ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি২০-তে উমরানের জায়গায় অর্শদীপ?

Umran Malik
Umran Malik. (Photo Source: BCCI)

টেস্টে এগিয়ে থেকেও শেষপর্যন্ত এজবাস্টনে হেরে গিয়েই মাঠ ছাড়তে হয়েছে ভারতকে। সেই আফসোস এখনও সকলের মনে রয়েছে। কিন্তু ভারতীয় দলের কাছে তা এখন অতীত। কারণ টেস্ট শেষ হওয়ার দুদিনের মধ্যেই এবার টিম ইন্ডিয়ার সামনে চ্যালেঞ্জ টি টোয়েন্টির। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে না পারলেও টি টোয়েন্টিতে ঘুরে দাঁড়াতে মরিয়া ভারতীয় দল। আর সেখানেই যেন রোহিত শর্মার সহ টিম ম্যানেজমেন্টের সামনে নচুন একটা চিন্তা। উমরান মালিক নাকি অর্শদীপ সিং।

আইপিএলে অসাধারণ পারফরম্যান্স দেখিয়ে দুই তরুণ ক্রিকেটারই দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাঠে টি টোয়েন্টি সিরিজের জন্য ভারতীয় দলে জায়গা করে নিয়েছিলেন। কিন্তু সেই সিরিজে প্রথম ম্যাচের দলই অপরিবর্তিত রাখার জন্য শেষপর্যন্ত এই দুই ক্রিকেটারের ভারতীয় দলের হয়ে শিকে ছেঁড়েনি। অপেক্ষাটা বাড়লেও, সেটা খুব একটা দীর্ঘও হয়নি উমরান মালিকের। দক্ষিণ আফ্রিকার পর আয়ারল্যান্ডের বিরুদ্ধেও ভারতীয় দলে রাখা হয়েছিল দুই ক্রিকেটারকেই।

আয়ারল্যান্ডের বিরুদ্ধে দুটো টি টোয়েন্টি ম্যাচেই ভারতীয় দলের প্রথম একাদশে সুযোগ পেয়েছিলেন উমরান মালিক। যদিও সেখানে সেইভাবে নিজের পারফরম্যান্স দেখাতে পারেননি উমরান মালিক। প্রথম টি টোয়েন্টিতে শূন্য হাতে ফিরতে হয়েছিল তাঁকে। দ্বিতীয় টি টোয়েন্টিতে অবশ্য ভারতীয় দলের জার্সিতে প্রথম উইকেটটা পেয়েছিলেন উমরান মালিক। উমরান মালিকের অপেক্ষার অবসান হলেও, অর্শদীপ সিংয়ের অপেক্ষার কিন্তু এখনও পর্যন্ত অপেক্ষার অবসান হয়নি।

ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টিতে সুযোগ উমরান এবং অর্শদীপ দুজনেই রয়েছেন

আয়ারল্যান্ডের পর ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টিতেও উমরান মালিক ও অর্শদীপ সিংকে দলে রাখা হয়েছে। এমন পরিস্থিতিতে হঠাত্ই শুরু হয়েছে নতুন জল্পনা। আয়ারল্যান্ডের বিরুদ্ধে সুযোগ না পেলেও, এই ম্যাচে কী ভারতীয় দলের জার্সিতে অভিষেক হতে পারে অর্শদীপ সিংয়ের। উমরান মালিকের জায়গায় কী অর্শদীপ সিংকে সুযোগ দিতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। হঠাত্ই যেন ভারতীয় ক্রিকেট মহলে নতুন এক জল্পনার উদয় হয়েছে।

ভারতীয় টিম ম্যানেজমেন্টেও এই বিষয় নিয়েই আলোচনাও শুরু হয়ে গিয়েছে। উমরান মালিকের জায়গায় অর্শদীপ সিংকে এই ম্যাচে খেলানো হতে পারে কিনা, তা নিয়ে নানান গুঞ্জন চলছে। শোনাযাচ্ছে এই বিষয় নিয়েই খানিকটা চিন্তাতেও রয়েছেন রোহিত শর্মা অ্যান্ড কো। আইপিএলের মঞ্চে এবার ডেথ ওভার স্পেশ্যালিস্টের ভূমিকায় দেখা গিয়েছিল অর্শদীপ সিংকে।

পঞ্জাব কিংসের হয়ে বেশী উইকেট না পেলেও, তাঁর পারফরম্যান্স সকলের নজর কেড়েছিল। শেষের দিকে বোলিংয়ে গিয়ে প্রতিপক্ষ ব্যাটারের ওপর চাপ তৈরি করার দক্ষতা রয়েছে এই তরুণ বোলারের। সেইসব কিছু মিলিয়েই এবার শুরু হয়েছে এই নতুন জল্পনা।

close whatsapp