নিউ জিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে খেলতে পারেন উমরান মালিক, মিডল অর্ডারে ঈশান কিষাণই

Umran Malik
Umran Malik. (Image Source: BCCI)

হায়দরাবাদে বড় রান করেও নিউ জিলি্যান্ডের বিরুদ্ধে সহজ জয় তুলে নিতে পারেনি ভারতীয়দল। হাড্ডহাড্ডি লড়াই করে শেষপর্যন্ত জয় পেতে হয়েছে টিম ইন্ডিয়াকে। প্রথম ম্যাচে ১২ রানে জিততে পেরেছিল টিম ইন্ডিয়া। তিন ম্যাচের সিরিজে অবশ্য  ১-০ ব্যবধানে এগিয়ে গিয়েছে ভারতীয় দল। কিন্তু রোহিত শর্মা এবং রাহুল দ্রাবিড় কিন্তু একেবারেই চিন্তামুক্ত হচে পারেননি। রায়পুরে জিততে পারলেই সিরিজ পটেকে পুরতে পারবে টিম ইন্ডিয়া। কিন্তু সেই লড়ািটা যে একেবারেই সহজ হবে না তা ভালভাবেই বুঝতে পারছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

প্রথম ম্যাচে শুভমন গিলকে বাদ দিলে ভারতীয় দলের কোনও ব্যাটারই সেভাবে নিজের পারফরম্যান্স দেখাতে পারেননি। সেইসঙ্গে বোলিংয়ে যাত্রাটা ভালভাবে শুরু করেলএও মাঝপথেই থমকে গিয়েছিল ভারতীয় দল। মাইকেল ব্রেসওয়েলের পারফরম্যান্সই একসময় ভারতীয় শিবিরে চিন্তার সঞ্চার করেছিল। বোলারদের ব্যর্থতা সেই ক্মসই চাপ বাড়িয়েছিল রোহিত শর্মার ওপরে। শেষ ওভারে যদিও শার্দূল ঠাকুরই ব্রেসও.েলকে ফিরিয়ে ভারতীয় দলকে স্বস্তি এনে দিয়েছিলেন। কিন্তু তাঁর অতিরিক্ত রানই যে ভারতীয় দলের চাপ একসময় বাড়িয়ে দিয়েছিল তা বলার অপেক্ষা রাখে না।

দ্বিতীয় ম্যাচে শার্দূল ঠাকুরের জায়গায় আসতে পারেন উমরান মালিক

শোনাযাচ্ছে রায়পুরে ভারতীয় দলে পরিবর্তন আসতে পারে। আর সবকিছু ঠিকঠাক চললে বোলিং লাইনআপেই আসতে চলেছে সেই পরিবর্তন। শার্দূল ঠাকুরের পরিবর্তে ভারতীয় দলে আসতে পারেন স্পীডস্টার উমরান মালিক।  তবে দলের ব্যাটিং লাইনআপে কোনওরকম পরিবর্তন ঈসার সম্ভাবনা নেই। দ্বিতীয় একদিনের ম্যাচ জয়ের সেই ছক কষাই শুরু হয়ে গিয়েছে ভারতীয় দলের অন্দরে। এই মুহূর্তে অবশ্য সিরিজে এগিয়ে রয়েছে টিম ইন্ডিয়া।

ব্যাটিংয়ের দিকেও অবশ্য নজর দিচ্ছে ভারতীয় শিবির।  প্রথম ম্যাচে সুভমন গিলের দ্বিশতরানের ইনিংস বাদ দিলে, কোনও  ব্যাটারই সেভাবে নিজেদের পারফর্ম্যান্স দেখাতে পারেননি। রোহিত শর্মা মাত্র ৩৪ রানেই সাজঘরে ফিরে গিয়েছিলেন। বিরাট কোহলি থেকে সূর্যকুমার যাদবও ব্যর্থ হয়েছিলেন।  একদিনের ম্যাচে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ওপেনিংয়ে নয় মিডল অর্ডারেই খেলানো হয়েছিল ঈশান কিষাণকে। দ্বিতীয় ম্যাচেও মনে করা হচ্ছে ঈশান কিষাণকেই মিডল অর্ডারে খেলানো হতে পারে।

প্রথম ম্যাচে বড় রান করেও  নিউ জিল্যান্ডের বিরুদ্ধে লড়াইটা শেষপর্যন্ত লড়তে হয়েছিল ভারতীয় দলকে। দ্বিতীয় ম্যাচে নামার আগে যে সেদিকেই বাড়তি নজর দিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে বোলিং লাইনআপকেই হয়ত আরও শক্তিশালী করতে চাইছে এখন ভারতীয় টিম ম্যানেজমেন্ট।

close whatsapp