সিডনিতে জোড়া শতরান করে নতুন নজিরের মালিক উসমান খোয়াজা

Usman Khawaja
Usman Khawaja. (Photo by Cameron Spencer/Getty Images)

সিডনি টেস্টে পরপর দু ইনিংসে সেঞ্চুরি। সত্যিই এক অভাবনীয় প্রত্যাবর্তন উসমান খোয়াজার। আর সেইসঙ্গেই ক্রিকেট ইতিহাসে এক বিরল নজিরের মালিক এখন এই তারকা ক্রিকেটার। ২০১৯ সালে শেষবার অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট খেলেছিলেন খোয়াজা। এরপর ১৬ মাসের বিরতি। প্রত্যাবর্তন একেবারে অ্যাশেজের মঞ্চে। আর সেখানেই রেকর্ড বুকে নাম তুললেন তিনি। সিডনিতে অ্যাসেজের মঞ্চে প্রথম ক্রিকেটার হিবারে পরপর দু ইনিংসে শতরান করার রেকর্ড গড়েছেন খোয়াজা।

আর এই রেকর্ড গড়ার সঙ্গেই স্টিভ স্মিথ, স্টিভ ওয়দের সঙ্গে এলিট তালিকায় নিজের নাম তুলে ফেলেছেন এই উসমান খোয়াজা। একটা রেকর্ড নয় একসঙ্গে গড়েছেন একগুচ্ছ রেকর্ড। আর সবটাই করে ফেললেন সিডনিতে প্রত্যাবর্তনের মঞ্চে। তার আগে অ্যাশেজের মঞ্চে একই ম্যাচে পরপর দু ইনিংসে শতরানের রেকর্ড মাত্র ৫ জন অস্ট্রেলিয়রই ছিল। সেই তালিকায় খোয়াজা ছ নম্বরে এবং গোটা অ্যাশেজে তিনি রয়েছেন ৯ নম্বরে।

অ্যাশেজের স্কোয়াডে তিনি ছিলেন না। কথাবার্তা চললেও, এই সিরিজে তাঁর খেলার কোনও সম্ভাবনাও ছিল না। কারোর জন্য যদি অভিশাপ হয় খোয়াজের ক্ষেত্রে এই করোনা কিন্তু আশীর্বাদ বলাই চলে। পরপর তিন টেস্টে তিনি অস্ট্রেলিয়া দলে সুযোগ পাননি। চতুর্থ টেস্ট শুরুর আগেই মেলে সেই সুযোগ। করোনায় আক্রান্ত হয়ে সিরিজ থেকে ছিটকে যান ট্রেভিস হেড। আর তাতেই দলে সুযোগ পেয়ে যান উসমান খোয়াজা।

নিজেকে প্রমান করার এটাই ছিল সবচেয়ে বড় সুযোগ। যে সুযোগটা কাজে লাগাতে এতটুকু ভুল করেননি অস্ট্রেলিয়ার এই তারকা ক্রিকেটার। সিডনিতে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার খারাপ সময়ে দলের হাল সামলেছেন তিনিই। প্রথম ইনিংসে তাঁর ১৩৭ রানে ভর করেই ৪১৬ রানের বিরাট ইনিংস খেলে অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসেও সেই উসমান খোয়াজাই আবার নায়ক অজি শিবিরে। অপরাজিত ১০১ রানের দুর্ধর্ষ ইনিংস খেলে, অস্ট্রেলিয়াকে ফের চালকের আসনে বসিয়ে দেন তিনি। তাঁর হাত ধরেই ৩৮৮ রানের লিড নেয় ব্যাগি গ্রীনরা।

খোয়াজার ১০১ রানের ইনিংসটি সাজানো ১০টি বাউন্ডারি ও ২টি ওভার বাউন্ডারি দিয়ে। দ্বিতীয় ইনিংসেও অস্ট্রেলিয়া ২৬৫ রানে ইনিংস ঘোষণা করে। আর খোয়াজা যখন সাজঘরে ফেরেন তখনই একের পর এক নজিরের মালিক তিনি। সিডনিতে অ্যাশেজের মঞ্চে প্রথম ক্রিকেটার হিসাবে একই মঞ্চে পরপর দু ইনিংসে সেঞ্চুরির রেকর্ড গড়েছেন।

একইসঙ্গে ক্রিকেটের ইতিহাসে সিডনি টেস্টে তিনিই তৃতীয় ক্রিকেটার যে পরপর দু ইনিংসে শতরান করতে পেরেছেন। আর খোয়াজার এমন প্রত্যাবর্তনে আপ্লুত সকলে। অজি ক্রিকেট থেকে বিশ্ব ক্রিকেট মহল এখন তাঁরই প্রশংসায় সকলে। হাতে রয়েছে আর একদিন। অস্ট্রেলিয়ার বিরাট রানের জবাবে দিনের শেষে ইংল্যান্ডের রান বিনা উইকেটে ৩০। শেষদিন ইংল্যান্ড মান বাঁচাতে পারে নাকি অজিরা ৪-০ করে সেটাই দেখার।

 

close whatsapp