অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে দুর্দান্ত ব্যাটিং পারফরম্যান্সের প্রদর্শন করে স্কোরবোর্ডে রানের পাহাড় গড়ল ভারত

Shubman Gill and Shreyas Iyer
Shubman Gill and Shreyas Iyer. (Photo Source: Pankaj Nangia/Getty Images)

দ্বিতীয় একদিনের ম্যাচে প্রথমে ব্যাটিং করে স্কোরবোর্ডে ৫০ ওভারে ৫ উইকেটে ৩৯৯ রান তুলল ভারত। এই মুহূর্তে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ভারত। এই ম্যাচটি জিততে পারলে সিরিজ নিজেদের নামে করে ফেলবে ভারতীয় দল।

এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া। ওপেনার রুতুরাজ গায়কওয়াড় ভালো রান করতে পারেননি। তিনি ১২ বলে মাত্র ৮ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। এরপর শুভমন গিল এবং শ্রেয়াস আইয়ার দুর্দান্ত ব্যাটিংয়ের প্রদর্শন করেন। তাদের দুজনের মধ্যে ২০০ রানের পার্টনারশিপ গড়ে ওঠে। শুভমন এবং শ্রেয়াস দুজনেই দুরন্ত শতরান করেন। শুভমন ৯৭ বলে ১০৪ রান করে আউট হন। তার ইনিংসে ছিল ৬টি চার এবং ৪টি ছয়। শ্রেয়াস ৯০ বলে ১০৫ রান করতে সক্ষম হন। তিনি এই ইনিংসে ১১টি চার এবং ৩টি ছয় মারেন।

শ্রেয়াস আইয়ার এবং শুভমন গিল আউট হওয়ার পর কেএল রাহুল এবং ইশান কিষান মিলে ৫৯ রানের একটি সুন্দর পার্টনারশিপ করেন। ইশান ২টি চার এবং ২টি ছয় সহ ১৮ বলে ৩১ রান করে আউট হন। রাহুল ৩৮ বলে ৫২ রানের একটি অসাধারণ ইনিংস খেলেন। তার এই ইনিংসটিতে ছিল ৩টি চার এবং ৩টি ছয়।

সূর্যকুমার যাদব ক্রিজে এসেই ঝড় তোলেন। তিনি ৩৭ বলে ৭২ রান করে অপরাজিত থাকেন। তিনি ৬টি চার এবং ৬টি ছয় সহ এই রান করেন। অন্যদিকে রবীন্দ্র জাদেজা ৯ বলে অপরাজিত ১৩ রান করেন।

এই ম্যাচে ভালো বোলিং পারফরম্যান্সের প্রদর্শন করতে পারেননি অস্ট্রেলিয়ার বোলাররা

এই ম্যাচে অস্ট্রেলিয়ার সব বোলাররাই ৬-এর অধিক ইকোনমি রেটে রান দিয়েছেন। ক্যামেরন গ্রিন সবথেকে বেশি রান দেন। তিনি ১০ ওভারে ১০৩ রানের বিনিময়ে ২ উইকেট নেন। জশ হ্যাজেলউড, অ্যাডাম জাম্পা এবং শন অ্যাবট যথাক্রমে ১০ ওভারে ৬২ রান, ১০ ওভারে ৬৭ রান এবং ১০ ওভারে ৯১ রান দিয়ে ১টি করে উইকেট শিকার করেন। স্পেন্সার জনসন এবং ম্যাথু শর্ট কোনো উইকেট পাননি।

৪০০ রানের লক্ষ্য তাড়া করা কোনোভাবেই সহজ কাজ নয়। এর জন্য অস্ট্রেলিয়াকে খুব ভালো ব্যাটিং পারফরম্যান্সের প্রদর্শন করতে হবে। এই ম্যাচটিতে যদি অস্ট্রেলিয়া হেরে যায় তাহলে ভারত সিরিজটি জিতে যাবে। শেষমেশ এই ম্যাচের ফলাফল কি হয় সেটাই এখন দেখার বিষয়।

এই ম্যাচের প্ৰথম ইনিংসের ব্যাপারে টুইটারে অনেকে নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন –

close whatsapp