিতে ইতিহাস গড়বে ভারত। কিন্তু সেই লক্ষ্যে পৌঁছনোর রাস্তাটা এখন অনেকটাই কঠিন ভারতের। দ্বিতীয় ইনিংসে ঋষভ পন্থকে বাদ দিলে ফের একবার ব্যাটিংয়ে ধস নেমেছে ভারতের। প্রোটিয়া বোলারদের বিরুদ্ধেো মাথা তুলে দাঁড়াতেই পারেননি তারা। বিরাট এবং ঋষভ পন্থ পার্চনারসিপ গড়লেও, তাও বেশীক্ষণ স্থায়ী হয়নি। বিরাট ফেরেন ২৯ রানে।
শেষপর্যন্ত একমাত্র ক্রীজে দাঁড়িয়ে ছিলেন ঋষভ পন্থ। আর তাঁর অপরাজিত ১০০ রানের ইনিংসে ভর করেই ২০০ রানের লিডের গন্ডী পেরোয় ভারতীয় দল। ২১১ রানের লিড নিয়েই থামে ভারত। প্রোটিয়াদের সামনে তখন লক্ষ্য ২১২ রান। আর হাতে রয়েছে প্রায় আড়াই দিন সময়। চাপটা ভারতীয় শিবিরে, সেটা তখন বলাই বাহুল্য। ম্যাচে ফিরতে হলে তখন একটাই উপায়, তাড়াতাড়ি উইকেট তোলা। আর সেইসঙ্গেই প্রতিপক্ষের ওপর চাপ তৈরি করা। আর ঘটমনার সূত্রপাত ডিন এলগারকে থার্ড আম্পায়ারের নট আউচ দেওয়া থেকেই। যে সিদ্ধান্ত নিয়ে বিরাট তো হতবাকই, ভারতীয় ক্রকেটারদেরও চোখমুখ দেখার মতো ছিল।
স্টাম্প মাইকে থার্ড আম্পায়ারের উদ্দেশ্যে বিরাট বার্তা কোহলির
মার্করামকে সামি তাড়াতাড়ি ফেরালেও, ক্রিজে ছিলেন ডিন এলগার ও পিটারসন। সেই সময়ই অশ্বিনের বলে এলবিডব্লুর আপিল। ফিল্ড আম্পায়ার আউটও দেন এলগারকে। কিন্তু রিভিউতে বেঁচে যান তিনি। আর বিতর্কের শুরুটা তখন থেকেই। নট আউটের সিদ্ধান্ত দেখে মাঠেই অবাক হয়ে যান ভারত অধিনায়ক বিরাট কোহলি। এরপর থেকেই শুরু বাদানুবাদ। আর বিরাটের নিশানায় তখন ম্যাচের থার্ড আম্পায়ার। নাম না করে বারেবারেই আম্পায়ারের উদ্দেশ্যে মন্তব্য করতে থাকেন। স্টাম্প মাইকে গিয়ে তো সরাসরি বিরাট বলে দেন, “চোখ শুধু বিপক্ষের দিকে কেন”|
আবার কখনও বলতে শোনা যায় “প্রস্তুত থাক বয়েস এগারো জনের বিরুদ্ধে পুরো একটা দেশ খেলছে”। আর ক্রমশই পরিস্থিতি উত্তপ্ত করতে থাকেন তিনি। গোটা ম্যাচে তৃতীয় দিনের শেষ সেশন থেকেই যেন হঠাত্ চড়তে শুরু করেছে উত্তাপের মাত্রাটা। যদিও কিছুক্ষণের মধ্যেই আউট হয়ে যান এলগার। ভারতকে জিততে হলে এখন দরকার ৮ উইকেট।